রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর :কারো অর্থ হালাল-হারাম মিশ্রিত হলে তাকে অনুমান করে হারাম অর্থ বের করে ফেলবে এবং হক্বদারের কাছে পৌঁছবে। আর হক্বদার না পেলে তার নামে ছাদাক্বাহ করে দিবে। কারণ হারাম অর্থ মিশ্রিত থাকলে তার ইবাদত কবুল হবে না (ছহীহ মুসলিম, হা/১০১৫)। শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, من جَهِل قَدْرَ الحرام المختلط بماله فإنه يخرج النصفَ والباقي له ‘যে তার সম্পদের সাথে মিশ্রিত হারাম মালের পরিমাণ সম্পর্কে জানে না, সে অর্ধেক অংশ বের করে দেবে আর বাকিটা তার থেকে যাবে’ (আল-ফাতাওয়া আল-কুবরা, ৫/৫২৮ পৃ.)। যে ব্যক্তি হারাম পন্থায় অর্থোপার্জন করেছে। যেমন জুয়া খেলে, মদ বিক্রয় করে, মিথ্যা সাক্ষ্য দিয়ে, সূদী ব্যাংকে চাকুরী করে অথবা অন্য কোন হারাম কাজের মাধ্যমে। অতঃপর সে স্বীয় কৃতকর্মে লজ্জিত হয়ে মহান আল্লাহর কাছে তওবাহ করেছে। এমতাবস্থায় সে যদি হারাম পন্থায় উপার্জিত সমস্ত অর্থ খরচ করে ফেলে, তাহলে তার উপর কোন জরিমানা নেই। পক্ষান্তরে যদি তার হাতে ঐ টাকা এখনো সংরক্ষিত থাকে, তাহলে বিবিধ কল্যাণকর কাজে ব্যয় করে উক্ত টাকা থেকে নিজেকে মুক্ত করা অপরিহার্য। আর যদি সে অভাবগ্রস্ত হয়, সেক্ষেত্রে তার প্রয়োজন মত রেখে অবশিষ্ট টাকা উত্তম কাজে ব্যয় করে নিজেকে মুক্ত করবে (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২৯/৩০৮; মাদারিজুস সালিকীন, ১/৩৮৯; যাদুল মা‘আদ, ৫/৭৭৮; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১৪/৩৩ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১২৬০৪৫)।


প্রশ্নকারী : আশিক, জামালপুর।





প্রশ্ন (৩৫) : সূরা আন-নিসার ৩৪ নং আয়াতে অবাধ্য স্ত্রীকে প্রহার করার কথা বলা হয়েছে। কেউ বলেন লাঠি মেসওয়াক পরিমাণ হতে হবে। এর সঠিক সমাধান জানতে চাই? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ওযূ ছাড়া কুরআনের আয়াত লেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : আশারায়ে মুবাশশারা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ ব্যক্তি কারা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫০) : ছিয়াম অবস্থায় হস্তমৈথুন করলে ছিয়াম নষ্ট হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : চেয়ারে বসে ছালাত আদায় করা যাবে কি? যদি যায়, তবে চেয়ার কাতারের কোথায় রাখতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : জুম‘আর দিন আছর ছালাতের পর উক্ত স্থানে বসে ‘আল্লাহুম্মা ছাল্লি‘আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মী ওয়া ‘আলা আলিহী ওয়া সাল্লিম তাসলীমা’ এ দরূদটি ৮০ বার পাঠ করলে আল্লাহ ৮০ বছরের ছগীরা গোনাহ মাফ করে দেন এবং তার আমলনামায় ৮০ বছরের নফল ইবাদতের ছওয়াব লিপিবদ্ধ করেন। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : একটি হাদীছে বলা হয়েছে, ‘তোমরা নবীদের মাঝে কাউকে শ্রেষ্ঠত্ব দিও না’ (ছহীহ বুখারী, হা/৬৯১৬; আবূ দাঊদ, হা/৪৬৬৮)। প্রশ্ন হল- যদি তাই হল, তাহলে কি আমরা বলতে পারব না যে, আমাদের নবী (ﷺ) অন্য সব নবীদের চেয়ে শ্রেষ্ঠ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ছাহাবীগণ খারেজীদের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছিলেন তা কি বৈধ ছিল?? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) :  যে ব্যক্তি আল্লাহ তা‘আলার তাওহীদে বিশ্বাস করে, কিন্তু কিছু দায়িত্ব পালনে অলসতা পোষণ করে তার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : যার চরিত্র যেমন, তার জীবনসঙ্গী বা স্ত্রী তেমন হবে। এটা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ত্বাহারাত শব্দের আভিধানিক ও পারিভাষিক অর্থ কী? কোন্ কোন্ পানি দ্বারা তাহারত জায়েয এবং নাজায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : লোকসানের অংশীদার হবে এমন শর্তে কোন ইসলামী ব্যাংকে টাকা রেখে তার লভ্যাংশ গ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ