রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
উত্তর : আল্লাহ তা‘আলার নিকট সর্বোত্তম আমল হল আউওয়াল ওয়াক্তে ছালাত আদায় করা। ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে জিজ্ঞেস করলাম, কোন্ ‘আমলটি আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়? তিনি বললেন, ‘যথাসময়ে ছালাত আদায় করা...’ (ছহীহ বুখারী, হা/৫২৭, ২৭৮২, ৫৯৭০, ৭৫৩৪)। সুতরাং যখন লোকেরা দেরী করে জামা‘আতে ছালাত আদায় করবে অর্থাৎ প্রথম ওয়াক্তে আদায় করবে না, তখন নবী করীম (ﷺ) একাকী ছালাত আদায় করে নেয়ার নির্দেশ দিয়েছেন।

যেমন আবূ যার (রাযিয়াল্লাহু আনহু) বলেন, একদা রাসূল (ﷺ) আমার উরুর উপর সজোরে করাঘাত করে বললেন, তোমাকে যদি এমন লোকদের মাঝে থাকতে হয় যারা সময় মত (অর্থাৎ আউওয়াল ওয়াক্তে) ছালাত আদায় করে না, বরং দেরী করে আদায় করে, তাহলে তুমি কী করবে? আবূ যার (রাযিয়াল্লাহু আনহু) জিজ্ঞেস করলেন, তাহলে এক্ষেত্রে আপনি আমাকে কী আদেশ করছেন? তখন রাসূল (ﷺ) বললেন, তুমি সময় মত (প্রথম ওয়াক্তে) ছালাত আদায় করে নাও এবং নিজের কাজে চলে যাও। অতঃপর সবার সাথে জামা‘আতে যদি ছালাত আদায় করার সুযোগ হয় তাহলে তাদের সাথেও ছালাত আদায় করে নাও। এটি তোমার জন্য নফল হিসাবে গণ্য হবে (ছহীহ মুসলিম, হা/৬৪৮; আবূ দাঊদ, হা/৪৩১; তিরমিযী, হা/১৭৬; নাসাঈ, হা/৭৭৮, ৮৫৯; ইবনে মাজাহ, হা/১২৫৬)। যেহেতু আপনার পরীক্ষা শুরু হচ্ছে ১টার সময়, আর আমাদের দেশে যোহরের ওয়াক্ত শুরু হয় ১১:৪৫-১২:০০ টার মধ্যে মধ্যেই। সেক্ষেত্রে যোহরের ওয়াক্ত শুরু হওয়ার পরপরই একাকী ছালাত আদায় করে অনায়াসে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন। আর আছরের সময় চলে যাওয়ার আশংকা থাকলে যোহরের সাথে আছরকে জমা করে পড়ে নিবে (ছহীহ মুসলিম হা/৭০৫)।

প্রশ্নকারী : আশীকুর রহমান, বাগমারা, রাজশাহী।





প্রশ্ন (১২) : কতদিনে আক্বীক্বা দিতে হয় এবং ছেলে-মেয়ে উভয়ের জন্য কয়টি করে আক্বীক্বা দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : চার রাক‘আত বিশিষ্ট ছালাতে ইমাম ভুল করে যদি তিন রাক‘আত পড়ে, এমতাবস্থায় করণীয় কী? সালাম ফিরানোর পরে এক রাক‘আত পড়বে, না-কি চার রাক‘আত পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : জনৈক ব্যক্তি পূর্বে যাকাত আদায় করেনি। এখন বিগত বছরগুলোর যাকাত কিভাবে আদায় করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : তাওহীদ কাকে বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : শী‘আদের ভ্রান্ত আক্বীদাগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪): প্রচলিত আছে যে, ‘৭০ বছর বয়স হলে বৃদ্ধ-বৃদ্ধাদের কোন পাপ ফেরেশতারা লিখেন না’। উক্ত দাবী কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : চর্মরোগে আক্রান্ত ব্যক্তি কি তায়াম্মুম করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪): উটপাখির গোশত খাওয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : এমপিও ভুক্ত বেসরকারী স্কুলের শিক্ষকদের বেতন থেকে প্রতি মাসে ১০% করে টাকা কেটে রাখা হয় এবং চাকুরি শেষে সর্বশেষ বেতন স্কেলের ১০০ মাসের সমপরিমাণ টাকা দেয়া হয়। উক্ত টাকা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : জনৈক বক্তা বলেন, আশূরার দিনেই ক্বিয়ামত অনুষ্ঠিত হবে। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ইক্বামতে ‘ক্বাদ ক্বা-মাতিছ ছালাহ’-এর জবাবে ‘আক্বা-মাহাল্লাহু ওয়া আদামাহা’ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : প্রজেক্টরের মাধ্যমে মহিলারা ওয়াজ শুনতে পারবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ