রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : একটি খুৎবা দেয়াই ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঈদায়নের ছালাত শেষে দাঁড়িয়ে একটি খুৎবা দিয়েছেন (ছহীহ বুখারী, হা/৯৭৮, ইফাবা হা/৯২৭, ২/২১৮-১৯; ছহীহ মুসলিম, হা/৮৮৫; মিশকাত, হা/১৪২৯; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৩৪৫, ৩/২১০ পৃ.)। উল্লেখ্য, ইমাম নাসাঈ জুম‘আর দুই খুৎবার হাদীছ ঈদ অধ্যায়েও বর্ণনা করেছেন (নাসাঈ, হা/১৫৮৩ ও ১৫৮৪ ও হা/১৪১৭-১৮)। আর তার আলোকেই অনেকে মনে করেন যে, ঈদের খুৎবা দু’টি। অথচ উক্ত হাদীছ কোন মুহাদ্দিছ ঈদ অধ্যায়ে বর্ণনা করেননি। ঐ হাদীছ সকলেই জুম‘আর অধ্যায়ে উল্লেখ করেছেন (ছহীহ মুসলিম, হা/৮৬২; নাসাঈ, হা/১৪১৭-১৮, ‘জুম‘আ’ অধ্যায়)। সুতরাং এই হাদীছ দিয়ে ঈদের দুই খুৎবার দলীল পেশ করা ঠিক হবে না। শায়খ আলবানী (রহঃ) এর প্রতিবাদ করে বলেন, ‘নিশ্চয় এটা জুম‘আর খুৎবার বিষয়’ (তাহক্বীক্ব ইবনু মাজাহ, হা/১২৮৯)।

উল্লেখ্য যে, ঈদায়নের দুই খুৎবার পক্ষে ইবনু মাজাহ, বায়হাক্বী, বাযযার প্রভৃতি গ্রন্থে যে হাদীছগুলো এসেছে, তা সবই যঈফ (ইবনু মাজাহ, হা/১২৮৯; বিস্তারিত দ্র. সিলসিলা যঈফাহ, হা/৫৭৮৯)। অনুরূপ হাফেয ইবনু হাযম ও ইবনু কুদামা প্রমুখ বিদ্বান ছহীহ দলীল ছাড়াই ঈদায়নের দুই খুৎবার পক্ষে যে মত প্রকাশ করেছেন, ছহীহ হাদীছের বিরোধী হওয়ায় গ্রহণযোগ্য নয়। অতএব ঈদায়নের জন্য একটি খুৎবাই সুন্নাত সম্মত।

প্রশ্নকারী : আব্দুল জাব্বার, নাটোর।




প্রশ্ন (২৩) : হজ্জের সময় নারীরা ঋতুবতী হয়ে পড়লে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : জনৈক ব্যক্তি বিয়ের পর মেয়েকে গর্ভবতী অবস্থায় পেয়েছে। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কোনটি  আগে- খিলাফত প্রতিষ্ঠা না-কি দ্বীনের শিক্ষা? বর্তমান সময়ে যখন কোন খলীফা নেই, তখন আমাদের অগ্রাধিকার কী হওয়া উচিত? আমরা কি আগে মানুষকে ইসলাম শিক্ষা দেব, তারপর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব? না-কি আগে রাষ্ট্র প্রতিষ্ঠা করব? না-কি উভয় কাজ একসঙ্গে করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : একটি হিমাগারে অগ্রিম ভাড়া দিয়েছি ৬,০০,০০০ টাকা। আলু সংরক্ষণ করলে ডেলিভারি নেয়ার সময় ভাড়া দিতে হবে না। আর যদি আলু সংরক্ষণ না করি তাহলে ৮ মাস পরে আমাকে ৮,০০,০০০ টাকা ফেরত দিবে। আলু সংরক্ষণ না করে ৮,০০,০০০ টাকা ফেরত নেয়া বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : আমি পূর্বে অনেক ছালাত ছেড়ে দিয়েছি, যা আমার হিসাবেও নেই। এখন আমি তাওবাহ করতে চাই। এক্ষেত্রে আমার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : যেসকল তাসবীহ ১০০ বার পড়তে হয়, তা যদি একসাথে না পড়ে কয়েক ঘণ্টার ব্যবধানে পড়ি, তাহলে কি হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : নফল ছিয়াম ভেঙ্গে ফেলা যাবে কি এবং ভেঙ্গে ফেলা ছিয়ামের কাযা আদায় করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : কারো বিয়েতে যদি ইচ্ছায়-অনিচ্ছায় মোহর না দেয়া হয় তবে পরবর্তীতে স্ত্রীকে মোহর হিসাবে জমি বা টাকা দিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : তৃতীয় লিঙ্গ তথা হিজড়াদের অধিকার, মীরাছ, ইবাদতের পদ্ধতি, পোশাক, মু‘আমালাত, চালচলন, কর্মজীবন ইত্যাদি সম্পর্কে ইসলামের নির্দেশনা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩): মসজিদে জনৈক ব্যক্তি পাঁচ ওয়াক্ত ছালাতের সময়সূচি অর্থাৎ ডিজিটাল ঘড়ি যা অত্যন্ত চাকচিক্য এবং সকল সময় কালারিং আলো জ্বলে। ঘড়িটি ইমামের ডান পাশে ঝুলিয়ে রাখা হয়েছে। যা নিয়ে মুছল্লীদর দ্বিমত রয়েছে। ঘড়িটি ঐ স্থানে রাখা যাবে কিনা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : আখেরী চাহার শোম্বা কী? শরী‘আতে এর কোন ভিত্তি আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কখন রসিকতা করা জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ