রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
উত্তর : এ বিষয়ে মতানৈক্য থাকলেও সঠিক কথা হচ্ছে, মানুষের বীর্য পবিত্র (ফাতাওয়া ইবনে বায ২৯/১০৫ পৃ.)। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, وَلَقَدْ رَأَيْتُنِي أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُوْلِ اللهِ ﷺ فَرْكًا فَيُصَلِّي فِيْهِ ‘আমি নিজে রাসূল (ﷺ)-এর কাপড় থেকে শুকনো বীর্য রগড়িয়ে ফেলেছি, আর তিনি সে কাপড় পরেই সালাত আদায় করেছেন (ছহীহ মুসলিম, হা/২৮৮)। অন্য হাদীছে আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, كُنتُ أَفْرُكُ الْمَنِي مِنْ ثَوْبِ رَسُوْلِ اللهِ ﷺ فَيُصَلِّي فِيْهِ  ‘আমি রাসূল (ﷺ)-এর কাপড় থেকে বীর্য রগড়ে তুলে ফেলতাম। অতঃপর তিনি ঐ কাপড়েই সালাত আদায় করতেন (আবূ দাঊদ, হা/৩৭২, সনদ ছহীহ)। অন্যত্র এসেছে, কখনো কখনো আমি রাসূল (ﷺ)-এর কাপড় হতে আঙ্গুল দিয়ে বীর্য খুঁটে খুঁটে তুলে ফেলতাম (তিরমিযী, হা/১১৬, সনদ ছহীহ)। অন্য হাদীছে এসেছে, তিনি কাপড় থেকে শুকনো বীর্য নখ দিয়ে খুটে তুলতেন (ছহীহ মুসলিম, হা/২৯০)। এ মর্মে আরো হাদীছ বর্ণিত হয়েছে।

ইমাম ইবনে তায়মিয়াহ (রাহিমাহুল্লাহ) বলেন, বীর্য ময়লার মত, নাপাকের বিধানের অন্তর্ভুক্ত নয় (ফাতাওয়া ইবনে তায়মিয়াহ, ২১/৫৯০ পৃ.)। যেমন কাশ, শিকনি, পোঁটা। তাছাড়া আল্লাহর অনুমতিক্রমে বীর্য থেকেই সন্তানের জন্ম হয়। এটা নাপাক বস্তু হতে পারে না (আল-মাজমূ‘উ, ২/৫৭২ পৃ.)।


প্রশ্নকারী : তানিয়া, ঢাকা।





প্রশ্ন (৯) : মেয়েরা হাতে-পায়ে আলতা দিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ‘দাসী তার মুনিবকে জন্ম দিবে’ হাদীছটির ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ইসলামে কুরআন অবমাননাকারীদের শাস্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : ইসলামের কোন ইখতিলাফী মাসআলা বিষয়ে কুরআন ও ছহীহ হাদীছ এ সমাধান থাকার পরেও ইজমা ও ক্বিয়াছের সমাধান খোঁজা যাবে কি? উক্ত বিষয়ে কুরআন ও ছহীহ হাদীছের সমাধান জানার পরেও যারা ইজমা ও ক্বিয়াসের দোহাই দিয়ে তা অমান্য করে, তাদের হুকুম কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ‘মাযহাব’ শব্দটি কোন্ ভাষার, এর অর্থ কী? মাযহাব না মানলে কি কাফের হয়ে যাবে? মাযহাবের সংখ্যা কত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : অনেককে দেখা যায় মসজিদে জামা‘আতের সাথে ছালাত আদায় না করে ঘরে ৩/৪ জন মিলে জামা‘আতে ছালাত আদায় করে। এটা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : অনিয়মিত ছালাত আদায়কারীর জানাযার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : পরিকল্পিতভাবে, ষড়যন্ত্রপূর্বক বা হিংসা করে জমি-জায়গা বা অন্য কোন বস্তুর মূল্য বাড়িয়ে দেয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : দুই ভ্রু এর আকৃতি পরিবর্তন না করে ভ্রু-এর নিচের লোম অপসারণ করা কি জায়েয? এই লোম একেবারে সামান্য এবং ভ্রু থেকে আলাদা। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : জায়গা সংকুলান না হলে একই ঈদগাহে একাধিক জামা‘আত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : প্রবাসী ব্যক্তি ফিতরা কি প্রবাসেই আদায় করবে? না-কি দেশে পরিবারের মাধ্যমে আদায় করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : যিনাকারীর শাস্তি কি দুনিয়ার জীবনে কার্যকর করতে হবে, না-কি খালিছ অন্তরে তাওবা করলে মাফ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ