রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : প্রথমে বিবাহের খুৎবা পড়ার পর নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিয়ে সম্পন্ন করার প্রয়োজনীয় কিছু কথা বলতেন। খুৎবাতে তিনি সূরা আলে ‘ইমরান ১০২, সূরা আন-নিসা ০১ এবং সূরা আহযাব ৭০-৭১ আয়াত পাঠ করতেন (তিরমিযী, হা/১১০৫; ইবনু মাজাহ, হা/১৮৯২; দারেমী, হা/২২০২; মিশকাত হা/৩১৪৯, সনদ ছহীহ, ‘বিবাহ’ অধ্যায়, ‘বিয়ের খুৎবা, প্রচার ও শর্ত’ অনুচ্ছেদ)। কাজেই খুৎবা পড়ার পর মেয়ের পিতা বা অভিভাবক বা তাদের উপস্থিতিতে অন্য কেউ বরের সামনে দু’জন সাক্ষীর উপস্থিতিতে বলবেন, আমার মেয়ে ওমুক এত নগদ মোহরের বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাযী তুমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ কর। তখন সে মেয়ের ওয়ালী ও দু’জন সাক্ষীকে শুনিয়ে বলবে, আমি গ্রহণ করলাম। এরূপ তিনবার বলা উত্তম। কারণ রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন (ছহীহ বুখারী হা/৯৫; মিশকাত হা/২০৮, ‘ইল্ম’ অধ্যায়)। উল্লেখ্য যে, উকীল ও কাযী কনের কাছে গিয়ে বিবাহ পড়াবে মর্মে প্রচলিত প্রথার কোন ভিত্তি নেই।


প্রশ্নকারী : আব্দুর রাযযাক, চারঘাট, রাজশাহী।




প্রশ্ন (১৮) : জেনে শুনে জর্দা খাওয়া ইমামের পেছনে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : চীন কর্তৃক হাড় দিয়ে তৈরিকৃত পাত্রে খাওয়া কি জায়েয হবে? চাইনাতে কোন ধরণের হাড় থেকে পাত্রগুলো তৈরি করা হয় সেগুলোর উৎস সম্পর্কে যদি জানা না থাকে, তাহলে সেক্ষেত্রেকরণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : অনেকেই হাতের আঙ্গুলে চুমু দিয়ে বা ফুঁ দিয়ে চোখ স্পর্শ করে থাকে। এটা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : প্রতিদিন রাতে সূরা মুলক পড়া সুন্নাহ। প্রশ্ন হল- যদি কেউ মাগরিবের ছালাত অথবা এশার ছালাতের পর সময়ের ব্যস্ততার কারণে মসজিদ থেকে বের হয়ে কর্মস্থানে যেতে যেতে সূরা মুলক পাঠ করে, তাহলে কি ছওয়াব পাওয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : ইমাম সালাম ফেরানোর পর মাসবুক ব্যক্তি উঠে দাঁড়ানোর সময় রাফ‘উল ইয়াদায়েন করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ছহীহ হাদীছ শুনার পড়ে যারা মানে না, তারা কি হাদীছ অস্বীকারকারী নয়? হাদীছ অস্বীকারকারী কাফির নয় কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জনৈক বক্তা বলেন, হাদীছে এসেছে, যে ব্যক্তি ১০ মুহাররম আশূরার দিন গোসল করবে, সারা বছর তার কোন রোগ হবে না। উক্ত বক্তব্য সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : আমাদের এলাকায় কিছু মানুষকে হাই উঠলে ‘লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলে থাকে। এরূপ বলার কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : জনৈক বক্তা বলেন, আশূরার দিনেই ক্বিয়ামত হবে। উক্ত দাবী কি  শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আছরের ফরয ছালাতের পরে ক্বাযা ছালাত আদায় করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জনৈক আলেম বলেন, শিশুদের নিয়মিত ঝাড়ফুঁক করলে কান্নাকাটি কম করে। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : কোন অসুস্থ ব্যক্তি দু‘আ চাইলে শুক্রবারে জুমু‘আর ছালাতের পর সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ