মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
উত্তর : বিবাহ একটি সামাজিক অনুষ্ঠান। একজন নারী ও একজন পুরুষ তারা সমাজেরই লোক, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পারস্পরিক দাম্পত্য জীবন-যাপন করে। কাজেই তাদের সুষ্ঠু জীবন-যাপনের জন্য শারঈ অনুমোদন একান্তই অপরিহার্য। কারণ ইসলামে নারী-পুরুষের গোপন মিলনকে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে এবং ওলীবিহীন বিবাহ হলে তাকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে (ছহীহ বুখারী, ‘বিবাহ’ অধ্যায়-৬৭, অনুচ্ছেদ-৩৬; আবু দাঊদ, হা/২০৮৫; তিরমিযী, হা/১১০১; ইবনু মাজাহ, হা/১৮৮০-১৮৮১; মিশকাত, হা/৩১৩০; সনদ ছহীহ, ছহীহুল জামে‘, হা/৭৫৫৫)। আল্লাহ তা‘আলা পুরুষদের ব্যাপারে বলেন, وَ اُحِلَّ لَکُمۡ مَّا وَرَآءَ ذٰلِکُمۡ اَنۡ تَبۡتَغُوۡا بِاَمۡوَالِکُمۡ مُّحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ ‘তোমাদের জন্য বৈধ করা হয়েছে যে, তোমরা স্বীয় ধন-সম্পদের দ্বারা বিবাহ করার জন্য তাদের অনুসন্ধান কর ব্যভিচারের উদ্দেশ্য নয়’ (সূরা আন-নিসা : ২৪)। অন্যত্র নারীদের ব্যাপারে মহান আল্লাহ বলেন,

.فَانۡکِحُوۡہُنَّ بِاِذۡنِ اَہۡلِہِنَّ وَ اٰتُوۡہُنَّ اُجُوۡرَہُنَّ بِالۡمَعۡرُوۡفِ مُحۡصَنٰتٍ غَیۡرَ مُسٰفِحٰتٍ وَّ لَا مُتَّخِذٰتِ اَخۡدَانٍ

‘অতএব তাদের মনিবদের অনুমতিক্রমে তাদের মধ্যকার সতী-সাধ্বীদেরকে বিবাহ কর এবং তাদেরকে নিয়ম অনুযায়ী মোহর প্রদান কর; ব্যভিচারিণী ও অতীব সংগোপনে বন্ধুত্বকারিণী হয়ে নয়’ (সূরা আন-নিসা : ২৫)। উক্ত আয়াতদু’টি দ্বারা প্রমাণিত হয় যে, বিবাহ গোপনীয় জিনিস নয়, বরং যিনা গোপনীয় জিনিস। বিবাহের ব্যাপারটা সমাজের লোককে জানাতে হবে, তার প্রতি তাদের সমর্থনও থাকতে হবে। এজন্য বিবাহ গোপনে অনুষ্ঠিত হলে চলবে না, বরং তা হতে হবে প্রকাশ্যে সকলকে জানিয়ে সমাজের সমর্থন নিয়ে। হাদীছে এসেছে, আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, إِعْلِنُوْا هَذَا النِّكَاحَ ‘তোমরা এই বিবাহের অনুষ্ঠানের ব্যাপক প্রচার কর’ (তিরমিযী, হা/১০৮৯; ইবনু মাজাহ, হা/১৮৯৫; মিশকাত, হা/৩১৫২; হাদীছটির এ অংশ হাসান, ইরওয়াউল গালীল, হা/১৯৯৩, ৭/৫০ পৃ.; নাছিরুদ্দীন আলবানী, আদাবুয যিফাফ, পৃ. ১০৭)। বিবাহের অন্যতম নির্দেশনা হল অলীমাহ। যা গোপন বিবাহকেও রহিত করে। হাদীছে এসেছে, আনাস (রাযিয়াল্লাহু আনহু)) থেকে বর্ণিত,

.أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  رَأَى عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ  أَثَرَ صُفْرَةٍ فَقَالَ مَا هَذَا؟ قَالَ إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ قَالَ بَارَكَ اللهُ لَكَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ

‘নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আব্দুর রহমান ইবনু ‘আওফের (রাযিয়াল্লাহু আনহু) গায়ে হলুদ রঙের চিহ্ন দেখে জিজ্ঞেস করলেন, এটা কী? তিনি বললেন, আমি খেজুর আটির সমপরিমাণ ওযনের স্বর্ণ দিয়ে একজন মহিলাকে বিবাহ করেছি। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘আল্লাহ তোমার বিবাহে রবকত দান করুন। একটি ছাগল দ্বারা হলেও তুমি অলীমাহ কর (ছহীহ বুখারী, হা/৫১৫৫; ছহীহ মুসলিম, হা/১৪২৭; মিশকাত, হা/৩২১০)।


প্রশ্নকারী : মুহাম্মাদ আরীফুর রহমান, নারায়ণগঞ্জ।




প্রশ্ন (৩৩) : ভাড়া দেয়া হয়েছে এমন বাড়ীর যাকাত দেয়ার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩): রহমত ও বরকত লাভের আশায় কোন সৎ ব্যক্তিকে ডেকে বা কোন সৎ ব্যক্তি কারো বাড়িতে বেড়াতে আসলে তাকে ঘরে সাধারণভাবে নফল ছালাত পড়তে বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : জনৈক আলেম বলেন, কুরবানী দিতে অক্ষম ব্যক্তিগণ কুরবানীর খালেছ নিয়তে যিলহজ্জ মাসের চাঁদ ওঠার পর নখ ও চুল না কাটলে সে আল্লাহর নিকটে তা পূর্ণাঙ্গ কুরবানী হিসাবে গৃহীত হবে। তিনি দলীল হিসাবে মিশকাত হা/১৪৭৯ পেশ করেছেন। সেই সাথে এটাও বলেছেন যে, শু‘আইব আরনাঊত্ব (রাহিমাহুল্লাহ) অত্র হাদীছটিকে হাসান বলেছেন। তবে শায়খ নাছিরুদ্দীন আলবানী (রাহিমাহুল্লাহ) অত্র হাদীছটিকে যঈফ বলেছেন। এখন আমরা দুই শায়খের মধ্যে কার তাহক্বীক্বকে প্রাধান্য দিব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : স্বাধীন মেয়েকে বিবাহ করলে না-কি আল্লাহর সাথে পবিত্র অবস্থায় সাক্ষাৎ করা যায়। কথাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : স্বামীর একার উপার্জনে দুই সন্তানসহ, মা-বাবা, অবিবাহিত বোন এবং একজন ভাগ্নের মোট ৮ জনের সংসার চলে। স্বামীর উপার্জন দিয়ে সবার খরচ মেটাতে গিয়ে স্ত্রীকে ন্যূনতম প্রয়োজন (মৌলিক পোশাক-প্রসাধনী) থেকেও বঞ্চিত করা হয়। অথচ অন্যদের জন্য বিলাসবহুল ভাবেই মেটানো হয়। স্বামীর বাবার ব্যাংকে ৩০ লক্ষ টাকা জমা আছে। প্রতি মাসে নতুন করে সেখানে প্রায় ১৫ হাজার টাকা জমা করা হয়। স্বামীর সংসারে তাঁর বাবা কোন খরচ করেন না। পরিবারের সমস্ত ব্যয়ভার স্বামীকে একাই বহন করতে হয়। প্রশ্ন হল- স্ত্রী ও সন্তানদের বঞ্চিত করে বাবার টাকা ব্যাংকে জমিয়ে পরিবারের সকল সদস্যের ব্যয় বহন করা কি স্ত্রী ও সন্তানদের উপর যুলম নয়? স্বামীর পক্ষে এত বড় সংসারের ব্যয়ভার বহন করতে খুবই কষ্ট হয়। কিন্তু তার বাবা-মায়ের অভিশাপের ভয়ে অমানসিক কষ্ট সহ্য করতে হয়। কারণ বাবা-মাকে কিছু বললেই তারা সংসারে অশান্তি তৈরি করেন। এই বিষয়ে ইসলাম কী বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : সহশিক্ষা আছে এমন প্রতিষ্ঠানে শিক্ষকতা এবং শিক্ষা গ্রহণ করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ইউটিউব থেকে টাকা উপার্জন করা কি হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : বিদেশে কাজের কারণে আমরা কয়েকজন জুমু‘আর ছালাতে অংশগ্রহণ করতে পারি না। এখন আমরা কি যোহরের ছালাত আদায় পারব, না-কি জুমু‘আর ছালাত আদায় করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : সূরা ইয়াসীন ও ত্বা-হা পাঠের ফযীলত বর্ণনায় বলা হয় যে, আল্লাহ তা‘আলা আসমান ও যমীন সৃষ্টির এক হাযার বছর পূর্বে সূরা ‘ত্বা-হা’ ও ‘ইয়াসীন’ পাঠ করলেন। তখন ফেরেশতারা শুনে বললেন, ধন্য সেই জাতি, যাদের উপর এটা নাযিল হবে, ধন্য সেই পেট যে সেটা ধারণ করবে এবং ধন্য সেই মুখ যে সেটা উচ্চারণ করবে (দারেমী, হা/৩৪১৪; মিশকাত, হা/২১৪৮; বঙ্গানুবাদ মিশকাত, হা/২০৪৫, ৫/১৮ পৃ.)। বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : সন্তান হিসাবে পিতা-মাতার ভরণপোষণ করা কি মেয়েদের জন্য ফরয? যেখানে তাদের কোন ভাই নেই এবং সকল বোন বিবাহিত। তাদের আর্থিক সঙ্গতি ভালো। যদি মা-বাবাকে নিজস্ব গৃহে রাখা হয় এবং তাদের টাকার ও অন্য সেবার ব্যবস্থা করা হয়, তবে কি গুনাহ হবে? কারণ অনেক সময় সাধারণ বিষয়ে পিতা-মাতা অভিমান করে এবং সন্তানকে কষ্ট দেন। এমতাবস্থায় আল্লাহ কি সন্তানের উপর নাখোশ হবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : আমাদের এলাকায় কিছু মানুষকে হাই উঠলে ‘লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলে থাকে। এরূপ বলার কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : নবী করীম (ﷺ)-এর ই‘তিকাফ কেমন ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ