বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
উত্তর : ই‘তিকাফে বসার জন্য মসজিদ শর্ত। নারী-পুরুষ কেউই বাড়ীতে ই‘তিকাফ করতে পারবে না। কারণ মসজিদ ছাড়া ই‘তিকাফ জায়েয নয় (আল-মাজমূউ, ৬/৫০৫ পৃ.)। যে মসজিদে জুমু‘আর ছালাত হয়, সেই মসজিদে ই‘তিকাফ করা উত্তম (আবূ দাঊদ, হা/২৪৭৩, সনদ ছহীহ)। তবে যে মসজিদে ছালাতের জামা‘আত হয় সেই মসজিদেও ই‘তিকাফ করা যাবে (বায়হাক্বী, আস-সুনানুল কুবরা, হা/৮৮৩৪; সনদ হাসান, আলবানী, ক্বিয়ামু রামাযান, পৃ. ২৭)। কিন্তু বাড়ীতে ই‘তিকাফ করা বিদ‘আত। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন,

 إِنَّ أَبْغَضَ الأُمُورِ إِلَى اللهِ الْبِدَعُ وَإِنَّ مِنَ الْبِدَعِ الاِعْتِكَافَ فِى الْمَسَاجِدِ الَّتِى فِى الدُّورِ.

‘নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট কাজ হল, বিদ‘আত। আর তার মধ্যে একটি হল, বাড়ীর মসজিদে ই‘তিকাফ করা (বায়হাক্বী, আস-সুনানুল কুবরা, হা/৮৮৩৬; আলবানী, ক্বিয়ামু রামাযান, পৃ. ২৭)। মসজিদে মহিলাদের জন্য ই‘তিকাফের ব্যবস্থা থাকলে তারা ই‘তিকাফ করবে, ব্যবস্থা না থাকলে করবে না (ফাতাওয়া উছায়মীন, ২০/১১৪ পৃ.)।


প্রশ্নকারী : আব্দুল্লাহ সা‘আদাত, রংপুর।





প্রশ্ন (৩১) : এক ব্যক্তি সূদভিত্তিক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন এবং সংসার চালান। পরবর্তীতে তিনি সূদ থেকে মুক্ত হওয়ার নিয়ত করেছেন। তবে এখনো সূদসহ কিছু ঋণ বাকি আছে। প্রশ্ন হল, ঐ টাকা শোধ হওয়া পর্যন্ত কি তার গুনাহ হতে থাকবে?  - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ইসলামে চুরি করার বিধান এবং শাস্তি কি? কি পরিমাণ সম্পদ চুরির জন্য কেমন শাস্তি হবে? শাস্তি দেওয়ার দায়িত্ব কার? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : একবার খালার দুধ পান করার কারণে কি তিনি আমার দুধ মা হিসাবে সাব্যস্ত হবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ছাদাক্বাহ ও ওছিয়তের মধ্যে পার্থক্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) প্রবাসী ছেলে দেশে তার একাউন্টে টাকা জমা করে। যেখান থেকে বাবা টাকা খরচ করেন। কিন্তু ছেলে উক্ত টাকার যাকাত দিতে চায় না। সেক্ষেত্রে বাবাকে সেই টাকার যাকাত আদায় করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : টিকিট ছাড়া রেল ভ্রমণ করলে কি পাপ হবে? অনেক সময় ড্রাইভার কিংবা টিটিকে কিছু টাকা দিলে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এভাবে অনেকেই ভ্রমণ করে। এটা কি জায়েজ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : একজন মহিলা মহররম মাসে নয় আনা স্বর্ণের মালিক হয়েছে। তারপর যিলক্বদ মাসে ৫ আনা স্বর্ণের মালিক হয়েছে। এখন তার কাছে ৭ থেকে ৮ হাজার টাকা আছে। তার উপর কি যাকাত ফরয হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : জনৈক মুরীদের দাবী হল, পীর সবকিছু করে দিবে। মুরীদ না হলে মৃত্যুর সময় শয়তান এসে ঈমান লুটে নিবে। তার উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : জামা‘আতে ছালাত আদায় করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : বিয়ের সময় পাত্র পক্ষের কাছে থেকে মসজিদ ও সমাজ খরচ হিসাবে পাত্রী পক্ষের মোড়লেরা নির্দিষ্ট পরিমাণ টাকা আদায় করে থাকেন। পাত্রী পক্ষের দেয়ার ক্ষমতা না থাকলে হেনস্তা বা অপমান করা হয়। এভাবে টাকা নেয়া শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : জন্ডিসে আক্রান্ত রোগীকে তার বাড়ীর মানুষ তাকে কবিরাজের কাছে নিয়ে যেতে চায়। যে কবিরাজ চুন দিয়ে জন্ডিসের ঝাড়ফুঁক করে এবং তিনটি ডাব পড়ে দেয়। এটা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : জানাযার আগে এলাকার নেতা ও আলেমরা কথা বলে থাকেন। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ