মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
উত্তর : সূরা ফালাক্ব ও সূরা নাস পড়ে বুকে ফুঁ দেয়ার কোন দলীল পাওয়া যায় না। অনেকে ফরয ছালাতের পর নিয়মিত সূরা ইখলাছ সহ সূরা ফালাক্ব ও সূরা নাস পড়ে বুকে বা বুক পকেটে ফুঁ দিতে দেখা যায়। অথচ উক্ত আমলের ছহীহ কোন দলীল নেই (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২৭৬৪৪০)। তবে সেটা যদি যাদু-টোনা থেকে মুক্তির জন্য ঝাড়ফুঁক করার সময় হয়, সেক্ষেত্রে বুকে ফুঁ দেয়া জায়েয (ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব ইবনে বায, ৬/২৮৮ পৃ.)। ‘ইসলাম ওয়েব’-এর আলেমগণ বলেন, ‘সূরা ইখলাছ, সূরা ফালাক্ব ও সূরা নাস পড়ে ফুঁ দেয়ার বিষয়টি রাসূল (ﷺ) থেকে ছহীহ সূত্রে দুই জায়গায় প্রমাণিত।

নবী (ﷺ) ঘুমানোর পূর্বে হাতে ফুঁ দিয়ে সারা শরীরে মাসাহ করতেন, ছালাতের পরে নয়। যেমন আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, রাসূল (ﷺ) যখন বিছানায় আসতেন, তখন তিনি তাঁর দু’হাতের তালুতে সূরা ইখলাছ, সূরা ফালাক্ব ও সূরা নাস পড়ে ফুঁক দিতেন। অতঃপর উভয় তালু দ্বারা স্বীয় মুখমণ্ডল এবং দু’হাত শরীরের যতদুর পৌঁছায় মাসাহ‌ করতেন। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, এরপর রাসূল (ﷺ) যখন অসুস্থ হন, তখন তিনি আমাকে ঐ রকম করার নির্দেশ দিতেন (ছহীহ বুখারী, হা/৫৭৪৮)। নবী (ﷺ) শারঈ ঝাড়ফুঁক করার সময় হাতে ফুঁ দিয়ে সারা শরীরে মাসাহ্ করতেন। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, নবী (ﷺ) যে রোগে মৃত্যুবরণ করেন, সেই রোগের সময়ে তিনি নিজ দেহে ‘নাস ও ফালাক্ব’ পড়ে ফুঁক দিতেন। অতঃপর যখন রোগের তীব্রতা বেড়ে গেল, তখন আমি সেগুলো পড়ে ফুঁক দিতাম। আর আমি তাঁর নিজের হাত তাঁর দেহের উপর বুলিয়ে দিতাম। কেননা, তাঁর হাতে বরকত ছিল। রাবী বলেন, আমি যুহরীকে জিজ্ঞেস করলাম, তিনি কীভাবে ফুঁক দিতেন? তিনি বললেন, তিনি তাঁর দু’হাতের উপর ফুঁক দিতেন, অতঃপর সেই দু’হাত দিয়ে আপন মুখমণ্ডল বুলিয়ে নিতেন (ছহীহ বুখারী, হা/৫৭৩৫, ৫৭৫১, ৫০১৬)। এছাড়া অন্য কোন সময়ে ফুঁক দেয়ার কথা প্রমাণিত নয় (ইসলাম ওয়েব, ফৎওয়া নং-১৬২৬৫৯)।


প্রশ্নকারী : মুহাম্মাদ পারভেজ, রাজশাহী।





প্রশ্ন (৩২) : সমকামী অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে ক্ষমা পাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : আমরা ‘বায়তুল্লাহর মুসাফির’ নামে একটি হজ্জ ও ওমরা সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি। যারা আলেম, ইমাম বা দাঈ হিসাবে আমাদের সাথে যুক্ত থাকবেন, তাদের মাধ্যমে যদি কেউ হজ্জে যান, তাহলে আমরা তাদেরকে একটি নির্দিষ্ট সম্মাননা, ওমরার সুযোগ বা অর্থ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এভাবে বলা যায় যে, ‘কেউ যদি আমাদের নির্দিষ্ট সংখ্যক হাজী দেন, তাহলে তাকে ওমরা করানোর ব্যবস্থা করা হবে’। শরী‘আতের দৃষ্টিতে এভাবে কাজ করাটা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : জনৈক ব্যক্তি বলেন, বড় বড় আলেমকে মাওলানা, হযরত না বলে শায়খ বলতে হবে। তার দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) কোন্ কোন্ শস্যের যাকাত প্রদান করা ফরয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ইসলামী শূরার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : আমার দুই সন্তান আছে। আমরা তাদের নিয়ে একটা সুখী পরিবার। এখন আমরা আর সন্তান নিতে চাই না। উল্লেখ্য, দরিদ্র্য হওয়ার ভয়ে নয়। এই দু’জনকে আমরা আমাদের সর্বোচ্চ শ্রম এবং সময় দিয়ে যোগ্য দ্বীনদার হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। এই চিন্তায় কি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : পাত্রী দ্বীনদার কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল পাত্রী ফেসবুক মেসেঞ্জারে অন্য ছেলেদের সাথে কথা বলে। জানা সত্ত্বেও ওই পাত্রীকে বিয়ে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : পেশাব করে ঢিলা-কুলুখ ব্যবহার করা এবং ৪০ কদম হাঁটা বা উঠাবসা করার কোন বিধান আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : বিড়ি-সিগারেট নির্মাণ কারখানার সিকিউরিটি গার্ডের চাকুরী করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : খানা খাওয়ার পর প্লেটে হাত ধোয়া কি নিষেধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : টিভি, ফ্রিজ, এসি, রাইস কুকার, গান বাজানোর সাউন্ডবক্স, কম্পিউটার, ক্যামেরা, স্মার্ট মোবাইল ইত্যাদি সার্ভিসিং বা মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : কতিপয় আলেম থাকেন যে, প্রসিদ্ধ ৪ ইমামদের মধ্যে ইমাম আবু হানীফা (রাহিমাহুল্লাহ) ব্যতীত বাকী ৩ জন ইমাম আহলেহাদীছ ছিলেন। আর ইমাম আবু হানীফা (রাহিমাহুল্লাহ) ছিলেন আহলুর রায়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ