রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : বর্তমান সমাজে যে ছালাত চলছে, তাতে একাগ্রতা নেই বললেই চলে। কোন মুছল্লীর মাঝে ধীরস্থিরতার অনুভূতি ও একাগ্রতার মানসিকতা থাকলেও কিছু কিছু ইমামের কারণে তা অর্জন করতে পারে না। অথচ যে ব্যক্তি ছালাতের রুকূ‘ ও সিজদা পরিপূর্ণরূপে করে না, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বড় চোর বলেছেন (মুসনাদে আহমাদ, হা/২২৬৯৫; সনদ ছহীহ; মিশকাত, হা/৮৮৫; বঙ্গানুবাদ মিশকাত, হা/৮২৫, ২/২৯৫ পৃ.)। এটা ছালাত কবুল না হওয়ার কারণ (আবূ দাঊদ, হা/৮৫৫, ১/১২৪ পৃ.; সনদ ছহীহ; মুছান্নাফ ইবনে আবী শায়বাহ হা/২৯৬৩; সনদ হাসান)। এছাড়া জনৈক ছাহাবী রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপস্থিতিতে তিনবার ছালাত আদায় করেন। কিন্তু ছালাত ধীরস্থিরভাবে না হওয়ায় তিনি তিনবারই তাকে বলেন, তুমি ফিরে যাও এবং ছালাত আদায় কর, তুমি ছালাত আদায় করোনি (ছহীহ বুখারী, হা/৭৫৭, ১/১০৪-১০৫, (ইফাবা হা/৭২১, ২/১১০ পৃ.); মিশকাত, হা/৭৯০, ৭৫)। অতএব ইমাম ছাহেবকে বিষয়টি ভালভাবে বুঝিয়ে বলতে হবে। প্রয়োজনে মসজিদ কমিটির সাথে আলোচনা করে ইমামকে পরিবর্তন করার ব্যবস্থা করতে হবে। তবে ইমামের গোঁড়ামি ও অবহেলার কারণে এমনটি হলে মুক্তাদির ছালাত পূর্ণ হয়ে যাবে। আর ইমাম পাপী হবেন (ছহীহ বুখারী, হা/৬৯৪; মিশকাত, হা/১১৩৩)।


প্রশ্নকারী : আব্দুল মুমিন, গাইবান্ধা।




প্রশ্ন (১৫) : হঠাৎ মৃত্যু আল্লাহর গযব স্বরূপ। আবূ দাউদের ৩১১০ নং হাদীছের ব্যাখ্যা জানতে চায়। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : কোন্ কোন্ শস্যের যাকাত প্রদান করা ফরয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : আল-কুরআনের মুহকাম ও মুতাশাবিহ আয়াত বলতে কী বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : জনৈক ইমাম বলেন, ১০ যিলহজ্জের পরের দিনও অর্থাৎ ১১ যিলহজ্জও আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : কিছু বক্তা বলছেন, অবুঝ বাচ্চাদের শরীরে তা‘বীয বেঁধে দেয়া যাবে। জনৈক ছাহাবী বাচ্চাদের তা‘বীয দিতেন। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : জুমু‘আর খুতবাহ চলাকালীন খত্বীব কর্তৃক হাত তুলে দু‘আ করা এবং মুক্তাদীগণের হাত তুলে আমীন আমীন বলা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : হজ্জের প্রস্তুতি বলতে কী বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : গান-বাজনা হারাম মর্মে কোন্ কোন্ দলীল পেশ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : কাফের দেশের জার্সি পরিধান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে চাঁদ দেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কেউ কোন নারীকে ধর্ষণ করার চেষ্টা করলে আত্মরক্ষার জন্য করণীয় কী? সে কি অস্ত্র ব্যবহার করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : পিতা-মাতার জন্য কুরআনে বর্ণিত দু‘আ ‘রব্বির হামহুমা কামা রব্বায়ানি ছগীর’ রয়েছে। কিন্তু মৃত আত্মীয়-স্বজন বা মৃত কোন মুসলিম ব্যক্তির জন্য আরবীতে কোন দু‘আ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ