রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
উত্তর : ‘হঠাৎ মৃত্যু আল্লাহর গযব স্বরূপ’ মর্মে বর্ণিত আবূ দাঊদের হাদীছটি ছহীহ, না-কি যঈফ তা নিয়ে মুহাদ্দিছদের মাঝে মতভেদ রয়েছে (ফাৎহুল বারী, ৩য় খণ্ড, পৃ. ২৫৪)। এমনকি রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হঠাৎ মৃত্যু থেকে পানাহ চাইতেন মর্মে বর্ণিত দু‘আটিও ছহীহ নয়। অন্য হাদীছে এসেছে, ‘হঠাৎ মৃত্যু মুমিনদের জন্য রহমত কিন্তু পাপিদের জন্য গযব’। মারফূ‘ সূত্রে অনেকেই হাদীছকে যঈফ বললেও মাওকূফ সূত্রে আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) ও আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত আছারটি ছহীহ (বায়হাক্বী, ৬৩৬৫)। মুমিন ব্যক্তি সর্বদা প্রস্তুত থাকে মৃত্যুর জন্য। তাই মৃত্যু হঠাৎ আসলেও তার নাজাতের জন্য কোন সমস্যা নেই। আর যারা পাপী হঠাৎ মৃত্যুতে তাদের উপর আযাব নেমে আসতে পারে। কারণ তারা পাপের জন্য ক্ষমা চাইতে পারেনি। তাই প্রত্যেক মুমিনের উচিত এ দু‘আটি বেশি বেশি পড়া-

اللهم إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيْعِ سَخَطِكَ.

‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নে‘মতের হ্রাস প্রাপ্তি, আপনার শান্তির বিবর্তন, আপনার শাস্তির হঠাৎ আক্রমণ এবং আপনার সমস্ত অসন্তোষ হতে’ (ছহীহ মুসলিম, হা/২৭৩৯; মিশকাত, হা/২৪৬১)।

প্রশ্নকারী : নয়ন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।





প্রশ্ন (৪০) : জনৈক ব্যক্তি বলেন, যে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর দরূদ পাঠ করে তার জন্য সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত নেকী লিখেন। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : কোনও কর্মজীবী মহিলা যদি পারফিউম মেখে কর্মক্ষেত্রে যায় এবং সেখানে সে ওয়াক্তের ছালাত আদায় করে, তবে তার ছালাত কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : প্রত্যেক পুরুষের জন্য টাখনুর উপরে কাপড় পরা আবশ্যক। কিন্তু ইদানিং বহু মুছল্লী জুব্বা পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে থাকে। এটা শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : রামাযান মাসে ওমরাহ করলে হজ্জের নেকী পাওয়া যায়। এই বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : যদি আমি আমার বাবার হারাম টাকা ব্যবহার করি। আর লাভের পর আমি টাকা ফেরত দিই অথবা গরীবদের দান করি, তাহলে কি এটা হালাল হবে? যদিও টাকা নেয়ার আর কোন বিকল্প নেই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : জুম‘আর দিন আছর ছালাতের পর উক্ত স্থানে বসে ‘আল্লাহুম্মা ছাল্লি‘আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মী ওয়া ‘আলা আলিহী ওয়া সাল্লিম তাসলীমা’ এ দরূদটি ৮০ বার পাঠ করলে আল্লাহ ৮০ বছরের ছগীরা গোনাহ মাফ করে দেন এবং তার আমলনামায় ৮০ বছরের নফল ইবাদতের ছওয়াব লিপিবদ্ধ করেন। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ার উদ্দেশ্যে মুহরিম ব্যক্তির জন্য গোসল করা কি জায়েয? মুহরিমের জন্য ইহরামের কাপড় পরিবর্তন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ইসলামী শরী‘আতে বিবাহের পদ্ধতি কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : জানাযা ছালাতের পূর্বে নছীহতমূলক আলোচনা করার কোন বিধান আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪): আমার বড় ভাই আমাদের পারিবারিক খরচের জন্য আমাকে এক লক্ষ টাকা দিয়েছে এই টাকার যাকাত দিতে হবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : বর্তমানে অধিকাংশ মুদির দোকানে বিড়ি, সিগারেট, গুল, জর্দা ইত্যাদি বিক্রয় করা হয়। প্রশ্ন হল- এ সকল হারাম জিনিস বিক্রয়ের কারণে কি দোকানের অন্য জিনিসগুলো বিক্রয় হারাম হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : হঠাৎ মৃত্যু আল্লাহর গযব স্বরূপ। আবূ দাউদের ৩১১০ নং হাদীছের ব্যাখ্যা জানতে চায়। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ