রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : কুরআনের মত হাদীছও অহীর মাধ্যমে রাসূল (ﷺ)-এর উপর অবতীর্ণ হয়েছে। পার্থক্য শুধু এতটুকুই যে, হাদীছকে কুরআনের মত তিলাওয়াত করা হয় না’ (মাজমূঊল ফাতাওয়া ইবনু তাইমিয়্যাহ, ১৩/৩৬৩ পৃ.)। হাসসান ইবনু আত্বিয়্যাহ, খাত্বীব আল-বাগদাদী, হাফিয ইবনু হাজার আসক্বালানী বলেন,

كان جبريل ينزل على النبي صلى الله عليه وسلم بالسنة كما ينزل عليه بالقرآن .

‘জিবরীল (আলাইহিস সালাম) নবী (ﷺ)-এর নিকট যেমন কুরআন নাযিল করতেন, ঠিক একই রকম ভাবে তাঁর উপর সুন্নাত নাযিল করতেন’ (আল-কিফায়াহ, পৃ. ১২; ফাৎহুল বারী, ১৩/২৯১ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৭৭২৪৩)। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর তিনি মনগড়া কোন কথা বলেন না। তা তো অহী, যা তাঁর প্রতি প্রত্যাদেশ হয়’ (সূরা আন-নাজম: ৩-৪)। উপরিউক্ত আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এ আয়াত প্রমাণ করে যে, কুরআনের মত সুন্নাতও আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত অহী’ (তাফসীরে কুরতুবী, ৭/২৬৫৫ পৃ.)। সাইয়্যিদ রশীদ রেজা বলেন, ‘হাদীছে বর্ণিত বিধানগুলোও আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত অহী। অহী শুধু কুরআনের মধ্যেই সীমাবদ্ধ নয়’ (তাফসীরুল মানার, ৮/৩০৮ পৃ.)।

(২) আনাস ইবনু মালিক (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) ওযূ করার সময় হাতে এক অঞ্জলি পানি নিতেন। অতঃপর ঐ পানি থুতনির নিচে প্রবেশ করাতেন এবং তার দ্বারা নিজের দাড়ি খিলাল করতেন এবং বলতেন, هَكَذَا أَمَرَنِيْ رَبِّيْ عَزَّ وَجَلَّ ‘আমার মহান প্রতিপালক আমাকে এরূপ করারই নির্দেশ দিয়েছেন’ (আবূ দাঊদ, হা/১৪৫; সুনানুল কুবরা লিল বাইহাক্বী, ১/৫৪; হাকিম, ১/১৪৯; ইরওয়াউল গালীল, ১/১৩০)। উক্ত বর্ণনাটি বর্ণিত হয়েছে হাদীছের মধ্যে, অথচ রাসূল (ﷺ) বলেছেন, ‘আমাকে আমার প্রতিপালক এমনই করতে বলেছেন’। তার মানে বুঝা যাচ্ছে হাদীছও আল্লাহ তা‘আলার আদেশ।

রাসূল (ﷺ) বলেছেন, أَلَا إِنِّيْ أُوتِيْتُ الْكِتَابَ وَمِثْلَهُ مَعَهُ ‘জেনে রাখ! আমাকে কুরআন এবং তার সঙ্গে সমকক্ষ বা সমতুল্য কিছু দেয়া হয়েছে’ (আবূ দাঊদ, হা/৪৬০৪-৪৬০৫, সনদ হাসান)। ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ) ও অন্যান্য মুহাদ্দিছ বলেন, ‘সমতুল্য জিনিস’ বলতে হাদীছকেই বুঝানো হয়েছে (মাজমূঊল ফাতাওয়া, ১৩/৩৬৪ পৃ.)। তাছাড়া জিবরীল (আলাইহিস সালাম) অবতরণ করে রাসূল (ﷺ)-কে ছালাত শিক্ষা দিয়েছেন (ছহীহ বুখারী, হা/৫২১; ছহীহ মুসলিম, হা/৬১০)। আল্লাহ্ তা‘আলা বলেন,

 وَ اَنۡزَلَ اللّٰہُ عَلَیۡکَ الۡکِتٰبَ وَ الۡحِکۡمَۃَ وَ عَلَّمَکَ مَا لَمۡ تَکُنۡ تَعۡلَمُ ؕ وَ کَانَ فَضۡلُ اللّٰہِ عَلَیۡکَ عَظِیۡمًا

‘আল্লাহ আপনার প্রতি কিতাব ও হিকমাত অবতীর্ণ করেছেন এবং আপনি যা জানতেন না, তা আপনাকে শিক্ষা দিয়েছেন। আর আপনার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে’ (সূরা আর-নিসা: ১১৩; সূরা আলে ইমরান: ১৬৪)। এ আয়াতের ব্যাখ্যায় ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ) ও ইমাম তাবারী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আমি কুরআনুল কারীমের অগণিত বিশেষজ্ঞের নিকটে শুনেছি, তাঁরা বলেছেন, ‘এখানে ‘কিতাব’ বলতে কুরআনুল কারীমকে বুঝানো হয়েছে আর ‘হিকমাহ’ বলতে রাসূল (ﷺ)-এর সুন্নাতকে বুঝানো হয়েছে (আহকামুল কুরআন, ১/২৮; আর-রিসালাহ, পৃ. ৪৫; তাফসীরে ত্বাবারী, ১/৫৫৭-৫৫৮ পৃ.)।


প্রশ্নকারী : হাবীবুল্লাহ, উত্তরা, ঢাকা।





প্রশ্ন (৩০) : সমাজে প্রচলিত আছে যে, সফর মাসের শেষ বুধবারে সালাম অর্থাৎ শান্তির আয়াতগুলো লিপিবদ্ধ করে পানির পাত্রে সেটি রাখলে, অতঃপর সেই পানি পান করলে বরকত হাসিল হয়। এতে বিপদাপদ দূরীভূত হয়। উক্ত ধারণা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : শরী‘আতে একাকী সফর করা সম্পর্কে যে নিষেধাজ্ঞা এসেছে- তা কি ছহীহ? যদি ছহীহ হয় তবে সফরসঙ্গী না পেলে দূরবর্তী সফরে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : আমরা আলেমদের নিকট থেকে শুনেছি যে, আল্লাহর গুণবাচক নাম রাখলে নামের পূর্বে ‘আব্দ’ যোগ করতে। যেমন আব্দুর রহমান। কিন্তু ‘মালেক’-এর পূর্বে কি ‘আব্দ যোগ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : আমার স্বামী দূরে থাকেন! প্রায় তিন মাসের অধিক সময় পর বাসায় আসেন! কিন্তু এর মধ্যবর্তী সময়টিতে উনি আমায় ভিডিও কলে রেখে মাস্টারবেশন করে নিজের চাহিদা পূরণ করেন! এবং আমাকেও এমনটা করতে বলেন! এটা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : মুসলিমদের পোশাকের ব্যাপারে কোন শর্ত আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : আয়না দেখার প্রসিদ্ধ দু‘আটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জিন এবং ফেরেশতার মধ্যে পার্থক্য কী? কেউ কেউ বলে থাকে যে, ইবলীস শয়তান জিন ছিল; ফেরেশতা নয়। এটা কতটুকু সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : জনৈক ব্যক্তি হারাম অর্থ দিয়ে বাড়ীতে নলকূপ স্থাপন করেছে। ঐ ব্যক্তির ক্ষেত্রে সেই নলকূপের পানি দিয়ে ওযূ করা বা ফরয গোসল করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : সমাজে প্রচলিত আছে যে, ৪০ দিনের মধ্যে শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার না করলে ছালাত-ছিয়াম কোন ইবাদত কবুল হবে না। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : কবর ও মসজিদের মাঝে বড় রাস্তা থাকলে সেই মসজিদে ছালাত বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : আমার এক বন্ধু বলেছে যে, মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) না-কি নূরের তৈরি এবং তিনি না-কি সবকিছু সৃষ্টির আগে তৈরি হয়েছেন। তার দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : কোন ব্যক্তি যদি রামাযানের রাত্রিতে স্ত্রী সহবাস করে ঘুমিয়ে যায় এবং অপবিত্র অবস্থায় সাহারী খেয়ে ছিয়াম রাখে, তাহলে ছিয়াম শুদ্ধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ