রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : প্রচলিত রয়েছে যে, ‘গর্ভাবস্থায় ত্বালাক্ব পতিত হয় না’। অথচ এটা অজ্ঞতাপূর্ণ কথা। বরং গর্ভাবস্থায়ও ত্বালাক্ব পতিত হবে। সালিম (রাযিয়াল্লাহু আনহু) হতে তার পিতার সূত্রে বর্ণিত, আব্দুল্লাহ ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) তাঁর স্ত্রীকে হায়েয চলাকালীন ত্বালাক্ব দিলে ওমর (রাযিয়াল্লাহু আনহু) রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট এর বিধান জানতে চাইলেন। তখন তিনি বললেন,

مُرْهُ فَلْيُرَاجِعْهَا ثُمَّ لْيُطَلِّقْهَا طَاهِرًا أَوْ حَامِلًا.

‘তাকে তার স্ত্রীকে ফিরত নেয়ার হুকুম দাও। অতঃপর সে যেন তাকে পবিত্র অবস্থা চলাকালে অথবা গর্ভাবস্থায় ত্বালাক্ব দেয়’ (ছহীহ মুসলিম, হা/১৪৭১; তিরমিযী, হা/১১৭৬; ইবনু মাজাহ, হা/২০২৩)। উক্ত হাদীছের ব্যাখ্যায় সুফিয়ান ছাওরী, ইসহাক্ব, শাফেঈ ও আহমাদ বলেন, طَلَاقُ الْحَامِلِ يُطَلِّقُهَا مَتَى شَاءَ ‘গর্ভবতী স্ত্রীলোক যে কোন সময়ই তাকে ত্বালাক্ব দেয়া যায়’ (তিরমিযী, হা/১১৭৬ ‘ত্বালাক্ব ও লি‘আন’, ‘ত্বালাক্বের সুন্নাতী পদ্ধতি’; সনদ ছহীহ)। শায়খ বিন বায (রাহিমাহুল্লাহ) বলেন,

أن الحامل يقع عليها الطلاق هذا محل إجماع من أهل العلم ليس فيه خلاف

‘গর্ভবতীর উপরে ত্বালাক্ব পতিত হবে’ আলেমগণ এ বিষয়ে সকলেই একমত। এ ব্যাপারে কোন দ্বিমত নেই’ (ফাতাওয়াউল ইসলাম সওয়াল ও জাওয়াব, ফাতাওয়া নং-১২২৮৭)। তবে ত্বালাক্ব পতিত হলেও তার ইদ্দতের মেয়াদ হল সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। অর্থাৎ অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাইল তাকে অবশ্যই সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবে। আল্লাহ তা‘আলা বলেন, وَ اُولَاتُ الۡاَحۡمَالِ  اَجَلُہُنَّ اَنۡ یَّضَعۡنَ حَمۡلَہُنَّ ‘গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত’ (সূরা আত-ত্বালাক্ব : ৪)।


প্রশ্নকারী :  আব্দুল মুহাইমিন, ব্রাক্ষ্মণবাড়িয়া।




প্রশ্ন (৪০) : প্রচলিত আছে যে, বিলাল (রাযিয়াল্লাহু আনহু) আযান সঠিকভাবে দিতে না পারার জন্য তাকে বাদ দিয়ে নতুন মুয়াযিযন নিয়োগ দেয়। তখন বিলাল (রাযিয়াল্লাহু আনহু) আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ তুমি আমাকে তোতলা বানিয়েছ। এটার জন্য দায়ী তুমি। আর আমার মুয়াযিযন না থাকার দায়ী তুমি। নতুন মুয়াযিযন ফজরের আযান দিল, তখন জিবরীল (আলাইহিস সালাম) এসে বলেন, আজ কি আযান হয়নি? তখন লোকজন বলল, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তখন জিবরীল (আলাইহিস সালাম) বলেন, বিলাল আযান না দিলে সকাল হবে না এবং সূর্যও উঠবে না। প্রশ্ন হল- উক্ত ঘটনার কি কোন দলীল আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ইসলামে কুরআন অবমাননাকারীদের শাস্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : মাছ মরে পানির উপরে ভেসে উঠলে তা খাওয়া বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : মাগরিবের পূর্বে দু’রাক‘আত সুন্নাত ছালাত আদায় করার দলীল জানতে চাই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : মাজার সংশ্লিষ্ট মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ছোট বাচ্চাদের চোখে কাজল (কালো কালি) দেয়া, কোমরে ডোরা (কালো সুতা) বাঁধা অথবা কপালে কালো ফোঁটা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ‘হস্তমৈথুন’-এর শাস্তি কী? এর থেকে ত‌ওবা করার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : মিশকাতের ২৯৯০ নং হাদীছ অনুযায়ী বুঝা যায় যে, কুরআন পড়িয়ে টাকা নেয়া হারাম। রাসূলুল্লাহ (ﷺ) অথবা ছাহাবীগণ কি কুরআন পড়িয়ে হাদিয়া নিতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১): আঙ্গুরের যাকাত সম্পর্কে নবী করীম (ﷺ) বলেছেন, ইহা অনুমান করা হবে, যেভাবে খেজুর অনুমান করা হয়। অতঃপর আঙ্গুর শুকিয়ে গেলে তার যাকাত আদায় করা হবে। যেভাবে খেজুরের যাকাত আদায় করা হয়। এটা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : অনার্স পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১টা থেকে চার ঘণ্টা। এমতাবস্থায় কিভাবে যোহরের ছালাত আদায় করতে হবে? এই ওজরে কি ছালাত পিছিয়ে আছরের সাথে আদায় করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : ইসলাম বলতে কী বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : এক সন্তানের বয়স ১৫ বছর, আরেক সন্তানের বয়স ৯ বছর। তাদের আক্বীক্বা দেয়া হয়নি। এখন তাদের আক্বীক্বা দেয়া যাবে কি? গরু বা মহিষ দ্বারা আক্বীক্বা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ