রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : কোন্ আলেমের নিকট থেকে ইলম নিতে হবে আল্লাহ তা‘আলা সে মূলনীতিও আল-কুরআনে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘যদি তোমরা না জান তবে জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর দলীল-প্রমাণ সহ’ (সূরা আন-নাহল : ৪৩-৪৪)। উক্ত আয়াতে ‘আহলে যিকির’ বা জ্ঞানী কারা সেটাও আল্লাহ তা‘আলা বলে দিয়েছেন, ‘নিশ্চয় আমরাই কুরআন নাযিল করেছি এবং আমরা অবশ্যই তার সংরক্ষক’ (সূরা আল-হিযর : ৯)। উক্ত আয়াতে যিকির অর্থ হল অহী অর্থাৎ আল-কুরআন ও ছহীহ হাদীছ। সুতরাং যার কাছে অহীর জ্ঞান আছে তার কাছে থেকে ইলম নিতে বলেছেন। একজন আলেমের মধ্যে কোন্ ধরনের বৈশিষ্ট্যগুলো থাকলে তিনি ফাতাওয়া দিতে পারবেন এবং তার নিকট থেকে ইলম অর্জন করা বা ফাতাওয়া নেয়া যাবে।

এমন প্রশ্নের উত্তরে শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘একজন আলেমের মধ্যে ন্যূনতম নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো থাকলে ফাতাওয়া দিতে পারবেন এবং তার নিকট থেকে ইলম অর্জন করা বা ফাতাওয়া নেয়া যাবে। যেমন- (১) ফতাওয়া দানকারী ব্যক্তি আল্লাহভীরু হওয়া। (২) দলীল সহকারে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা। (৩) আল-কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত সিদ্ধান্তের কাছে নিরংকুশভাবে আত্মসমর্পণের মানসিকতা থাকা। (৪) নবী-রাসূলগণের দাওয়াতীনীতির অনুসারী হওয়া। (৫) সালফে ছালেহীনের বুঝ অনুযায়ী ফাতাওয়া দেয়া। (৬) হিকমত বা প্রজ্ঞা থাকা। (৭) হক-এর উপর দৃঢ় থাকা। (৮) উত্তম চরিত্রের অধিকারী হওয়া। (৯) ইলম অনুযায়ী আমল করা। (১০) নিজের বিরুদ্ধে হলেও সর্বদা ইনসাফের সাথে হক কথা বলা। (১১) ব্যক্তির মধ্যে ইখলাছ থাকা প্রভৃতি (শায়খ উছাইমীন, লিক্বাউল বাব আল-মাফতূহ, ৬৪/১৮ পৃ.)।

প্রশ্নকারী : আরাফাত, বায়া, রাজশাহী।





প্রশ্ন (৩১) : রামাযানের ছিয়াম যদি ক্বাযা থাকে, অসুস্থতার কারণে যদি পরবর্তী এক বছরে তা আদায় করা না যায়, তাহলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্বীয় দাড়ি প্রস্থ এবং দৈর্ঘ্য হতে ছেঁটে নিতেন (তিরমিযী, হা/২৭৬২)। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : বাংলাদেশের অনেক যুবক আমেরিকার বিভিন্ন সার্ভেসাইটে কাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু তারা বাংলাদেশে বসে আমেরিকার আইপি এড্রেস ব্যবহার করে এবং আমেরিকার নাগরিকের তথ্য ব্যবহার করে কাজ করে। এভাবে ইনকাম হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) :  জনৈক খত্বীব বলেন, জুম‘আর দিন হল গরীবের হজ্জের দিন। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : জনৈক লোক এক বাসায় বসবাস করছিল। যে বাসাতে থেকে সে বিভিন্ন রোগ ও অনেক বিপদ-মুছীবতে আক্রান্ত হচ্ছিল। যার ফলে সে ও তার পরিবার উক্ত বাসাকে কুলক্ষণ মনে করে। এ কারণে উক্ত বাসাটি ত্যাগ করা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : একজন মুসলিম ব্যক্তি ছিয়ামের পরিবর্তে কখন ফিদইয়া দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : অফিস চলাকালীন জামা‘আত ছুটে গেলে, পরবর্তীতে ছোট ছোট জামা‘আত হয়। এমন সময় যে ব্যক্তি টাখনুর নিচে প্যান্ট ঝুলিয়ে পরে কিন্তু ছালাতে গুটিয়ে নেয়, এমন ব্যক্তি ইমামতিতে দাঁড়িয়ে গেলে সে জামা‘আতে অংশগ্রহণ করা কি ঠিক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ইক্বামতে ‘ক্বাদ ক্বা-মাতিছ ছালাহ’-এর জবাবে ‘আক্বা-মাহাল্লাহু ওয়া আদামাহা’ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : স্বামী স্ত্রীর মধ্যে কোন একজন কাফের কিংবা মুরতাদ হলে অপরজনের করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কোন নারী কতদিন দুধ পান করালে দুগ্ধমাতা হিসাবে গণ্য হবে? কোন নারী যদি তার বুকের দুধ কাউকে পান করান তাহলে কি সেই নারীর মেয়ের সাথে দুধপানকারীর ছেলের বিবাহ হারাম হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আক্বীদা, আচরণ ও আমলের ক্ষেত্রে তাওহীদের হাক্বীক্বাত বা প্রকৃতি জানার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : তারাবীহর ছালাত নিয়মিত জামা‘আতের সাথে আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ