রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : জমিটি ক্রয় করার সময় যেহেতু আপনি ব্যবসা করার দৃঢ় সংকল্প করেননি, তাই এতে যাকাত লাগবে না। কেননা মূল অবস্থা হল এটি আপনি নিজের ব্যবহারের জন্য ক্রয় করেছেন। সুতরাং আপনার দৃঢ় সংকল্প ছাড়া এটি ব্যবসার জন্য গণ্য হবে না। তাই দ্বিধাদ্বন্দ্ব থাকলে এতে যাকাত ওয়াজিব হবে না। যেমনঃ এক লোকের কাছে একটি জমি আছে। এ জমির ব্যাপারে তার নিয়ত স্থির নয়। তিনি জানেন না যে, জমিটি কি বিক্রি করে দিবেন, না-কি আবাদ করবেন, না-কি ভাড়া দিবেন, না-কি এতে নিজে বসবাস করবেন? এক বছর অতিবাহিত হলে এই জমির যাকাত আদায় করতে হবে কী? মোদ্দাকথা হল- এই জমির যাকাত লাগবে না। যেহেতু এটি দিয়ে ব্যবসা করার তার সুদৃঢ় সংকল্প নেই। তাই এতে যাকাত নেই, কারণ তিনি দ্বিধাদ্বন্দ্বে আছেন। যদি একশো ভাগের একভাগও দ্বিধা থাকে সেটাতে যাকাত লাগবে না। কেননা মূল অবস্থা হলো যাকাত ওয়াজিব না হওয়া, যতক্ষণ পর্যন্ত না ব্যবসার নিয়ত পাকাপোক্ত হয় (আল-মুগনী, ২/৩৩৬; কাশশাফুল ক্বিনা‘, ২/২৪১; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৪/১৬৭; মাজমূঊ ফাতাওয়া ইবনে উছাইমীন, ১৮/২৩২; আল-লিক্বা আশ-শাহরি, ৩/৫ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১১৭৭১১, ৩৭৪৩৫০)।


প্রশ্নকারী : উমর ফারুক, কুষ্টিয়া।





প্রশ্ন (৩৪) : টেলিভিশন দেখা ও তা বিক্রি করে অর্থ গ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : মানুষ মারা গেলে মাইকিং করে শোক সংবাদ প্রচার করা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : মাখরাজ ছাড়া কুরআন পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : এক সফরে একাধিক ওমরাহ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : ওযূ করার সময় মুখে ও নাকে পানি দেয়ার সঠিক পদ্ধতি কোনটি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : কুরআন মাজীদ খতম করে পুনরায় সূরা ফাহিতা ও সূরা বাক্বারার শুরু থেকে ‘মুফলিহূন’ পর্যন্ত পড়ার কোন বিধান আছে কী? জনৈক ব্যক্তি বলেন, তিরমিযীর ২৯৪৮ নং হাদীছে এ নির্দেশ রয়েছে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : নির্বাচন আসলে দেশের বড় বড় রাজনৈতিক দলের নেতারা শাহজালাল, শাহপরান, বায়েযীদ বুস্তামী মাযারসহ বিভিন্ন মাজার যিয়ারত করে দু‘আ নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান/শেখ মুজিবের মাযারে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দেশ পরিচালনা করার চিন্তা করে। এগুলো কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : মুক্তাদী ছুটে যাওয়া ছালাত আদায়ের জন্য কখন দাঁড়াবে? ইমাম একদিকে সালাম ফিরানোর পর, না-কি দুই দিকে সালাম ফিরানোর পর? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : হাদীছ থেকে জানা যায়, রাসূলুল্লাহ (ﷺ) সূরা আল-ফালাক্ব ও সূরা আন-নাস পড়ে দুই হাতের তালুতে ফুঁ দিয়ে সারা শরীর মাসাহ করতেন। কিন্তু অনেকে বুকে ফুঁ দেয়। এটা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫): আমার বিয়ের সময় পাওয়া প্রায় ১২ ভরির উপরে অলংকার আছে। আমাকে আমার স্বামী প্রতি মাসে হাত খরচের জন্য যে টাকা দেন তা জমিয়ে রাখি। কিন্তু আমার অন্য কোন ইনকাম নেই। তাই আমার উপর যে যাকাত ফরয তার অর্থ কি আমি আমার স্বামীর কাছ থেকে নিতে পারব? না-কি আমাকেই তা নিজস্ব অর্থ দিয়ে আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ‘ঈমান ও ইসলাম’-এর অর্থ ও পার্থক্য কী? এতোদুভয়ের মধ্যে কোন্টি আগে গ্রহণ করা মানুষের জন্য প্রয়োজন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : মহান আল্লাহর ঋণ বলতে কী বোঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ