রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : আলেম, পিতা-মাতা বা বয়স্ক মুরুব্বী হলে সম্মানার্থে হাতে চুম্বন করা যায়েয (শায়খ উছায়মীন, শারহু রিয়াযিছ ছালেহীন, ৪/৪৫১ পৃ.)। তবে দুনিয়াবী কোন স্বার্থ হাছিলের জন্য বা অসৎ উদ্দেশ্যে চুম্বন দেয়া জায়েয নয়। ছাহাবীগণ রাসূল (ﷺ)-এর হাতে চুম্বন করেছেন (আবূ দাঊদ, হা/৫২২৫, সনদ হাসান)। তবে সবসময় এমনটি করা উচিত হবে না। কারণ হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, ছাহাবীগণ মাঝে মধ্যে চুম্বন করেছেন, আর সাক্ষাৎ হলে সালাম-মুছাফাহা করেছেন। ইমাম মুসলিম (রাহিমাহুল্লাহ) তাঁর ওস্তাদ ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ)-এর দুই চক্ষুর মাঝে চুম্বন করেছিলেন (তারীখে বাগদাদ, ১৩/১০২ পৃ.)।

উল্লেখ্য যে, পায়ে চুম্বন করা ও মাথা নত করা যাবে না। এটা বিধর্মীদের জাহেলী যুগের প্রথা, যা পীর-ফকীর ও মুশরিকদের মাধ্যমে মুসলিম সমাজে চালু হয়েছে। আরো উল্লেখ্য যে, পায়ে চুম্বন করার বিষয়ে আবূ দাঊদের হাদীছের শেষে এবং বিভিন্ন বর্ণনায় যা এসেছে, তা ছহীহ নয়। তাছাড়া সেখানে জাহেলী যুগের স্বভাবের বিষয়টি উল্লেখ আছে (যঈফ আদাবুল মুফরাদ হা/৯৭৫-৯৭৬)।


প্রশ্নকারী : আব্দুল্লাহ, ঢাকা।





প্রশ্ন (২৫) : ইসলামে শ্রমের মর্যাদা সম্পর্কে কী বলা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : মানুষ মারা গেলে মাইকিং করে শোক সংবাদ প্রচার করা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : রজব মাসে ওমরাহ পালন করার বিশেষ কোন ফযীলত আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : কুরআনুল কারীমের প্রতিযোগিতা অনুষ্ঠাগুলোতে নারীদের কণ্ঠে কুরআন তেলাওয়াত করা হয়। উক্ত নারীকণ্ঠে কুরআন তেলাওয়াত শুনা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : লটারি বিক্রি হয় বা সিগারেট বিক্রি হয় এমন কোন প্রতিষ্ঠানে চাকরি করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ফিতরার পরিমাণ হিসাবে কেউ বলছেন এক ছা‘ সমান আড়াই কেজি, কেউ পৌনে তিন কেজি, কেউ তিন কেজি বলছেন। সঠিক সমাধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : জনৈক ব্যক্তির দাবি হল, রাসূল (ﷺ) যাদেরকে জান্নাতী বলে ঘোষণা দেননি তাদেরকে জান্নাতী বলা যাবে না। তাহলে আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-কে নিশ্চিত জান্নাতী বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : এক রাক‘আত বিতর পড়লে তাহাজ্জুদ ছালাত সর্বনিম্ন কত রাক‘আত পড়া যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : এশার ছালাতের পর দু’রাক‘আত নফল ছালাত দু’শ রাক‘আত ছালাতের ছওয়াবের সমান। কথাটির সত্যতা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : মক্কার হারাম এলাকার সীমানা কতটুকু? গোটা মক্কা কি হারামের অন্তর্ভুক্ত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : অনেকেই হাতের আঙ্গুলে চুমু দিয়ে বা ফুঁ দিয়ে চোখ স্পর্শ করে থাকে। এটা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : সমাজে প্রচলিত আছে যে, হজ্জ পালন করে বাড়ীতে ফেরার পর তিনদিন কারো সাথে কথা বলা এবং বাড়ী থেকে বের হওয়া যায় না। গরু-খাসী যবেহ করে সবাইকে খাওয়াতে হয়। বাজারে কিছু কিনতে গেলে একদরে কিনতে হয়। এগুলো কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ