মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
উত্তর : যেসকল ছালাতে একটি তাশাহ্হুদ যেমন ফজরের ছালাত, সে ছালাতের শেষ বৈঠকে বসা নিয়ে মুহাদ্দিছগণের মাঝে দুই ধরনের মত দেখা যায়। ইমাম আহমাদ (রাহিমাহুল্লাহ)-এর নিকটে এক তাশাহ্হুদ বিশিষ্ট ছালাতে পায়ের উপর বসেত হবে। তবে দুই তাশাহ্হুদ বিশিষ্ট ছালাতের শেষ বৈঠকে নিতম্বের উপর বসতে হবে। শায়খ আলবানীও তাই বলেছেন। উক্ত ছালাত ফরয হোক কিংবা নফল হোক (বিস্তারিত দ্র : মির‘আতুল মাফাতীহ, হা/৮০৭, ৩য় খণ্ড, পৃ. ৬৮; ইবনু বায, মাজমূ‘ঊ ফাতাওয়া, ৩য় খণ্ড, পৃ. ২৯৩; উছায়মীন, মাজমূ‘ঊল ফাতাওয়া ওয়া রাসাইল, ১৩ তম খণ্ড, পৃ. ১৬৯; ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৪৪৪ এবং ৭ম খণ্ড, পৃ. ১৫)। আর ইমাম শাফেঈ (রাহিমাহুল্লাহ) বলেছেন, অন্যান্য ছালাতের শেষ বৈঠকের ন্যায় ফজর ছালাতের শেষ বৈঠকেও নিতম্বের উপর বসবে (ছিফাতু ছালাতিন নবী, পৃ. ১৫৬; নাসাঈ, হা/৮৮৯ ও হা/১২৬৮; আবূ দাঊদ, হা/৯৬৪; মির‘আতুল মাফাতীহ, হা/৮০৭, ৩য় খণ্ড, পৃ. ৬৮)। উল্লেখ্য, যে সকল ছালাতে দু’টি তাশাহহুদ আছে তার শেষ বৈঠকে বসার সময় ডান পায়ের তলা দিয়ে বাম পায়ের অগ্রভাগ বের করে নিতম্বের উপরে বসতে হবে এবং ডান পা খাড়া রাখতে হবে ও আঙ্গুলগুলো ক্বিবলামুখী করে রাখতে হবে (ছহীহ বুখারী, হা/৮২৮, ১ম খণ্ড, পৃ. ১১৪, (ইফাবা হা/৭৯০, ২/১৪৪ পৃ.); মিশকাত, হা/৭৯২; বঙ্গানুবাদ মিশকাত, হা/৭৩৬, ২/২৫২ পৃ.)। যেমন মাগরিব, এশা, যোহর ও আছর ছালাত।


প্রশ্নকারী : আমীনুর রহমান, রাজনগর, সাতক্ষীরা।




প্রশ্ন (২৫) : আমাদের ভবন ১৫ তলা এবং ৯০ টি ফ্লাট। যেখানে মোট ৪৫০ জন লোকের বসবাস। ভবনের ছাদে ১টি মসজিদ আছে, যাতে পাঁচ ওয়াক্ত ছালাত জামা‘আতের সাথে হয়ে থাকে। কেউ কেউ বলছে, একে মসজিদ বলা যাবে না, জামা‘আত খানা বলতে হবে। প্রশ্ন হল, একে মসজিদ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮): হাদীছে শুধু সোনা ও রূপার নিছাব বর্ণিত হয়েছে। এমতাবস্থায় আমরা টাকার বা কাগুজে মুদ্রার নিছাব কিভাবে নির্ণয় করব, স্বর্ণের নিছাবের ভিত্তিতে, না-কি রৌপ্যের নিছাবের ভিত্তিতে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : যিলহজ্জের দশ তারিখের বিশেষ কোন বৈশিষ্ট্য আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ইসলামী রাষ্ট্রে সংবিধানের ভিত্তি কী হবে- মানব রচিত আইন, না-কি শরী‘আত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : বাচ্চাদের জ্ঞান বৃদ্ধির জন্য কোন ছহীহ দু‘আ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : নাপাক অবস্থায় কুরআন স্পর্শ করে তেলাওয়াত যাবে কি? বর্তমানে কম্পিউটার, মোবাইল, ভিডিও চিত্রের মাধ্যমেও কুরআন পড়ার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : কেউ অন্যের নামে মিথ্যা কথা প্রচার করে থাকলে ক্ষমা নেওয়ার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : তিলাওয়াতে সিজদাহর নিয়ম কী এবং এ জন্য কোন নির্দিষ্ট কোন দু‘আ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : ছালাতুল ইশরাক, ছালাতু যোহা, ছালাতুল আউয়াবীন কোন্ সময় পড়তে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : সিজার করে সন্তান প্রসাব করানো কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : স্বভাবে অভ্যস্ত হয়ে পড়ার সমস্যা সমাধান করার কোন উপায় আছে কি? অর্থাৎ আমি যখন নির্দিষ্ট কোন সূরা খুব খুশুর (মনোযোগের) সাথে পড়ি কিছুদিন গত হওয়ার পর আমি অনুভব করি যে, আমার সেই খুশু দুর্বল হয়ে গেছে। যেন আমার অন্তর অর্থ বুঝা ও অনুবাধন করার বিষয়ে অভ্যস্ত হয়ে পড়েছে এবং এটাকেই যথেষ্ট হিসাবে গ্রহণ করেছে। অনুরূপ অবস্থা অন্য দু‘আগুলো পড়ার ক্ষেত্রেও ঘটে। এর কোন সমাধান আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ইসলামী খিলাফতের দায়িত্ব ও কর্তব্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ