রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : মাফ চেয়ে নিলে হবে না। বরং ফুফুকে সম্পদ বুঝিয়ে দিতে হবে। কারণ পরিত্যক্ত সম্পত্তি বণ্টনে বিলম্ব করা উচিত নয়। শরী‘আতের নীতিমালা অনুযায়ী মৃত ব্যক্তির দাফন-কাফন, ঋণ পরিশোধ এবং অছিয়ত পূর্ণ করার পরেই পরিত্যক্ত সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করতে হবে। সুতরাং কারোর জন্যই সম্পত্তির ভাগাভাগির বিষয়টি ঝুলিয়ে রাখা যাবে না। তবে হ্যাঁ, যদি সমস্ত অংশীদারের সম্মতিক্রমে বিলম্ব করা হয়, সেক্ষেত্রে কোন দোষ নেই। কিন্তু যদি তাদের একজনও তার প্রাপ্য অধিকার বা মালিকানা নেয়ার জন্য দাবী করে বা আগ্রহ প্রকাশ করে, সেক্ষেত্রে তাকে তার প্রাপ্য অধিকার প্রদান করা অপরিহার্য’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১৬/৪৪০-৪৪১ পৃ.; লিক্বাউল-বাব আল-মাফতূহ, লিক্বা নং-১৫৪; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৯৭৮৪২, ৪০৮৯, ১৮৮৪৮৯)‌। শরী‘আতসম্মত কারণ ব্যতীত অংশীদারদের অংশ প্রাপ্তিতে বাধা প্রদান করলে নিঃসন্দেহে তা যুলম হিসাবে বিবেচিত হবে। আর যুল্ম কাবীরাহ গুনাহের অন্তর্ভুক্ত। নবী করীম (ﷺ) বলেন, ‘যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোন বিষয়ে (ধন-সম্পদের) যুল্ম করার জন্য দায়ী আছে, সে যেন আজই তার কাছ হতে মাফ করিয়ে নেয়, (ছহীহ বুখারী, হা/২৪৪৯)।

দ্বিতীয়তঃ সন্তান হিসাবে আপনার উচিত পিতা-মাতার জন্য বেশি বেশি দু‘আ করা, দান-ছাদাক্বাহ্ করা, তাদের ভুলভ্রান্তি গুলোকে সংশোধন করা এবং তাদের জন্য তওবাহ ইস্তিগফার করা। কেননা রাসূল (ﷺ) বলেছেন,

إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ دَرَجَتُهُ فِي الْجَنَّةِ فَيَقُوْلُ أَنَّى هَذَا فَيُقَالُ بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ

‘জান্নাতে কিছু মানুষের মর্যাদা অবশ্যই বৃদ্ধি করা হবে। সে বলবে, এটা (মর্যাদা বৃদ্ধি) কিভাবে হল? সুতরাং তাকে বলা হবে, তোমার জন্য তোমার সন্তান-সন্ততিদের মাগফিরাত কামনা করার কারণে’ (ইবনু মাজাহ, হা/৩৬৬০; ইবনু আবী শায়বাহ, হা/২৯৭৪০; আহমাদ, হা/১০৬১০; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/১৫৯৮)।


প্রশ্নকারী : আব্দুল কুদ্দুস, যুগীপোতা, সাতক্ষীরা।





প্রশ্ন (৪) : বর্তমান যুগের ইহুদী ও খ্রিষ্টান রমণীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : আবূ দাঊদে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ  বলেছেন, যে কুরআনকে মধুর সূরে পাঠ করে না সে আমাদের দলভুক্ত নয়’। উক্ত হাদীছের মূল ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮): সালাম ফিরানোর পর যে যিকির করা হয়, তাকে যিকির বলা হয়, না-কি দু‘আ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫০) : বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মূল জামা‘আতের পর ছালাত আদায়ের সময় ইক্বামত দিয়ে শুরু করায় মসজিদের খাদিম বলেন যে, মূল জামা‘আত হয়ে গেলে পরে ইক্বামত দেয়া যাবে না। তার উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : প্রতি বছর ‘আরাফার দিন (৯ যিলহজ্জ) ছিয়াম রাখা সুন্নাত। কিন্তু বাংলাদেশের হিসাব অনুযায়ী সাধারণত ৮ কিংবা ৭ যিলহজ্জ তারিখে ‘আরাফা হয়। এক্ষণে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কোনটি  আগে- খিলাফত প্রতিষ্ঠা না-কি দ্বীনের শিক্ষা? বর্তমান সময়ে যখন কোন খলীফা নেই, তখন আমাদের অগ্রাধিকার কী হওয়া উচিত? আমরা কি আগে মানুষকে ইসলাম শিক্ষা দেব, তারপর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব? না-কি আগে রাষ্ট্র প্রতিষ্ঠা করব? না-কি উভয় কাজ একসঙ্গে করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : কোন ব্যক্তি নিরুপায় হয়ে সূদভিত্তিক লোন গ্রহণ করে তার নিজস্ব প্রয়োজন মেটায়, তাহলে তার দু‘আ কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : আমি একটি জমি এক বছরের জন্য ৫০০০/- টাকা দিয়ে লিজ নিয়েছি। এখন ঐ জমি থেকে যদি বছরে দুই বার ফসল উৎপাদন করি, তাহলে সেই ফসলের ওশর কিভাবে আদায় করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : আমি বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত। আমার প্রতিষ্ঠানের পার্শ্বে একটি ক্যাফিটেরিয়া আছে, যেখানে সরকারীভাবে শুধু ব্যাচেলর সৈনিকদের খাবার খাওয়ানো হয়। প্রতিদিন প্রচুর পরিমাণ খাবার অতিরিক্ত থেকে যায়। নিধার্রিত সময় শেষ হলে ঐ খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেয়া হয়। নির্ধারিত সময় শেষে ঐ খাবার নিয়ে এসে খেলে হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : কোন্ ধরনের আলেমের নিকট থেকে ইলম বা ফাতাওয়া নেয়া যাবে না? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : নারীদের টিপ পরার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৫) : সুলায়মান (আলাইহিস সালাম)-এর স্ত্রী কতজন ছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ