বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
উত্তর : যাবে। আবূ হুরাইরা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, নবী (ﷺ) বলেন, ‘তোমাদের কেউ ছালাতে দাঁড়ালে সে যেন তার সামনের (ক্বিবলার) দিকে থুথু না ফেলে। কেননা সে যতক্ষণ তার মুছাল্লায় থাকে, ততক্ষণ মহান আল্লাহর সাথে চুপে চুপে কথা বলে। আর ডান দিকেও ফেলবে না। তার ডান দিকে থাকেন ফেরেশতা। সে যেন তার বাম দিকে অথবা পায়ের নিচে থুথু ফেলে এবং পরে তা দাবিয়ে দেয়’ (ছহীহ বুখারী, হা/৪০৮-৪১৬; ছহীহ মুসলিম, হা/৫৫০; আবূ দাঊদ, হা/৪৮০)। উক্ত হাদীছের আলোকে বামদিকে অর্থাৎ দক্ষিণ দিকে থুথু নিক্ষেপ করার অনুমোদন প্রমাণিত হয়।
শাইখ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মসজিদে থাকাবস্থায় যদি কারোর থুথু নিক্ষেপ করার প্রয়োজন হয়, তাহলে সে বামদিকে অর্থাৎ দক্ষিণ দিকে নিক্ষেপ করবে। তা না হলে রুমালে কিংবা কাপড়ে নিক্ষেপ করে মুছে ফেলবে’ (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ৮/৪২৪ পৃ.)। হাফিয ইবনু হাজার আসক্বালানী (রাহিমাহুল্লাহ) ও ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মসজিদের ভিতরে অথবা বাহিরে উভয়াবস্থাতেই ক্বিবলার দিকে এবং ডান দিকে অর্থাৎ উত্তর দিকে থুথু নিক্ষেপ করা নিষেধ’ (ফাৎহুল বারী, ১/৫১০-৫১২; আল-মাজমূঊ, ৪/১০০ পৃ.)। হুযাইফা ইবনু ইয়ামান (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) বলেন, যে ব্যক্তি ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ করে ক্বিয়ামতের দিন সে ঐ থুথু নিজের দু’চোখের মধ্যখানে পতিত অবস্থায় উপস্থিত হবে’ (আবূ দাঊদ, হা/৩৮২৪; সিলসিলা ছহীহাহ, হা/২২২)। যদিও শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, ‘এই নিষেধাজ্ঞা বিশেষ করে মসজিদে থাকাবস্থায় প্রযোজ্য। তবে সাধারণভাবে সর্বাবস্থাতেই ক্বিবলার দিকে থুথু না নিক্ষেপ করাই উত্তম’ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩৫৪৩৭৩)।


প্রশ্নকারী : সুলাইমান, গোপালপুর, টাঙ্গাইল।





প্রশ্ন (১৫) : জনৈক ব্যক্তির উপর তার পিতা-মাতা অযথা যুলুম করে। সে জন্য পিতা-মাতার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে। এটা কি উচিত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) :  জনৈক ব্যক্তি ইলিয়াসী তাবলীগ জামা‘আতের সাথে ১ চিল্লা সময় দিয়েছে। তারপর সালাফী আক্বীদার অনুসারী হয়েছে। কিন্তু তারা এখনো তাকে নিয়ে যেতে চায়। এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : সকাল সন্ধ্যার দু‘আ ও যিকিরের মধ্যে যদি ইস্তেগফারের দু‘আও করি, তাহলে কি বিদ‘আত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : জামা‘আতের এক রাক‘আত ছুটে গেলে ইমামের সাথে শেষ রাক‘আতে তাওয়াররুক করতে হবে কি এবং উঠে রাফ‘ঊল ইয়াদাইন করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : বাংলাদেশের অনেক যুবক আমেরিকার বিভিন্ন সার্ভেসাইটে কাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু তারা বাংলাদেশে বসে আমেরিকার আইপি এড্রেস ব্যবহার করে এবং আমেরিকার নাগরিকের তথ্য ব্যবহার করে কাজ করে। এভাবে ইনকাম হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : জরায়ু অপারেশন করার পর থেকে সব সময় পেশাবের মত পদার্থ নির্গত হয়। এমতাবস্থায় কিভাবে ছালাত আদায় করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : হাজারে আসওয়াদ পাথরটি প্রথমে সাদা ছিল। এটা এখন কালো হয়ে গেছে। এটা কালো কিভাবে হল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : বন্দকী জমি চাষাবাদ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ঈদের ছালাতের এক রাক‘আত ছুটে গেলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : মাহরাম নয় এমন কোন মহিলাকে ব্যক্তিগতভাবে দ্বীনের দাওয়াত দেয়া কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : পুরুষ চিকিৎসক দ্বারা মহিলাদের চিকিৎসা করালে পাপ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ফাতেমা (রাযিয়াল্লাহু আনহা)-এর নামে ‘খুতবায়ে ফাদাক’ বা ফাদাকের ভাষণ বলে যে ভাষণটি বর্ণিত আছে, তা কি ছহীহ সনদে প্রমাণিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ