রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : ফাসিক, বিদ‘আতী, ভ্রান্ত আক্বীদার অনুসারী ও কাবীরা গুনাহগার ব্যক্তির পিছনে ছালাত আদায় করা ঠিক নয়। সায়েব ইবনু খাল্লাদ (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি হলেন নবী করীম (ﷺ)-এর ছাহাবীগণেরই একজন। জনৈক ব্যক্তি একদল লোকের ইমামতি করল, তখন সে ক্বিবলার দিকে থুথু ফেলল এবং রাসূলুল্লাহ (ﷺ) তা দেখলেন। যখন সে ছালাত শেষ করল, তখন রাসূলুল্লাহ (ﷺ) তার দলকে বললেন, এ ব্যক্তি যেন আর তোমাদের ছালাত আদায় না করায়।

অতঃপর এরপর সে তাদের ছালাত আদায় করাতে চাইলে তারা তাকে নিষেধ করল এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর হুকুম তাকে জানিয়ে দিল। অতঃপর সে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট তা উল্লেখ করলে তিনি বলেন, হ্যাঁ। রাবী বলেন, আমি মনে করি তিনি এটাও বলেছেন যে, তুমি আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)-কে কষ্ট দিয়েছ (আবূ দাঊদ, হা/৪৮১; মিশকাত, হা/৭৪৭, সনদ হাসান)। তবে এ ধরনের অপরাধীর পিছনে মুক্তাদী ছালাত পড়লে তার ছালাত হয়ে যাবে। কারণ ইমামের পাপ মুক্তাদীর উপর বর্তায় না (ছহীহ বুখারী, হা/৬৯৪; মিশকাত, হা/১১৩৩; বঙ্গানুবাদ মিশকাত, হা/১০৬৫, ৩/৭৫ পৃ.)।

এছাড়া ছাহাবীগণ পাপী ব্যক্তির পিছনে ছালাত আদায় করেছেন। আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) সহ অন্যরাও আল-অলীদ ইবনু উক্ববার পিছনে এবং আব্দুল্লাহ ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) সহ অন্যরা হাজ্জাজ ইবনু ইউসুফের পিছনে ছালাত আদায় করেছেন (ইবনু তাইমিয়্যাহ, মাজমূঊল ফাতাওয়া, ৩/২৮০-২৮১ পৃ.)। উল্লেখ্য, এরূপ ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দেয়া উচিত নয়। কেননা ইমামের প্রতি মুক্তাদীগণ অসন্তুষ্টি থাকলে ইমামের ছালাত কবুল হয় না (তিরমিযী, হা/৩৬০, সনদ হাসান)। মাযার ও কবরপূজারী ব্যক্তির পিছনে ছালাত হবে না। কারণ তার ঈমান নেই (সূরা আল-মায়েদাহ : ৫; সূরা আত-তাওবাহ : ১৭)।


প্রশ্নকারী : সজিব, সুজানগর, পাবনা।





প্রশ্ন (৬) : ঘুষ দিয়ে চাকরি নিলে পুরো চাকরির বেতন কি হারাম হবে? এভাবে মাধ্যম ধরে বিদেশ গেলে তাকে ৫-৭ লক্ষ টাকা দেয়া লাগে এই টাকাটা কি ঘুষ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : জান্নাতী দলের পরিচয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : তারাবীহর ছালাত কয় রাক‘আত? কেউ ৮ রাক‘আত পড়ে, কেউ পড়ে ২০ রাক‘আত। কোনটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : হস্তমৈথুনকে কেন ছিয়াম ভঙ্গের কারণ হিসাবে গণ্য করা হয়? অথচ বেপর্দা ও অন্যান্য গুনাহকে ছিয়াম ভঙ্গের কারণ হিসাবে গণ্য করা হয় না। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : শরী‘আতে জন্মদিন পালন করার বিধান কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ইসলামে বায়‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : জনৈক ইমাম বলেন, ১০ যিলহজ্জের পরের দিনও অর্থাৎ ১১ যিলহজ্জও আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : আমি কি আমার ছোট বোনের দুধ বোনকে বিবাহ করতে পারব? অনেক উলামায়ে কেরাম ফৎওয়া দিয়েছেন যে, তার সাথে বিবাহ বৈধ নয়। এ বিষয়ে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কোন ব্যক্তি মসজিদ করে দিলে তার নামে মসজিদের নামকরণ করা যাবে কি? ঐ ব্যক্তিকে মসজিদের মুতাওয়াল্লী নির্বাচন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আমি এবং আমার স্ত্রী নিয়মিত ছালাত আদায় করতাম না। আমি শুধু জুমু‘আহর ছালাত আদায় করতাম। বর্তমানে আমি ৫ ওয়াক্ত ছালাত আদায় করছি এবং ছিয়াম রাখতেছি। কিন্তু আমার স্ত্রী ছালাত আদায় করে না। সেক্ষেত্রে কি স্ত্রী অটো ত্বালাক্ব হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৫) : ইসলামী শরী‘আতে ‘উকীল বাবা’-এর কোন বিধান আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) :  একটি মসজিদের পশ্চিম দিকে পারিবারিক কবরস্থান আছে। কবরস্থানটি মসজিদের জমির আওতাবহির্ভূত। মসজিদের ক্বিবলার ওয়াল হতে আনুমানিক ১৫ থেকে ২০ ফিট দূরে বেশ কয়েকটি কবর আছে। মসজিদের ক্বিবলার ওয়াল ছাড়া সামনে আর আলাদা ভাবে কোন ওয়াল বা চলাচলের রাস্তা নেই। উক্ত মসজিদে ছালাত আদায় শুদ্ধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ