বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
উত্তর : শায়খ ইবনে বায (রাহিমাহুল্লাহ)-এর উপস্থিতিতে পবিত্র মক্কায় ১২/০৪/১৩৯৮ হিজরীতে এ বিষয়ে ইসলামী পণ্ডিতদের নিয়ে একটি ‘আন্তর্জাতিক উলামা সম্মেলন’ অনুষ্ঠিত হয় এবং সকলের সম্মতিক্রমে ৬১ নং রেজুলেশন জারি করা হয়। সেখানে গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল এটি। এছাড়া সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণ ও শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যে ব্যক্তি এমন একটি দেশে বসবাস করে, যেখানে গ্রীষ্মকালে সূর্যাস্ত হয় না, আবার শীতকালে সূর্যোদয় হয় না, অথবা এমন একটি দেশ যেখানে ছয় মাস দিন আর ছয় মাস রাত থাকে। তাদের উপর প্রত্যেক ২৪ ঘণ্টায় পাঁচ ওয়াক্তের ছালাত আদায় করা অপরিহার্য। এ ক্ষেত্রে তাদের করণীয় হল- সর্বাধিক নিকটস্থ যেসব দেশে রাত ও দিন স্বাভাবিক গতিতে আবর্তিত হয়, সেসব দেশের সময় অনুযায়ী তাদের সময় নির্ধারণ করা। যেমন মি‘রাজের রাতে রাসূল (ﷺ)-কে লক্ষ্য করে আল্লাহ  বলেন, يَا مُحَمَّدُ إِنَّهُنَّ خَمْسُ صَلَوَاتٍ كُلَّ يَوْمٍ وَلَيْلَةٍ ‘হে মুহাম্মাদ! যাও তাদের উপর দিনে ও রাতে পাঁচ ওয়াক্ত ছালাত নির্ধারণ করা হল’ (ছহীহ মুসলিম, হা/১৬২; আহমাদ, হা/১২৫২৭)

অনুরূপ দাজ্জাল সম্পর্কে বর্ণিত হাদীছে যখন ছাহাবীগণ রাসূল (ﷺ)-কে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! সে পৃথিবীতে কয়দিন অবস্থান করবে? উত্তরে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, চল্লিশ দিন পর্যন্ত। এর প্রথম দিনটি হবে এক বছরের সমান, দ্বিতীয় দিনটি এক মাসের সমান এবং তৃতীয় দিনটি এক সপ্তাহের সমান হবে। অবশিষ্ট দিনগুলো তোমাদের দিনসমূহের মতই হবে। আমরা প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! যেদিন এক বছরের সমান হবে, সেটাতে এক দিনের ছালাতই কি আমাদের জন্য যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা এদিন হিসাব করে তোমাদের দিনের (২৪ ঘণ্টা) পরিমাণ নির্দিষ্ট করে নিবে’ (ছহীহ মুসলিম হা/২৯৩৭)। উপরিউক্ত হাদীছে রাসূল (ﷺ) এক বছরের সমান যে দিনটি হবে, সে দিনে পাঁচ ওয়াক্ত ছালাত আদায়ের অনুমতি দেননি, বরং তিনি প্রত্যেক ২৪ ঘণ্টায় পাঁচ ওয়াক্তের ছালাত আদায় করতে বললেন।

অনুরূপভাবে তাদের উপর রামাযান মাসের ছিয়াম আদায় করাও অপরিহার্য এবং তারা ছিয়াম পালনের জন্য রামাযান মাসের শুরু এবং শেষ নির্ধারণ করবে, সেই সাথে সাহারী এবং ইফতারের সময়ও নির্ধারণ করবে। এ ক্ষেত্রে তারা তাদের সর্বাধিক নিকটস্থ যেসব দেশে রাত ও দিন স্বাভাবিক গতিতে আবর্তিত হয়, সেসব দেশের সময় অনুযায়ী তাদের সময় নির্ধারণ করবে এবং সেই প্রতিবেশী দেশের সময় অনুয়ায়ী পুরো এক মাসের ছিয়াম পালন করবে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৬/১৩৬; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১০/৩৯৪ ও ১৫/২৯২-৩০০ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১০৬৫২৭)

শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি সেখানে রাত ও দিন হয়ে থাকে, সেক্ষেত্রে তা লম্বা হোক অথবা খাঁটো, তা কিন্তু রাত ও দিন হিসাবেই ধর্তব্য হবে। এমনকি যদি ধরে নেয়া হয় যে, রাত মাত্র ৪ ঘণ্টা আর দিন ২০ ঘণ্টা, তবুও রাতকে রাত এবং দিনকে দিন হিসাবেই ধরতে হবে। তবে যদি সেখানে রাত ও দিনের ব্যাপার না থাকে, সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের সময় অনুযায়ী সময় হিসাব করতে হবে। যেমন সুমেরু ও কুমেরুর অঞ্চলসমূহ (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনে উসাইমীন, ১৬/৩০৯ পৃ.; লিক্বাউল বাব আল-মাফতূহ, লিক্বা নং-২০৪)।  


প্রশ্নকারী : আব্দুল্লাহ, ফিনল্যান্ড।





প্রশ্ন (২৭) : রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন আল্লাহ তা‘আলা যমীন সৃষ্টি করলেন তখন তা দুলতে লাগল। অতঃপর পাহাড়গুলো সৃষ্টি করে সেগুলো পৃথিবীর উপর স্থীর করেন। অতঃপর পৃথিবী স্থীর হয়ে গেল। ফেরেশতাগণ পাহাড়ের এ শক্তি দেখে আশ্চর্যান্বিত হলেন এবং বললেন, হে আল্লাহ! আপনার সৃষ্টির মধ্যে পাহাড় অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ; আর সেটা লোহা। অতঃপর তারা জিজ্ঞেস করল, হে প্রভু! আপনার সৃষ্টির মধ্যে লোহা অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? তিনি বললেন, হ্যাঁ, আগুন। অতঃপর তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ! আপনার সৃষ্টির মধ্যে আগুন অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? তিনি বললেন, হ্যাঁ; পানি। অতঃপর তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ! আপনার সৃষ্টির মধ্যে পানি অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? তিনি বললেন, হ্যাঁ; বাতাস। অতঃপর তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ! আপনার সৃষ্টির মধ্যে বাতাস অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? তিনি বললেন, হ্যাঁ; আদম সন্তান। যে তার ডান হাতে দান করে আর দানকে বাম হাত হতে গোপন রাখে। এ ঘটনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ওয়াহদাতুল উজূদ কাদের বিশ্বাস? ওলী বলতে কি শুধু পীরদের বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬): সার্বিকভাবে সমস্ত প্রকারের কাফিরদেরই যাকাত দেয়া নাজায়েয, না-কি শর্তসাপেক্ষে ইসলামের পথে আহ্বান করার জন্য বা আকৃষ্ট করার জন্য বা ইসলাম গ্রহণের জন্য উদ্বুদ্ধ করার জন্য অমুসলিমদের যাকাত বা টাকা দেয়া জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০): মুসলিম যৌন কর্মীদের জানাযা ও দাফন-কাফনের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : পড়ার জন্য আমার সংগ্রহে অনেক বইয়ের পিডিএফ আছে। আমি জানি না যে, প্রকাশনী বা লেখক থেকে এগুলোর অনুমোদন আছে কি নেই। যদি না থাকে তাহলে সেগুলো পড়া বা সংগ্রহে রাখা কি গুনাহ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কুরআন হিফয করার পর ভুলে যাওয়ার শাস্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : হজ্জ করতে গিয়ে সেখান থেকে ব্যবসার উদ্দেশ্যে কোন পণ্য নিয়ে আসা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : জনৈক ব্যক্তি সন্তানের প্রতি যত্ন নেন না। কিন্তু অন্য কাজের প্রতি খুবই যত্নবান। এ সম্পর্কে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : বিদ‘আতী প্রতিষ্ঠানে দান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : পিতা ছেলে সন্তানের জন্য কতদিন পর্যন্ত ভরণপোষণ বা খরচ বহন করতে বাধ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : ছালাতের শেষ বৈঠকে ভুল করে তাশাহহুদ পাঠ করার পর দাঁড়িয়ে গেলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : পূর্ববর্তী কিতাবগুলো ছহীফা আকারে নাযিল হয়েছিল। এগুলো কি আল্লাহর কালাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ