রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
উত্তর : ইফতারের শুরুতে পঠিতব্য নির্দিষ্ট কোন ছহীহ দু‘আ বর্ণিত হয়নি। তবে সাধারণ দু‘আ হিসাবে ইফতারের শুরুতে শুধু ‘বিসমিল্লাহ’ বলতে হবে (ছহীহ বুখারী, হা/৫৩৭৬; মিশকাত, হা/৪১৫৯)। আর ইফতার শেষে বলবে, ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللهُ ‘যাহাবায যামাউ ওয়াবতাল্লাতিল উরূকু ওয়া ছাবাতাল আজরু ইনশাআল্লাহ’। অর্থ : ‘পিপাসা দূরীভূত হল, শিরাগুলো সজ্জীবিত হল এবং আল্লাহ চাহে তো পুরস্কার নির্ধারিত হল’ (আবূ দাউদ, হা/২৩৫৭, সনদ হাসান; মিশকাত, হা/১৯৯৩; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৮৯৭, ৪/২২৮ পৃ.)। তবে সাধারণ দু‘আ হিসাবে শেষে ‘আল-হামদুলিল্লাহ’ও বলা যাবে (ছহীহ মুসলিম, হা/২৭৩৪; মিশকাত, হা/৪২০০)। উল্লেখ্য, ইফতারের শুরুতে ‘আল্লা-হুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু’ বলে প্রসিদ্ধ দু‘আটি যঈফ (যঈফ আবূ দাঊদ, হা/২৩৫৮; মিশকাত, হা/১৯৯৪; বঙ্গানুবাদ মিশকাত হা/১৮৯৭, ৪/২২৮ পৃ.)। আর ‘আল্লা-হুম্মা ছুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিযক্বিকা…’ নামে সমাজে প্রচলিত দু‘আটি সম্পূর্ণ ভিত্তিহীন।



প্রশ্নকারী : সাজিদ আলম, যাত্রাবাড়ী, ঢাকা।




প্রশ্ন (৩৭) : জনৈক আলেম বলেন, কুরবানী দিতে অক্ষম ব্যক্তিগণ কুরবানীর খালেছ নিয়তে যিলহজ্জ মাসের চাঁদ ওঠার পর নখ ও চুল না কাটলে সে আল্লাহর নিকটে তা পূর্ণাঙ্গ কুরবানী হিসাবে গৃহীত হবে। তিনি দলীল হিসাবে মিশকাত হা/১৪৭৯ পেশ করেছেন। সেই সাথে এটাও বলেছেন যে, শু‘আইব আরনাঊত্ব (রাহিমাহুল্লাহ) অত্র হাদীছটিকে হাসান বলেছেন। তবে শায়খ নাছিরুদ্দীন আলবানী (রাহিমাহুল্লাহ) অত্র হাদীছটিকে যঈফ বলেছেন। এখন আমরা দুই শায়খের মধ্যে কার তাহক্বীক্বকে প্রাধান্য দিব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : প্রচলিত আছে যে, কেউ যদি জুমু‘আহ বা অন্য কোন ছালাতের আযান দেয়, তাহলে ঐ ব্যক্তি আর ছালাতের ইমামতি করতে পারবে না। এটা কি হাদীছসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের ইবাদতের নেকি কি পিতা-মাতা পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : সমাজের একশ্রেণীর মানুষ বিশ্বাস করে যে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কবর থেকে সালামের উত্তর দেন। এমনকি কখনো হাত বের করে দেন। উক্ত বিশ্বাস কতটুকু শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : নবী করীম (ﷺ) বলেন, ‘জ্বরকে মন্দ বল না। কারণ জ্বর গুনাহসমূহকে অনুরূপ দূর করে, যেভাবে হাপর লোহার মরিচা দূর করে’। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : আল্লাহ সৎআমলের ছওয়াব বিশ লক্ষগুণ পর্যন্ত বাড়িয়ে দেন। বর্ণনাটি কী ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১): মানহাজ কাকে বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : অনেক বক্তা বলেন, জুমু‘আর দিনটি গরীবের হজ্জ। এই দাবী কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : হাউজিংয়ে আমাদের একটি জমি আছে। উক্ত হাউজিংয়ে যতগুলো জমি রয়েছে সবগুলোর ক্ষেত্রে প্রায় পজিশন ঠিক আছে তো দাগ ঠিক নেই, আবার দাগ ঠিক আছে তো পজিশন ঠিক নেই। এমতাবস্থায় উক্ত জমি কি ব্যবহার করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আমার স্ত্রীর বিয়ের পূর্বে এক ছেলের সাথে গভীর প্রেমের সম্পর্ক ছিল। ঐ ছেলের দ্বারা সে গর্ভবতী হয়। এ অবস্থায় মেয়ের পরিবার বিষয়টি গোপন রেখে তড়িঘড়ি করে ২ মাসের গর্ভবতী মেয়েকে আমার সাথে বিয়ে দেয়। মেয়ে মনের বিরুদ্ধেই পরিবারের চাপে আমার সাথে বিয়ে করে, কিন্তু স্বামীকে মন থেকে মেনে নেয় না। এক সময় বাচ্চা হয়। সেই মেয়ে পূর্ব প্রেমিককে ভুলে থাকতে পারে না। স্বামীর অগোচরে পূর্ব প্রেমিককে সাথে মোবাইলে, ইমোতে, কল ও ভিডিও পরকীয়ার সম্পর্ক চালিয়ে যায়। মেয়ে  নিজেই স্বীকার করে বলে যে, বাচ্চা পূর্ব প্রেমিকের। এমতাবস্থায় কয়েকটি প্রশ্ন হল- মেয়ে যেহেতু যিনাকারিণী এবং বিয়ের সময় গর্ভবতী ছিল, তাই আমার বিবাহ কি ছহীহ হয়েছিল? এমতাবস্থায় এ মেয়েকে নিয়ে সংসার করা কি জায়েয? মেয়ে আত্মস্বীকৃত চরিত্রহীন এবং বাচ্চাটাও আমার না তাই আমি তাকে ডিভোর্স দিয়েছি। এতে কী আমি তার ওপর যুল্ম করেছি? অবৈধ বাচ্চার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩): রহমত ও বরকত লাভের আশায় কোন সৎ ব্যক্তিকে ডেকে বা কোন সৎ ব্যক্তি কারো বাড়িতে বেড়াতে আসলে তাকে ঘরে সাধারণভাবে নফল ছালাত পড়তে বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : নকশাযুক্ত টাইলস্ বা এ জাতীয় কিছু মসজিদের ফ্লোরে লাগানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ