রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : ছালাতের এক রাক‘আত ইমামের সাথে পেলে জামা‘আতের পূর্ণ ফযীলত পাওয়া যায়। রাসূল (ﷺ) বলেন, ‘যে ব্যক্তি ইমামের সাথে এক রাক‘আত ছালাত পেয়ে গেল, সে ছালাত পেয়ে গেল’ (ছহীহ বুখারী, হা/৫৮০; ছহীহ মুসলিম, হা/৬০৭; মিশকাত, হা/১৪১২)। তিনি আরো বলেন, ‘যে ব্যক্তি জুমু‘আহ অথবা অন্য ছালাতের এক রাক‘আত পেয়ে গেল, সে ছালাত পেয়ে গেল’ (ইবনু মাজাহ, হা/১১২৩, সনদ ছহীহ)। অন্যত্র রাসূল (ﷺ) বলেন, ‘যে ব্যক্তি এক রাক‘আত ছালাত পায়, সে ছালাত পেয়ে যায়’ (ছহীহ বুখারী, হা/৫৭৯; ছহীহ মুসলিম, হা/৬০৭; তিরমিযী, হা/৫২৪)। এর বিপরীত অর্থ এই দাঁড়ায় যে, ‘যে ব্যক্তি এক রাক‘আত ছালাত পায় না, সে ছালাত পায় না’। এ জন্যই ইমাম তিরমিযী (রাহিমাহুল্লাহ) উক্ত হাদীছের টীকায় বলেছেন, ‘এ হাদীছটি হাসান ছহীহ। নবী (ﷺ)-এর অধিকাংশ ছাহাবী ও অন্যান্য আহলে ইলম এ হাদীছের উপর আমল করেছেন। তাঁরা বলেছেন, ‘যে ব্যক্তি জুমু‘আর এক রাক‘আত পেয়ে যায়, সে ব্যক্তি যেন আর এক রাক‘আত পড়ে নেয়। কিন্তু যে (দ্বিতীয় রাক‘আতের তাশাহহুদের) বৈঠক অবস্থায় জামা‘আত পায়, সে যেন যোহরের ৪ রাক‘আত পড়ে নেয়’। এ মত গ্রহণ করেছেন সুফইয়ান ছাওরী, ইবনুল মুবারক, শাফেঈ, আহমাদ এবং ইসহাক (রাহিমাহুমুল্লাহ)। ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘যে ব্যক্তি জুমু‘আর এক রাক‘আত পেয়ে যায়, সে ব্যক্তি যেন আর এক রাক‘আত পড়ে নেয়। কিন্তু যে (দ্বিতীয় রাক‘আতের) রুকূ না পায়, সে যেন যোহরের ৪ রাক‘আত পড়ে নেয়’ (আলবানী, ইরওয়াউল গালীল, হা/৬২১)।

ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘যে ব্যক্তি জুমু‘আর এক রাক‘আত পেয়ে যায়, সে ব্যক্তি যেন আর এক রাক‘আত পড়ে নেয়। কিন্তু যে (দ্বিতীয় রাক‘আতের) তাশাহহুদ পায়, সে যেন যোহরের ৪ রাক‘আত পড়ে নেয়’ (বায়হাকী, আলবানী, ইরওয়াউল গালীল, হা/৬২১)। কোন কোন বর্ণনায় তাশাহহুদ পেলে ছালাত পেয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর তার মানে হল জামা‘আতের ছওয়াব পেয়ে যাওয়া (আলবানী, ইরওয়াউল গালীল, ৩/৮২ পৃ.)। অবশ্য ইমামের সালাম ফিরার আগে তাকবীরে তাহরীমা দিয়ে ছালাতের যেটুকু অংশ পাওয়া যায় সেটুকুকে ভিত্তি করে জামা‘আতে শামিল হওয়া যায়। যেহেতু রাসূল (ﷺ) বলেন, ‘ছালাতের ইকামত হয়ে গেলে তোমরা দৌড়ে এস না। বরং তোমরা স্বাভাবিকভাবে চলে এস। আর তোমাদের মাঝে যেন স্থিরতা থাকে। অতঃপর যেটুকু ছালাত পাও তা পড়ে নাও এবং যা ছুটে যায় তা পুরা করে নাও’ (ছহীহ মুসলিম, হা/৬০২)। উল্লেখ্য যে, জামা‘আত করার মত লোক থাকলেও শেষ রাক‘আতে রুকূর পর বা শেষ তাশাহ্‌হুদে জামা‘আতে শামিল না হয়ে ইমামের সালাম ফিরার পর দ্বিতীয় জামা‘আত করা উত্তম নয়। উত্তম হল, ইমামের সালাম ফিরার আগে পর্যন্ত জামা‘আতে শামিল হওয়া (ইবনে বায, ফাতাওয়া মুহিম্মাহ্ তাতা‘আল্লাকু বিছ ছালাহ, পৃ. ৭৬)। কেউ কেউ বলেন, ‘সঙ্গে জামা‘আত করার মত লোক থাকলে এবং ইমাম শেষ তাশাহ্হুদে থাকলে জামা‘আতে শামিল না হয়ে তাদের সালাম ফিরার পর নতুনভাবে জামা‘আত করে ছালাত পড়া উত্তম। কেননা নবী (ﷺ) বলেন, ‘যে ব্যক্তি ইমামের সাথে এক রাক‘আত ছালাত পেয়ে গেল, সে ছালাত পেয়ে গেল’। আর তার মানেই হল যে এক রাক‘আত পেল না বরং সিজদাহ বা তাশাহহুদ পেল, সে ছালাত পেল না। ফলে সে জামা‘আতের ছওয়াবও পাবে না। অতএব নতুন করে জামা‘আত করলে প্রথম থেকে জামা‘আত পাওয়া যাবে এবং পূর্ণ ছালাতও পাওয়া যাবে। আর এটাই হবে উত্তম’ (ফাতাওয়া তাতা‘আল্লাকু বি-জামা‘আতিল মাসজিদ, পৃ. ৫০)।

প্রশ্নকারী : সিয়াম শিকদার, চিতলমারী, বাগেরহাট ।





প্রশ্ন (১৪) : স্বামী বা স্ত্রীর কোন একজন মুরতাদ বা কাফের হলে তাদের বৈবাহিক অবস্থার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : তাবলীগ জামাতের জনৈক ব্যক্তি বলেন, হাদীছে এসেছে, ‘সর্বপ্রথম রহমত অবতীর্ণ হয় বাইতুল্লাহ তথা কা‘বা ঘরের উপর। তারপর সেখান থেকে অন্যান্য মসজিদে তা ভাগ করা হয়’। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : বাড়ির চাকর থেকে কি পর্দা করতে হবে? কেউ কেউ বলে, মাথায় কাপড় থাকলে সমস্যা নেই। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : জনৈক আলেম বলেন, রাসূল (ﷺ) তাঁর স্ত্রীদেরকে রান্নার কাজে সহযোগিতা করতেন’। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ঔষধের মাধ্যমে কোন মহিলা তার ঋতুস্রাব  বন্ধ করে ছিয়াম পালন করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : আমি অবিবাহিত যুবক। আমি ছোটখাট পরিবহন ব্যবসা ব্যবসায় জড়িত ছিলাম। কিন্তু দুই বছর পরে শয়তানের ধোঁকায় পরে ব্যভিচারে লিপ্ত হই। দুঃখজনক বিষয় হলো এর কিছুদিন পরে আমার গাড়ি চুরি হয়ে যায়। এভাবে আমার ব্যবসা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আমি খুবই অনুতপ্ত। প্রশ্ন হল- আমি কি আল্লাহর ক্ষমা পাব এবং আমার বিবাহের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : হারাম পথে উপার্জিত সম্পদ দ্বারা হজ্জ করলে হজ্জ হবে কি? সন্তানের হারাম পথে উপার্জিত অর্থ দিয়ে পিতা-মাতা হজ্জ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : নবী (ﷺ)-এর শাসনব্যবস্থা থেকে ইসলামী রাজনীতির কী কী মূলনীতি পাওয়া যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : যাদুবিদ্যা শেখার পরিণাম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : বিভিন্ন এলাকায় মানুষ মারা গেলে বাড়ি থেকে জানাযার স্থানে নেয়ার সময় চল্লিশ কদম পর্যন্ত গণনা করা হয়। প্রতি দশ কদম পর পর খাটিয়া বহনকারী লোকদের পরিবর্তন করা হয়। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জামা‘আতের ছালাতে ইমাম সাহেব জোরে তাকবীর বলা এবং মুক্তাদির নিঃশব্দে তাকবীর বলার দলীল কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরি করা কি জায়েয হবে। এই পদের কাজ হল জনগণের সেবামূলক কাজ। কিন্তু এর মধ্যে একটি কাজ সূদমুক্ত ক্ষুদ্র ঋণের টাকা উঠানো। উল্লেখ্য, যদিও সূদমুক্ত বলা হয় তবে ৫% সার্ভিস চার্জ বা সেবা মাশুল যুক্ত আছে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ