রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
উত্তর : হাদীছ থেকে বুঝা যায় যে, আগে রামাযানের ক্বাযা ছিয়াম পূর্ণ করতে হবে। তারপর শাওয়ালের ছিয়াম রাখতে হবে (ছহীহ মুসলিম, হা/১১৬৪; মিশকাত, হা/২০৪৭)। যদিও রামাযানের ক্বাযা আদায় করতে পুরো শাওয়াল মাস চলে যায় (ইবনু বায, মাজমূউল ফাতাওয়া, ১৫/৩৮৮; ইবনু উছায়মীন, মাজমূঊল ফাতাওয়া ওয়ার রাসায়েল,২০/১৮; আলবানী, জামে‘ তুরাছীল আলবানী, ১০/২৬৪)। তাছাড়া ফরয সর্বদা নফলের উপর প্রাধান্য পায় এবং আল্লাহর ঋণই আগে আদায় করতে হয়। কারণ বান্দা মারা গেলে তাকে আগে ক্বাযা ছিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হবে, শাওয়ালের ছিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হবে না (আবুদাঊদ হা/৮৬৪; তিরমিযী হা/৪১৩; সনদ ছহীহ, মিশকাত হা/১৩৩০)।

রাসূল (ﷺ) বলেন, مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ ‘যে ব্যক্তি রামাযান মাসের ছিয়াম পালন করল, অতঃপর শাওয়াল মাসে ছয়টি ছিয়াম পালন করল, সে যেন সারা বছরই ছিয়াম পালন করল (অর্থাৎ সে সারা বছর ছিয়াম পালনের ছাওয়াব অর্জন করল)’ (ছহীহ মুসলিম, হা/১১৬৪)। অন্য হাদীছে বলেন, صِيامُ شهْرِ رمضانَ بِعشْرَةِ أشْهُرٍ و صِيامُ سِتَّةِ أيَّامٍ بَعدَهُ بِشهْرَيْنِ فذلِكَ صِيامُ السَّنةِ ‘রামাযান মাসের ছিয়াম সমান দশ মাসের ছিয়াম এবং এরপর ছয় দিনের ছিয়াম সমান দুই মাসের ছিয়াম। এভাবেই এক বছরের ছিয়াম পূর্ণ হয়’ (মুসনাদে আহমাদ, হা/২২৪৬৫; দারিমী, হা/১৭৫৫; ছহীহ আত-তারগীব, হা/১০০৭)। আরবীতে ৩৬০ দিনে এক বছর হয়। অন্যত্র এসেছে,

جعل اللهُ الحسنةَ بعشر أمثالِها الشهرُ بعشرةِ أشهرٍ و صيامُ ستةِ أيامٍ بعد الشهرِ تمامُ السَّنةِ

‘আল্লাহ তা‘আলা ভালো কাজের ছাওয়াব ১০ গুণ বৃদ্ধি সহকারে দিয়ে থাকেন। সুতরাং এক মাসের ছিয়াম সমান দশ মাসের ছিয়াম আর ছয় দিনের ছিয়াম সমান দুই মাসের ছিয়াম। এভাবেই এক বছর পরিপূর্ণ হয়ে যায়’ (ছহীহ আত-তারগীব, হা/১০০৭; ছহীহ জামি‘, হা/৩০৯৪; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৭৮৫৯)।

প্রশ্নকারী : সামিঊল ইসলাম, রাজশাহী।





প্রশ্ন (১) : কেউ যদি আল্লাহ কিংবা নবী অথবা কুরআনকে গালমন্দ করে ইসলামের দৃষ্টিতে তার বিধান কী? একজন মুসলিম হিসাবে তার প্রতি আমার কী করণীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : ভয়াবহতা না জেনেই আমি ভুলক্রমে সমকামিতায় লিপ্ত হয়েছি। এখন আমার মনে হয় যে,  আমি আত্মহত্যা করি। এমতাবস্থায় আমার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ছিয়াম ভঙ্গের কারণগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : জনৈক ব্যক্তির দাবি হল, রাসূল (ﷺ) যাদেরকে জান্নাতী বলে ঘোষণা দেননি তাদেরকে জান্নাতী বলা যাবে না। তাহলে আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-কে নিশ্চিত জান্নাতী বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কোন ভবনের দ্বিতীয় তলায় মসজিদ। নিচতলায় রংয়ের গুদাম, মসজিদের টয়লেট এবং ওযূখানা। দ্বিতীয় তলায় মসজিদের মিম্বার বরাবর নিচ তলায় হাতের বায়ে দেয়াল ঘেষে একটি কবর। প্রশ্ন হল, উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ‘দাসী তার মুনিবকে জন্ম দিবে’ হাদীছটির ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : আমার মা অসহায়। তাকে দেখার কেউ নেই। অন্যদিকে আমার স্বামী স্বাবলম্বী হওয়া সত্ত্বেও মাকে সহযোগিতা করতে চায় না। আমি কি স্বামীর সংসার থেকে গোপনে আমার মাকে সহযোগিতা করতে পারব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : তাহাজ্জুদ বা তারাবীহর মত নফল ছালাতে কুরআন দেখে দেখে পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের ইবাদতের নেকি কি পিতা-মাতা পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১): হতাশা, দুঃশ্চিন্তা থেকে পরিত্রাণের ইসলামী উপায় কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : লুক্বমান (আলাইহিস সালাম) কি নবী ছিলেন, না-কি ছালিহ ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : তারাবীহর ছালাত চলছে। এমতাবস্থায় এশার ফরয ছালাত আদায়ের নিয়ত করে তারাবীহর জামা‘আতে শরীক হওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ