রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : পরিবার রেখে জীবিকার জন্য প্রবাসে থাকা খুব একটা কল্যাণকর কাজ নয়। তবে এটি জায়েয। যেমন ইমাম ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ), শায়খ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) ও সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণ বলেন, যদি আপনি কাজের উদ্দেশ্যে এবং জীবিকা অন্বেষণের উদ্দেশ্যে সফর করতে চান, তাহলে আপনার উপর মুসলিম দেশগুলোতে সফর করা অপরিহার্য। আলহামদুলিল্লাহ সে দেশগুলো কাফিরদের দেশগুলোর চেয়ে অধিক ধনী। কারণ, কাফির দেশে সফর করলে আক্বীদা ঈমান, দ্বীন ও আখলাক্ব বিনষ্টের প্রবল সম্ভাবনা রয়েছে (আল-মুগনী, ৮/৪৫৭; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল লিইবনি উছাইমীন, ৬/১৩২; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ১২/৫৮ পৃ.)।

জীবিকা অন্বেষণের উদ্দেশ্যে নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে প্রবাসে কতদিন পর্যন্ত থাকা যায়? এর উত্তরে শায়খ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ), সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণ, ‘সমাজের মানুষ এটি ভালো করেই জানে যে, কোন ব্যক্তির জন্য তার স্ত্রী থেকে দীর্ঘদিন অনুপস্থিত থাকা উচিত নয়। কেননা স্বামীর যেমন স্ত্রীর দ্বারা আনন্দিত ও উপকৃত হওয়া এবং সহবাস উপভোগ করার অধিকার রয়েছে, ঠিক তেমনি স্ত্রীর তার স্বামীর দ্বারা আনন্দিত ও উপকৃত হওয়া এবং সহবাস উপভোগ করার অধিকার রয়েছে। তবে স্ত্রীর সম্মতিতে সুবিধামত সময় পর্যন্ত অনুপস্থিত থাকতে পারে। যদি স্ত্রী তার দীর্ঘদিনের অনুপস্থিতি মেনে নেয়। কেননা এটি তার অধিকারের অন্তর্ভুক্ত এবং স্বামীও স্ত্রীর পক্ষ থেকে কোনরূপ খিয়ানত ও ক্ষতির আশঙ্কা করবে না। সেক্ষেত্রে এই শর্তে অনুপস্থিত থাকা জায়েয হবে যে, স্বামী স্ত্রীকে এমন নিরাপদ স্থানে রেখে যাবে যেখানে তার জন্য কোনরূপ ভয় ও আশঙ্কা থাকবে না। পক্ষান্তরে স্ত্রীর অসম্মতিতে যে মেয়াদ পর্যন্ত তার কাছ থেকে অনুপস্থিত থাকা জায়েয, তা হল ‘৪ মাস থেকে ৬ মাস পর্যন্ত’। আর এটিকেই ইসলামী পরিভাষায় ঈলা‘ অর্থাৎ বিচ্ছিন্নের সময় বলা হয়। স্ত্রীর সম্মতি ব্যতীত এর থেকে বেশি সময় থাকা হারাম। এক্ষেত্রে স্ত্রী বিষয়টি ইসলামী বিচারকের কাছে উপস্থাপন করতে পারে এবং ত্বালাক্বের আবেদন করতে পারে (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল লিইবনি উছাইমীন, ১০/৩০৭; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১৯/৪৬৯;, ফাতাওয়া ইসলামিয়্যাহ, ৩/২১২ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১০২৩১১)।


প্রশ্নকারী : আরিফ, বাজিতপুর, কিশোরগঞ্জ।





প্রশ্ন (৩১) : স্বামী সংসার করতে আগ্রহী, কিন্তু স্ত্রী সংসার করতে আগ্রহী নয়। এজন্য স্ত্রী আলাদা হয়ে বাপের বাড়ী চলে যায়, তাহলে তাকে কি দেনমোহর পরিশোধ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের খুশি করার জন্য গিফট ও টাকা দিয়ে থাকে। যাতে করে ঐ ডাক্তার প্রেসক্রিপশন করার সময় তাদের কোম্পানির ওষুধ লেখে। যদিও কোম্পানির ওষুধের মান ভালও হয়। উক্ত কোম্পানিতে চাকরি করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : জুমু‘আর দিন অনেকে মুছল্লীদের খিচুড়ি খাওয়ায়। এর ফলে মসজিদে অনেক হৈচৈ হয়। মসজিদে এরূপ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জিনরাও কি মৃত্যুবরণ করে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আমার বাবা-মা চায় ডাক্তারী পড়ি, কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা। এ জন্য অনেকদিন যাবৎ আব্বু আমার সাথে কথা বলেন না। এখন কী করতে পারি? আমি যদি তাদের ইচ্ছানুযায়ী ডাক্তারী না পড়ি, তাহলে কি এটা অবাধ্য হওয়ার শামিল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : বিকাশে লেনদেন করলে বিভিন্ন সময় ক্যাশব্যাক পাওয়া যায়। এই ক্যাশব্যাক কি গ্রহণ করা যাবে? আবার বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে বছর শেষে চার্জ কাটা হয়। এই ব্যাংক চার্জ কি ঐ ব্যাংক থেকে প্রাপ্ত সূদের টাকা থেকে বাদ দেয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : মালাকুল মাওত কিভাবে একসাথে একাধিক ব্যক্তির জান কবয করেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : মৃত ব্যক্তির একজন স্ত্রী, বাবা-মা ও তিন কন্যা আছে। তার মোট সম্পত্তি ১০০ টাকা হলে প্রত্যেকে কয় টাকা পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : প্রসিদ্ধ চার মাযহাবের অনুসরণ করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : শুক্রবার জুমু‘আর আযান কয়টা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : টাখনুর নীচে কাপড় পরিধান করা অহংকারের লক্ষণ। প্রশ্ন হল- কেউ অহংকার না করে টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পরতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কুরআন তেলাওয়াতের পরে ‘ছাদাক্বাল্লা-হুল ‘আযীম’ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ