রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : ঈদের সম্ভাষণ হিসাবে ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ বলাই উত্তম। কারণ এটি ছাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। মুহাম্মাদ ইবনু যিয়াদ আল-আলহানী বলেন, আমি আবূ উমামাহ আল-বাহিলী (রাযিয়াল্লাহু আনহু)-কে ঈদের দিন তাঁর সঙ্গীদেরকে ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ অর্থাৎ আল্লাহ আমাদের ও আপনাদের সৎ কর্মগুলো কবুল করুন বলে সম্ভাষণ করতে দেখেছি (তামামুল মিন্নাহ, পৃ. ৩৫৫; আল-মুগনী, ৩/২৯৪; আল-হাবী ফিল-ফাতাওয়া, ১/৯৪ পৃ., সনদ হাসান)। যুবাইর ইবন নুফাইর বলেন, ঈদের দিনে রাসূল (রাযিয়াল্লাহু আনহু)-এর ছাহাবীগণ যখন মিলিত হতেন, তখন তাঁরা একে অপরকে ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ অর্থাৎ আল্লাহ আমাদের ও আপনাদের সৎকর্মগুলো কবুল করুন বলে অভ্যর্থনা জানাতেন (তামামুল মিন্নাহ, পৃ. ৩৫৪; ফাৎহুল বারী, ২/৫১৭, পৃ. ৬৪৪; আল-হাবী ফিল ফাতাওয়া, ১/৯৪)।

এছাড়া অন্যান্য শব্দ বা বাক্য দ্বারা যদি কেউ সম্ভাষণ জানায়, তবে তাকে অনেকেই জায়েয বলেছেন। শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ)-কে একই প্রশ্ন জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বলেন, ‘ঈদে সম্ভাষণ জানানো জায়েয। এর জন্য কোন নির্দিষ্ট অভিবাদন নেই। বরং লোকেরা যা দ্বারা অভিবাদন জানাতে অভ্যস্ত তা সবই জায়েয যতক্ষণ না তা গুনাহের পর্যায়ে পৌঁছায়’ (মাজমূঊ ফাতাওয়া লিইবনি উছাইমীন, ১৬/২০৮-২১০ পৃ.)। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এর জন্য কোন নির্ধারিত শব্দরূপ নেই। ঈদুল ফিতর বা ঈদুল আযহাতে দু‘আ স্বরূপ ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’ অথবা ‘ঈদুকুম মুবারাক’ অথবা ‘ঈদ মুবারাক’ অথবা ‘যা‘আলাল্লাহু ঈদাকুম মুবারাকান’ বলা জায়েয ((মাজমূঊল ফাতাওয়া লিইবনি তাইমিয়্যাহ, ২/২২৮ ও ২৪/২৫৩ পৃ.; আল-মুগনী, ২/২৯৫ পৃ.; ফাতাওয়া নূরুন আলাদ ইবনু বায   https://binbay.org.sa/fatwas/18428/%D8%B5%D9)।

মোদ্দাকথা হল, সালাফে ছালিহীনের নীতি অনুযায়ী ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ বলাটাই সর্বাধিক উত্তম হবে। তবে ‘ঈদুকুম মুবারাক’ অথবা ‘ঈদ মুবারাক’ অথবা যা‘আলাল্লাহু ঈদাকুম মুবারাকান’ বলাটাও জায়েয।

প্রশ্নকারী : আসিফ রেযা, সাতক্ষীরা।





প্রশ্ন (৫): শাসকের বিরুদ্ধে কখন বিদ্রোহ করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯): জনৈক ব্যক্তি পূর্বে হানাফী মাযহাব অনুসরণ করতেন। পরবর্তীতে সালাফী মানহাজের আলোকে চলার চেষ্টা করছেন। প্রশ্ন হল, সালাফী মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য কিভাবে অনুসরণ করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : ছালাত শেষে যিকিরগুলো সরবে বলতে হবে, না-কি চুপেচুপে বলতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : আল-কুরআন অবমাননাকারীর বিধান ও শাস্তি কী? অবমাননাকারীর শাস্তি কারা দিবে? সাধারণ জনগণ কি অবমাননাকারীকে শাস্তি দিতে পারে? এর প্রতিবাদে মিছিল-মিটিং ও সমাবেশ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জনৈক খতীব বলেছেন, খাদীজা (রাযিয়াল্লাহু আনহা)-এর ইন্তেকাল হলে তার কবরের জবাব রাসূলুল্লাহ (ﷺ) দিতে চাইলে না-কি স্বয়ং আল্লাহ নিজেই তার কবরের জবাব দিয়েছেন। উক্ত ঘটনাটা কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : জনৈক ব্যক্তি কোল্ড এলার্জির রোগী। শীতের মধ্যে রোগটা বেড়ে যায়। ওযূতে নাকের মধ্যে পানি দিলে হাঁচি হতে হতে অসুস্থ হয়ে যায়? এমতাবস্থায় কী করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : বিতরের ছালাতে দু‘আ কুনূত ব্যতীত অন্য কোন দু‘আ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : হজ্জের সময় মক্কায় প্রবেশ করার পূর্বে যদি তার মাসিক শুরু হয়ে যায়, তাহলে তিনি কী করবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১): হতাশা, দুঃশ্চিন্তা থেকে পরিত্রাণের ইসলামী উপায় কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : দাঁত সাজানো কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কোন ব্যক্তির কাছে টাকা না থাকায় ২০ টাকা রিকশা ভাড়া দেয়া সম্ভব না হওয়ায় পরে দেয়ার কথা বলে চলে যায়। তারপরে মাঝে মাঝেই ঐ রিকশায় যাতায়াত করা হয়েছে। কিন্তু সে টাকাটার কথা ভুলেও গেছে। একদিন মনে পড়ায় রিকশাওয়ালাকে ২০ টাকার জায়গায় ৪০ টাকা দেয়। ২০ টাকার পরিবর্তে ৪০ টাকা দেয়া কি সূদ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬): সার্বিকভাবে সমস্ত প্রকারের কাফিরদেরই যাকাত দেয়া নাজায়েয, না-কি শর্তসাপেক্ষে ইসলামের পথে আহ্বান করার জন্য বা আকৃষ্ট করার জন্য বা ইসলাম গ্রহণের জন্য উদ্বুদ্ধ করার জন্য অমুসলিমদের যাকাত বা টাকা দেয়া জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ