রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
উত্তর : বর্ণনাটির সনদ নিতান্তই দুর্বল। এর সনদে ক্বাসিম ইবনু আব্দির রহমান নামে একজন যঈফ রাবী আছে (সিলসিলা যঈফাহ, হা/৫০৯২; যঈফ তারগীব, হা/৬৯২)।

উল্লেখ্য যে, আদম (আলাইহিস সালাম) বেঁচেই ছিলেন ৯৪০ কিংবা ৯৬০ বছর (তিরমিযী, হা/৩৩৬৮ ও ৩০৭৬; মিশকাত, হা/৪৬৬২ ও ১১৮, সনদ হাসান ছহীহ)। তিনি এক হাযার বার হজ্জ করলেন কিভাবে? আর হজ্জের বিধান নাযিল হয়েছে ইবরাহীম (আলাইহিস সালাম)-এর সময় (হজ্জ : ২৭)। আদম (আলাইহিস সালাম) কিভাবে হজ্জ করলেন? তাছাড়া ইবরাহীম (আলাইহিস সালাম)-এর পূর্বের নবী-রাসূলগণ হজ্জ করেছেন এ সম্পর্কে যেমন ছহীহ বর্ণনা নেই, তেমনি কা‘বা ঘর নির্মাণেরও কোন সঠিক ভিত্তি নেই (ইবনু কাছীর, আল-বিদায়া ওয়ান নিহায়াহ ১ম খণ্ড, পৃ. ১৮৮)। বরং ইবরাহীম এবং ইসমাঈল (আলাইহিস সালাম)-ই সর্বপ্রথম কা‘বা ঘর নির্মাণ করেছেন (ছহীহ বুখারী, হা/৩৩৬৫)। ফেরেশতাগণ প্রথম কা‘বা নির্মাণ করেন অতঃপর আদম (আলাইহিস সালাম) করেন এবং নূহ (আলাইহিস সালাম)-এর প্লাবনে ধ্বংস হয়ে যায় মর্মে যত বর্ণনা রয়েছে, সবই ইসরাঈলী বর্ণনা, যার কোন সত্যতা নেই (আলবানী, আছ-ছামারুল মুস্তাত্বাব, পৃ. ৫১২; সিলসিলা যঈফাহ, হা/৬৪১১-এর আলোচনা দ্রঃ)।


প্রশ্নকারী : আব্দুর রহমান, সাতক্ষীরা।





প্রশ্ন (১৫) : আক্বীক্বার পশু কুরবানীর পশুর ন্যায় মুসিন্নাহ হওয়া যরূরী কি? আর আক্বীক্বার গোশত কয়ভাগে ভাগ করতে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : কোন নবীর নামের আগে ‘হযরত’ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : যে ব্যক্তির জানাযা হয়েছে তার গায়েবানা জানাযা পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১): ইসলামী রাষ্ট্রে বা ইসলামী (এনজিও) সংস্থার অধীনে যে সমস্ত ওয়াক্বফের সম্পত্তি একত্রিত হয়, পরবর্তীতে ওই সম্পত্তি থেকে বিনিয়োগ করা হলে তাতে কি যাকাত ওয়াজিব হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : মৃত অবস্থায় যে বাচ্চা জন্ম নেয়, তার জানাজা পড়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ইউটিউব থেকে টাকা উপার্জন করা কি হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : নাভির নিচের পশম কোন্ জায়গা থেকে কাটতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : এক সাথে তিন ত্বালাক্ব দিলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : সূর্য গ্রহণের ছালাতে প্রত্যেক রাক‘আতে কতবার সূরা ফাতিহা পাঠ করতে হবে? প্রথম রুকূ‘র পর উঠে আবার সূরা ফাতিহাসহ পাঠ করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : বাইরে গেলে ওযূ করার সময় মহিলারা হিজাবের উপর মাথা মাসাহ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কা‘বা ঘর ত্বাওয়াফের সময় নিম্নের দু‘আ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : কোন জঙ্গলে বা জনবসতিহীন এলাকায় উৎপন্ন ফল বা সবজি খাওয়া হালাল হবে কি? উল্লেখ্য, ফল বা সবজিগুলোর মালিক থাকলেও আসে না, যে কারণে সেগুলো পরিপক্ক হয়ে মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ