রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : উক্ত দাবী ভিত্তিহীন ও উদ্ভট। রাসূলুল্লাহ (ﷺ) পড়লেন ৮ রাক‘আত আর ওমর (রাযিয়াল্লাহু আনহু) ২০ রাক‘আত পড়ে কি তাঁর বিরোধিতা করলেন না? (নাঊযুবিল্লাহ)। ওমর (রাযিয়াল্লাহু আনহু)-এর যুগে বিশ রাক‘আত চালু ছিল মর্মে যে বর্ণনাগুলো এসেছে, সেগুলো সবই যঈফ ও মুনকার। বরং তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাতের আলোকে ১১ রাক‘আতই প্রতিষ্ঠা করেছিলেন। সায়েব ইবনু ইয়াযীদ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, ওমর (রাযিয়াল্লাহু আনহু) ওবাই বিন কা‘ব ও তামীম দারী (রাযিয়াল্লাহু আনহু)-কে রামাযান মাসে ১১ রাক‘আত তারাবীহর ছালাত পড়ানোর নির্দেশ দিয়েছিলেন (মুওয়াত্ত্বা, ১/১১৫ পৃ.; মিশকাত ১১৫ পৃ., হা/১৩০২ ‘ছালাত’ অধ্যায়, ‘রামাযানে রাত্রি জাগরণ’ অনুচ্ছেদ)।

২০ রাক‘আতের উপর ইজমা হয়েছে, এ দাবীও মিথ্যা। কারণ ওমর (রাযিয়াল্লাহু আনহু)-এর সময়ে ২০ রাক‘আতের অস্তিত্বই ছিল না। এর পক্ষে যে বর্ণনাগুলো এসেছে তার সবই জাল, যঈফ ও ভিত্তিহীন। সুতরাং জাল ও দুর্বল সূত্রের উপর ভিত্তি করে যদি কোন বিষয়ে ইজমা করা হয়, তাহলে সেটাও হবে জাল ও দুর্বল। যেমনটি শায়খ আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, لَايَعْلُوْ عَلَيْهِ لِأَنَّهُ بُنِىَ عَلَى ضَعِيْفٍ وَمَا بُنِىَ عَلىَ ضَعِيْفٍ فَهُوَ ضَعِيْفٌ ‘এই ইজমার প্রতি কখনো বিশ্বাসভাজন হওয়া যাবে না, কারণ তা দুর্বল ভিত্তির উপর প্রতিষ্ঠিত। আর দুর্বল ভিত্তির উপর যা গড়ে উঠে, সেটাও দুর্বল হয়’ (আলবানী, ছালাতুত তারাবীহ, পৃ. ৭২)। শায়খ আবদুর রহমান মুবারকপুরী (রাহিমাহুল্লাহ) দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, دَعْوَى الْإِجْمَاعِ عَلَى عِشْرِيْنَ رَكْعَةً وَاسْتِقْرَارُ الْأَمْرِ عَلَى ذَلِكَ فِى الْأَمْصَارِ بَاطِلَةٌ جِدًّا.  ‘বিশ রাক‘আতের প্রতি ইজমা হয়েছে এবং সর্বত্র তা স্থায়ী হয়েছে, এই দাবী চরম মিথ্যা’ (তুহফাতুল আহওয়াযী, ৩য় খ-, পৃ. ৪৪৭)।

প্রশ্নকারী : কামরুল, সিরাজগঞ্জ।





প্রশ্ন (১১) : যে ঘরে কুরআন আছে, সে ঘরে সম্পূর্ণ নগ্ন হয়ে কাপড় পরিবর্তন করা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ঝাড়-ফুঁকের হুকুম কী? কুরআনের আয়াত লিখে গলায় ঝুলিয়ে রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : যাওয়ালের ছালাত বলতে কোন্ ছালাতকে বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : অফিসের প্রধান কর্মকর্তা হিন্দু। তাকে সম্মানার্থে সালাম না দিয়ে বরং আদাব দেয়া হয়। আবার অনেকেই নমস্কারও বলে থাকে। এভাবে সম্বোধন করলে গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : রাসূল (ﷺ) ফরয ছালাতের পর যে সমস্ত যিকির ও দু‘আ করতেন তা কি সুন্নাত ও নফল ছালাতের পর করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : একজন মেয়ে বিয়ে হওয়ার পরে তার স্বামীর হুকুম মানবে, না পিতার হুমুক মানবে? যদি পিতার অবাধ্য হয় তাহলে কি সে গুনাহগার হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ‘মদ পান করলে ৪০ দিন ছালাত কবুল হয় না’  মর্মে বর্ণিত কথার সত্যতা কতটুকু? আর এ কথা কি ঠিক যে, ‘মদ-গাঁজা সেবন করলে চল্লিশ দিন শরীর অপবিত্র থাকে’?  - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : আমি ছালাতের পদ্ধতি ও নিয়ম জানি না। আমি যদি জামা‘আতে ছালাত আদায় করি, তাহলে কি আমার ছালাত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : রাসূল (ﷺ) ও দুই ছাহাবীর কবর যিয়ারতের সময় কি পৃথক দু‘আ পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : বিতর ছালাত ছুটে গেলে পরেরদিন আদায় করা যাবে কি? কখন কোন্ সময় আদায় করতে হবে? কয় রাকাত আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : বিয়ের সময় পাত্রীকে সাজানোর জন্য পোশাক ও বিভিন্ন কসমেটিকস দেয়া হয়। সেইগুলো কি দেনমোহর হিসাবে ধরা যাবে? দেনমোহরের পরিমাণ কত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : অধিকাংশ মানুষ ছালাতের সময় লুঙ্গি, প্যান্ট গুটিয়ে নিয়ে ছালাত আদায় করে থাকে। প্রশ্ন হল- শুধু ছালাতের সময় লুঙ্গি, প্যান্ট ইত্যাদি গুটিয়ে রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ