রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : অল্পে তুষ্ট ব্যক্তির কিছু আলামত রয়েছে। যেমন ইমাম কুরতুবী (রাহিমাহুল্লাহ) বলেন, (১) সে তার অর্জিত সম্পদ নিয়ে অতি উৎফুল্ল হবে না। আবার যা পায়নি, তার জন্য দুশ্চিন্তাও করবে না। (২) তার সহায়-সম্পদ কখনো তাকে আল্লাহ্র ইবাদত থেকে গাফেল করবে না; বরং পার্থিব কাজে জড়িয়ে পড়লেও তার হৃদয় সর্বদা আল্লাহর ভালোবাসায় ভরপুর থাকবে। (৩) তার পার্থিব আশা-আকাক্সক্ষা খুবই কম হবে। দুনিয়ার দীর্ঘ আশা-প্রত্যাশা নিয়ে সে কখনো বুঁদ হয়ে থাকবে না। (৪) তার সম্পদ কম হলেও আল্লাহর পথে দান-ছাদাক্বাহ করতে সে কখনো কৃপণতা করবে না এবং অল্প সম্পদের দোহাই দিয়ে ছাদাক্বাহ করা থেকে নিজেকে বিরত রাখবে না। (কুরতুবী, ক্বামাউল হিরছি বিয যুহদি ওয়াল ক্বানা‘আত,, ৩/১৮ পৃ.) ।

অল্পে তুষ্টি অর্জনের উপায়। যথা: ১. তাক্বদীরের প্রতি বিশ্বাসকে সুদৃঢ় করা। ২. সর্বাবস্থায় আল্লাহ্র উপর ভরসা করা। ৩. নিম্ন পর্যায়ের মানুষের দিকে তাকানো। ৪. আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা। ৫. আখেরাতমুখী জীবন গঠন করা ও মৃত্যুকে স্মরণ করা। ৬. দীর্ঘ আশা-আকাক্সক্ষা না করা। ৭. সম্পদ জমানোর চিন্তা-ভাবনা পরিত্যাগ করা। ৮. বিলাসী জীবন পরিহার করা। ৯. কুরআন অনুধাবন করা। ১০. রিযিক নিয়ে চিন্তা-ভাবনা না করা। ১১. নবী-রাসূল ও সালাফদের জীবনী অধ্যয়ন করা। ১২. আল্লাহর কাছে বেশি বেশি দু‘আ করা।


প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, রাজপাড়া, রাজশাহী।





প্রশ্ন (৪) : ফজরের পূর্বে দুই, যোহরের পূর্বে চার ও পরে দুই, মাগরিবের পরে দুই, এশার পরে দুই রাক‘আত দিনে রাতে মোট বার রাক‘আত ছালাতের ফযীলতের কথা আমরা জানি। আমার প্রশ্ন হল- কেউ যদি যোহরের আগের চার রাক‘আত ছালাত পরে আদায় করে তবে কি তিনি সেই ফযীলত পাবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : আমি নিয়মিত কবর খনন করি। আমি জানতে চাচ্ছি যে, কবর খনন করলে কী নেকী হয়? প্রচলিত আছে, যে ১০০টি কবর খনন করবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। এর প্রমাণে কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : কেউ যদি তার ঘরে বসবাস শুরু করার পর থেকেই রোগে ও মুছীবতে আক্রান্ত হয়, তাহলে উক্ত ঘরে বসবাস করাকে অমঙ্গলের কারণ হিসাবে মনে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : সানস্ক্রিন ক্রীম সূর্যের ক্ষতিকর আলো থেকে ত্বককে রক্ষা করে এবং এতে ত্বক ফর্সা হওয়ার লেয়ার থাকে। পুরুষের জন্য এ ধরনের ক্রীম ব্যবহার করা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : সম্মেলন, সমাবেশ, সভা-সমিতি, খতমে বুখারী ও বিভিন্ন অনুষ্ঠান শেষে দলবদ্ধ মুনাজাত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মুসলিম অত্যাচারী শাসকদের আনুগত্য করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : বাম হাতে কোন জিনিস আদান-প্রদান করা কি নাজায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : মসজিদে সুতরা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : আমাদের পূর্ব পুরুষ (তিন পুরুষ আগে) ৪ শতক জমি মসজিদের নামে দান করেছিলেন। আর এই ৪ শতক জমির ৩ শতকের উপর তারা মসজিদ নির্মাণ করেছিলেন। বাকি ১ শতক জমি ফাঁকা পড়েছিল। আমরা একপুরুষ ধরে এই ফাঁকা জায়গাটা (মসজিদের সামনে) পারিবারিক কবরস্থান হিসাবে ব্যবহার করছি। এখন আমরা এই জমির জন্য, আমাদের নিজের জমি থেকে মসজিদকে ১ শতক জমি দান করতে পারব কি? আর কবরস্থান কি এভাবেই চালু রাখব, না-কি তা বন্ধ করে দেবো? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৮) : কোর্টের মাধ্যমে বিবাহ করলে বৈধ হবে কি? বিবাহ হয়ে থাকলে আবার বিয়ে পড়াতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ছিয়াম অবস্থায় ক্যাথেটার ও সাপোজিটোরী ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : মিশনারী স্কুলে পড়ালেখা করা কি জায়েয? খ্রিস্টানদের চিহ্ন সম্বলিত ইউনিফর্ম পরিধান করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ