বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
উত্তর: কুরআন ও ছহীহ হাদীছের মধ্যে এ সম্পর্কে কোন সুনির্দিষ্ট আমল পাওয়া যায় না। যদিও আমাদের সমাজে এ সম্পর্কে বেশ কিছু ভ্রান্ত মতবাদ ছড়িয়ে আছে। যেমনঃ কেউ বলে প্রত্যেক দিন ৪১ বার করে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে হবে, আবার একটি বিশেষ মাযহাবের লোকেরা বলে, সূরা বাক্বারার ১৬৫ নং আয়াত পাঠ করতে হবে। তারা বলে, যদি কোন স্বামী তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে তখন স্ত্রী মিষ্টি জাতীয় বস্তুর উপর এ আয়াত পাঠ করে দম (ফুঁ) করবে এবং স্বামীকে তা আহার করাবে। আল্লাহর ইচ্ছায় অসন্তুষ্ট স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট হবে। প্রকৃতপক্ষে এ সম্পর্কে কোন তথ্য প্রমাণিত নয়। পক্ষান্তরে ‘ইসলাম ওয়েব’-এর আলেমগণ বলেন,

..ولا نعلم دعاء معينا ولا آيات محدودة ثبت الدعاء بها لتحقيق المحبة بين الزوجين إلا أنه نص أهل العلم على جواز دعاء العبد ربه بما شاء من خير الدنيا والآخرة

‘আমরা এমন কোন নির্দিষ্ট দু’আ বা নির্দিষ্ট আয়াতের কথা জানি না, যার মাধ্যমে দু’আ করে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রতিষ্ঠিত করা যেতে পারে। তবে আহলুল ইলম বা জ্ঞানী ব্যক্তিরা বলেছেন যে, একজন বান্দার জন্য তার প্রতিপালকের কাছে দুনিয়া এবং পরকাল সম্পর্কিত যে কোন কল্যাণকর জিনিস চাওয়া এবং তার জন্য প্রার্থনা করা বৈধ’ (ইসলাম ওয়েব, ফৎওয়া নং-৬৫৭৪১)।


প্রশ্নকারী : আলম চৌধুরী, নেত্রকোনা।





প্রশ্ন (১৩) : যদি কোন পুরুষের ছবি এডিট করে মহিলাতে রুপান্তরিত করা হয়, তাহলে কি তার কারণে কাবীরা গুনাহ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : পিতা মারা যাওয়ার পরে ছেলেরা জানতে পেরেছে যে, তিনি ফুফুকে জমি দেননি। এখন আমার ফুফুকে কি জমি দেয়া লাগবে, না-কি ফুফুর কাছ থেকে মাফ চেয়ে নিলেই হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : মহিলারা পৃথকভাবে ঈদের জামা‘আত করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : কবর ও মসজিদের মাঝে বড় রাস্তা থাকলে সেই মসজিদে ছালাত বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : সূর্য গ্রহণের ছালাতে প্রত্যেক রাক‘আতে কতবার সূরা ফাতিহা পাঠ করতে হবে? প্রথম রুকূ‘র পর উঠে আবার সূরা ফাতিহাসহ পাঠ করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মানসিক প্রশান্তি লাভের উপায় কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮): খ্রিস্টানদের স্থাপিত স্কুল বা কলেজে পড়াশোনা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : রজব মাসে ওমরাহ পালন করার বিশেষ কোন ফযীলত আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ইসলামী শরী‘আতের আলোকে পানি কয় প্রকার ও কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : ছোট বাচ্চাদের প্রাণীর খেলনা বা প্রাণীর ছবিযুক্ত খেলনা দেয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : অনেক বক্তা বলেন, জুমু‘আর দিনটি গরীবের হজ্জ। এই দাবী কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : বাসায় গিয়ে ছাত্রীকে প্রাইভেট পড়ানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ