রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : রাসূল (ﷺ) হাদীছে কুদসীতে বলেন, মহান আল্লাহ বলেন, ‘আমি ক্বিয়ামতের দিন তিন ব্যক্তির বিরোধী থাকব। তাদের এক ব্যক্তি হল, যে কোন লোককে শ্রমিক নিয়োগ করল এবং তার থেকে কাজ পুরোপুরি আদায় করল, অথচ তার পারিশ্রমিক দিল না’ (ছহীহ বুখারী, হা/২২৭০)। আদম (আলাইহিস সালাম) থেকে শুরু করে পৃথিবীর সব নবী-রাসূলই কোন না কোন পরিশ্রমের সাথে সম্পৃক্ত ছিলেন। রাসূল (ﷺ) বলেন, ‘পৃথিবীর সব নবী-রাসূলই ছাগল চরিয়েছেন। ছাহাবীরা বললেন, হে আল্লাহর নবী! আপনি? রাসূল (ﷺ) বললেন, হ্যাঁ আমিও কয়েক মুদ্রার বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চরাতাম। রাসূল (ﷺ) বলেন, সর্বোত্তম রিযিক হচ্ছে যা নিজ হাতে কামাই করে খাওয়া হয়। আল্লাহর নবী দাউদ (আলাইহিস সালাম) নিজ হাতে কাজ করে খেতেন (ছহীহ বুখারী, হা/২০৭২)। কৃষি কাজ, ব্যবসা-বাণিজ্য, কাঠ কাটা এবং কাঠের ফার্নিচার, গরু পালন, তাঁতের কাপড় তৈরি, লোহা দ্বারা যন্ত্রপাতি তৈরি ইত্যাদি সব কাজই বিভিন্ন নবী-রাসূল করেছেন। যারা শ্রমিক তাদের অতিরিক্ত হুকুম বা নির্যাতন কোনটাই করা যায় না। রাসূল (ﷺ) দেখলেন মাসউদ আল-আনছারী তার গোলামকে প্রহার করছেন। আবূ মাসঊদ আওয়াজ শুনে পিছনে তাকিয়ে দেখলেন রাসূল (ﷺ) কথা বলছেন, ‘তুমি তোমার দাসের যতটুকু ক্ষমতা রাখ, আল্লাহ তদপেক্ষা তোমার ওপর অধিক ক্ষমতার অধিকারী’। আবূ মাসঊদ (রাযিয়াল্লাহু আনহু) বললেন, ‘হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি তাকে মুক্ত করে দিলাম। রাসূল (ﷺ) বললেন, তুমি যদি এটা না করতে তাহলে জাহান্নামের আগুন তোমাকে ঝলসিয়ে দিত (ছহীহ মুসলিম, হা/১৬৫৯)।

প্রশ্নকারী : ছিয়াম আহমাদ, কুমিল্লা।




প্রশ্ন (৩) : মোবাইলে ত্বালাক্ব দিলে ত্বালাক্ব পতিত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : আমি আমার স্বামীর কাছ থেকে খোলা ত্বালাক্ব নিয়েছি। কারণ সে ছালাত আদায় করে না, ছিয়াম পালন করে না। এ ব্যাপারে তাকে অনেক দিন থেকে নছীহত করা সত্ত্বেও তার কোন পরিবর্তন হয়নি। অথচ আমি ছালাত আদায় করলে, ছিয়াম পালন করলে, কুরআন ও হাদীছ পড়াশোনা করলে অত্যাচার করে। তাই খোলা ত্বালাক্ব নিতে বাধ্য হয়েছি। ১ মাস পার হয়েছে। এখন একজন ছালাত আদায়কারী ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি তাতে রাজিও আছি কিন্তু আমার পিতা রাজি হচ্ছে না। এমতাবস্থায় আমার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : ছালাতে ওযূ ছুটে গেলে কী করণীয়? এমতাবস্থায় লজ্জায় যদি কেউ ছালাত চালিয়ে যায়, তাহলে কি কাবীরা গুনাহ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কুরবানীর দিন কুরবানীর পশু যব্হ করার আগ পর্যন্ত না খেয়ে থাকার কোন বিধান আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ‘হ্যালোইন উৎসব’ কী? এর ইতিহাস এবং শরী‘আতের দৃষ্টিতে তা উদযাপনের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : হাদীছে এসেছে যে, কোন ব্যক্তি যদি সূরা বাক্বারাহ পড়ে তাহলে তার ঘরে শয়তান প্রবেশ করে না। কিন্তু সূরাটি যদি মোবাইল বা কম্পিউটারে বাজানো হয় তাহলে কি এই ফযীলত পাওয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াক্বি‘আহ পড়বে, সে কখনো অভাবের মধ্যে পড়বে না। ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহু) তার মেয়েদেরকে প্রত্যেক রাতে উক্ত সূরা পড়তে বলতেন (বায়হাক্বী হা/২৪৯৮; মিশকাত হা/২১৮১; ফাযায়েলে আমল, পৃঃ ২৭৫)। উক্ত বর্ণনা সনদ কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : ‘তোমরা রাতের বেলায় রাস্তার মধ্যভাগে অবস্থান নেয়া থেকে সাবধান থাক। কেননা উহা হল, সাপ ও হিংস্র প্রাণীদের আশ্রয়স্থল’ মর্মে বর্ণিত হাদীছ কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : কুরআন মাজীদের অনেক জায়গাতে আল্লাহ তা‘আলা নিজেকে আমরা (বহুবচন) শব্দ ব্যবহার করেছেন। এর ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : ‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত’-এটি কি ছহীহ হাদীছ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কোন মহিলা গায়রে মাহরাম মহিলার সাথে কথা বলা, দেখা করা এবং সালাম দেয়ার ক্ষেত্রে পর্দার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : তারাবীহর ছালাত চলছে। এমতাবস্থায় এশার ফরয ছালাত আদায়ের নিয়ত করে তারাবীহর জামা‘আতে শরীক হওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ