রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
উত্তর : বিতর ছালাতে কুনূত পড়তে ভুলে গেলে কোন সমস্যা নেই। কেননা বিতরের জন্য কুনূত শর্ত নয়, বরং মুস্তাহাব (মির‘আতুল মাফাতীহ, হা/১২৮১; ৪র্থ খণ্ড, পৃ. ২৮৩)। বিতরের কুনূত দুই নিয়মে পড়া যায়। এক রাক‘আত পড়ার সময় ক্বিরাআত শেষ করে হাত বাঁধা অবস্থায় দু‘আয়ে কুনূত পড়া (আলবানী, ইরওয়াউল গালীল, ২য় খণ্ড, পৃ. ৭১, ১৮১)। অথবা ক্বিরাআত শেষে হাত তুলে দু‘আয়ে কুনূত পড়া। রুকূর আগে বিতরের কুনূত পড়া সুন্নাত। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রুকূর আগে বিতরের কুনূত পড়তেন। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তিন রাক‘আত বিতর ছালাত আদায় করতেন। প্রথম রাক‘আতে সূরা আ‘লা, দ্বিতীয় রাক‘আতে সূরা কাফিরূন এবং তৃতীয় রাক‘আতে সূরা ইখলাছ পাঠ করতেন। তিনি রুকূর পূর্বে কুনূত পড়তেন। যখন তিনি ছালাত থেকে অবসর হতেন, তখন ‘সুবহা-নাল মালিকিল কুদ্দূস’ বলতেন (নাসাঈ, হা/১৬৯৯, সনদ ছহীহ)। আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরী আগে কুনূত পড়াকেই উত্তম বলেছেন। তবে অনেক বিদ্বান রুকূর পরে পড়ার কথাও বলেছেন (তুহফাযুল আহওয়াযী, ১ম খণ্ড, পৃ. ৪৯৯; হা/৪২৬-এর আলোচনা দ্র.; মির‘আতুল মাফাতীহ, ৪র্থ খণ্ড, পৃ. ২৮৭, হা/১২৮০-এর আলোচনা দ্র.)।


প্রশ্নকারী : আবু সাঈদ, দিনাজপুর।




প্রশ্ন (২৯) : হিন্দুরা যেখানে হাঁটাচলা করে সেখানে কি ছালাত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : প্রত্যেক রোগের ঔষধ আছে। এ কথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : বিকাশ, রকেট এই ধরণের অফিসের আইটি সেক্টরে চাকরি করাটা কি হারাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : জনৈক ব্যক্তি জুমু‘আর ছালাত আদায়ের পর কারো সাথে কথা না বলে বাসায় গিয়ে দরজা লাগিয়ে গোপন একটি আমল করে। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯): ‘আহাদ’ কি আল্লাহর নাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : ঈসা (আলাইহিস সালাম)-এর কবর কোথায় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ইসলামী শরী‘আতে কৃপণতার সীমারেখা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : জর্দাখোরের ইমামতিতে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : কোন পাপ কাজ হতে দেখলে কেউ যদি মনে মনে ঘৃণা করে তাহলে তাকে দুর্বল স্তরের মুমিন বলে। এক্ষণে কেউ যদি পাপ কাজকে ঘৃণা না করে, তাহলে কি তাকে মুসলিম বলা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : সন্তান নেশার সাথে জড়িত হলে করণীয় কী? শাসনের জন্য সামাজিক বা প্রশাসনিক সাহায্য নেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : দুনিয়াতে বেইমান, প্রতারক, পাপী, মিথ্যাবাদী লোকেরাই কেন সবচেয়ে বেশি সুখে থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : দেশের জন্য গণতান্ত্রিক আন্দোলনে কেউ মারা গেলে, তাকে শহীদ বলা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ