রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : মূলত এই ঘটনার কোন সনদ বা প্রমাণ পাওয়া যায় না। বরং এটি বর্তমান যুগের কিছু দাঈ বা ধর্মপ্রচারকের মুখ থেকেই জানা যায় (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২৫৯০৮১)। এটি আহলে বাইত বা রাসূলুল্লাহ (ﷺ)-এর পরিবারের প্রতি ভালোবাসার মিথ্যা দাবীদার শী‘আ সম্প্রদায়ের ভ্রান্ত আক্বীদার বিষফল। যারা আহলে বাইতের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে সর্বাধিক সীমালঙ্ঘন করেছে।

আল্লাহ তা‘আলাকে প্রশ্ন করার ও তাঁর কাছ থেকে জবাব চাওয়ার অধিকার কারোর আছে কি?! আল্লাহ তা‘আলা কি কাউকে জবাব দিতে বাধ্য? আল্লাহ তা‘আলা ও তাঁর রাসূল (ﷺ) সম্পর্কে ভেবেচিন্তে কথা বলা প্রত্যেক ব্যক্তির উপর অপরিহার্য। কেননা আল্লাহ তা‘আলা ও রাসূলুল্লাহ (ﷺ) যা বলেননি বা প্রচার নির্দেশনা দেননি, তা যদি কেউ বলে বা প্রচার করে, তাহলে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তা‘আলা বলেছেন, ‘সুতরাং যে ব্যক্তি অজ্ঞতাবশতঃ মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, তার চেয়ে বড় যালিম আর কে? নিশ্চয় আল্লাহ সীমালংঘনকারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না’ (সূরা আল-আন‘আম : ১৪৪, ২১, ৯৩)। মুগীরাহ ইবনু শু‘বা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, নবী (ﷺ) বলেছেন, مَنْ حَدَّثَ عَنِّيْ حَدِيْثًا وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَدُ الْكَاذِبِيْنَ ‘আমার পক্ষ হতে যে লোক কোন হাদীছ বর্ণনা করে অথচ সে জানে যে, তা মিথ্যা, তাহলে সে মিথ্যুকদের একজন’ (তিরমিযী, হা/২৬৬২; মুসলিম মুক্বাদামাহ্, ইবনু মাজাহ, হা/৪১)। সালামাহ ইবনু আক্ওয়া‘ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়’ (ছহীহ বুখারী, হা/১০৯, ১০৬)।


প্রশ্নকারী : সুমন, ঢাকা।





প্রশ্ন (২৮) : ওয়ায মাহফিল করার ক্ষেত্রে মিউজিক বাতি জ্বালানো এবং অতিরিক্ত অর্থ ব্যয় করা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : শুক্রবারে হানাফী মসজিদে আযান শুরু হয় অনেক আগে। কিন্তু জুমু‘আর খুত্ববাহ শুরু হয় অনেক দেরিতে। প্রশ্ন হল- শুক্রবারে মসজিদে আগে যাওয়ার যে ফযীলত, হানাফী মসজিদ কোন্ সময় গেলে তা হাছিল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : অপবিত্র কাপড় পরিধান অবস্থায় ওযূ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ফুযাইল ইবনু ই‘যায (রাহিমাহুল্লাহ) বলেছেন, لَوْ أَنَّ لُوْطِيًّا اغْتَسَلَ بِكُلِّ قَطْرَةٍ مِّنَ السَّمَاءِ لَقِيَ اللهَ غَيْرَ طَاهِرٍ ‘সমকামী ব্যক্তি যদি আকাশের সমস্ত পানি দিয়ে গোসল করে তারপরও সে অপবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে’ (যাম্মুল লিওয়াত্ব, দুরী, পৃ. ১৪২; ইসলাম ওয়েব, ফৎওয়া নং-২৪৩৬৭৩)। প্রশ্ন হল- কোন সমকামী ব্যক্তি ভুল বোঝার পরে অনুতপ্ত হয়ে যদি ইখলাছের সাথে তওবাহ করে, তাহলে কি তার সমকামের পাপ ক্ষমা হবে এবং সে কি অপবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : ঈদের রাতে ইবাদত করার কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : ইউনুছ ১ একর ৫৯ শতাংশ জমির মালিক। অবিবাহিত অবস্থায় মারা যায়। ওয়ারিছ রেখে যায় ১ মা ১ বোন ও ২ বৈমাত্রিয় চাচাতো ভাই। এখন ফারায়েজ মতে কে কত অংশ পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কুরবানীর গোশত কয় ভাগ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : কুরআন মাজীদের অনেক জায়গাতে আল্লাহ তা‘আলা নিজেকে আমরা (বহুবচন) শব্দ ব্যবহার করেছেন। এর ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : স্ত্রীকে ধর্মীয় বিধি-বিধান মেনে চলার কথা বললে এবং শিরক-বিদ‘আত ছাড়তে বললে সে গালিগালাজ করে। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : অনেকে বলে থাকে সূরা আহযাব লিখে ঘরে রাখলে নির্দিষ্ট দিনের মধ্যে বিয়ে হয়। এমন কোন আমল আদৌ আছে কি? না থাকলে কী কাজ করলে দ্রুত বিয়ে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : ঈদের খুৎবা চলা কালে টাকা-পয়সা আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ইসলামের দৃষ্টিতে ছেলে-মেয়েদের সহশিক্ষা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ