রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। যদিও নবী (ﷺ) সৃষ্টির সর্বোৎকৃষ্ট ও সর্বোত্তম, তিনিই আল্লাহ তা‘আলার নিকট সর্বোচ্চ মর্যাদার অধিকারী এবং তিনিই সর্বাধিক সম্মানিত (সূরা আন-নিসা : ১১৩)। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, নবী (ﷺ) বলেছেন,

‏أَنَا سَيِّدُ وَلَدِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ وَأَوَّلُ مَنْ يَنْشَقُّ عَنْهُ الْقَبْرُ وَأَوَّلُ شَافِعٍ وَأَوَّلُ مُشَفَّعٍ

‘আমি ক্বিয়ামতের দিন আদম সন্তানের নেতা বা সর্দার হব এবং আমিই সর্বপ্রথম ব্যক্তি যার কবর খুলে যাবে এবং আমিই হব সর্বপ্রথম সুপারিশকারী এবং সর্বাগ্রে আমার সুপারিশ কবুল করা হবে’ (ছহীহ মুসলিম হা/২২৭৮; ছহীহ বুখারী, হা/৩৩৪০)। শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আলহামদুলিল্লাহ, নিশ্চয় মুহাম্মাদ (ﷺ)-এর ব্যক্তিসত্তা সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সম্মানিত। কিন্তু তাঁর কবরের মাটি কা‘বা বা বাইতুল হারামের থেকে উত্তম নয়। বরং কা‘বাই ক্ববরের মাটি অপেক্ষা উত্তম’ (ফাতাওয়া আল-কুবরা, ৪/৪১১; মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২৭/৩৮ পৃ.)। শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, এ ব্যাপারে আলেমগণ ঐকমত্য পোষণ করেছেন যে, নবী (ﷺ)-ই হলেন সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তিনিই সৃষ্টির সর্বোৎকৃষ্ট। যেহেতু তিনি সমস্ত সৃষ্টির মধ্যে সর্বোত্তম, তাই তিনি পবিত্র কা‘বার থেকেও উত্তম। কেননা কা‘বা সৃষ্টির অন্তর্ভুক্ত। পরন্ত এই শ্রেষ্ঠত্ব, মর্যাদা ও অধিকার কিন্তু শুধু রাসূল (ﷺ)-এর ব্যক্তিসত্তার জন্যই নির্ধারিত, ঐ কবরের জন্য নয় যেখানে তাঁকে দাফন করা হয়েছ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১০৩২৮৯)।

প্রশ্নকারী : সাইফুল ইসলাম, সাভার, ঢাকা।





প্রশ্ন (২৯) : রংধনু অংকিত পাঞ্জাবী কিংবা শার্ট পড়ে ছালাত আদায় করা যাবে কি কিংবা এরূপ জামা গায় দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩): সেবামূলক হাসপাতালে অথবা শিশু ক্যান্সার হাসপাতালে যাকাতের অর্থ প্রদান করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ফাতেমা (রাযিয়াল্লাহু আনহা)-এর নামে ‘খুতবায়ে ফাদাক’ বা ফাদাকের ভাষণ বলে যে ভাষণটি বর্ণিত আছে, তা কি ছহীহ সনদে প্রমাণিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : একজন ব্যক্তি সিমেন্ট বা রডের দোকানে অগ্রিম টাকা দিয়ে সিমেন্ট বা রড দর করে টাকা দিয়ে রাখলো। কিন্তু সে এখন নিবে না, সিজিনাল সময়ে নিবে যখন দাব বেশি হবে। এই রকম ক্রয় বিক্রয় জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কেউ গান-বাজনাকে হালাল মনে করলে তার ঈমান থাকবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : কাউকে বিদায় দেয়ার সময় কোন্ দু‘আ পড়ার কথা হাদীছে এসেছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪): গরীব-মিসকীন ছাড়া ক্বুরআনে উল্লেখিত আট শ্রেণীর অন্যদের মাঝে কি ফিতরা বণ্টন করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : নিম্নের হাদীছটি কি ছহীহ? لَا تَقْرَأِ الحَائِضُ وَلَا الجُنُبُ مِنَ القُرْآنِ شَيْئًا ‘ঋতুবতী নারী ও জুনুবী ব্যক্তি (যার ওপর গোসল ফরয) কুরআনের কিছুই পাঠ করবে না’। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : বিকাশ, রকেট, নগদ বা এ ধরনের মোবাইল ব্যাংকিংয়ের এইচ.আর কিংবা এজেন্ট হিসাবে কাজ করা জায়েয কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : তারাবীহর ছালাত দীর্ঘ করে পড়া ভাল, না-কি সংক্ষিপ্ত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩): ‘সূরা যিলযাল নেকীর দিক দিয়ে কুরআনের অর্ধেকের সমান’ (তিরমিযী, হা/২৮৯৪; মিশকাত, হা/২১৫৬) মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : আমি দীর্ঘদিন থেকে একটি মেয়ের সাথে যেনায় লিপ্ত। অনেকবার ছাড়তে চেয়েও পারিনি। আমি লজ্জায় কিছুই করতে পারি না। কী কী কাজ করলে আমি এটা থেকে বের হয়ে আসতে পারি? কিভাবে তওবাহ করতে পারি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ