রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
উত্তর : কোন মুমিনের জন্য কারো বিরুদ্ধে বদদু‘আ করা ঠিক নয়। আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلَا اللَّعَّانِ وَلَا الْفَاحِشِ وَلَا الْبَذِىءِ ‘মুমিন ব্যক্তি ঠাট্টা-বিদ্রুপকারী, ভৎর্সনাকারী, অভিশাপ প্রদানকারী, অশ্লীলভাষী ও বদ-স্বভাবের হতে পারে না’ (তিরমিযী, হা/১৯৭৭; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/৩২০)। তিনি আরো বলেন, إِنِّى لَمْ أُبْعَثْ لَعَّانًا وَإِنَّمَا بُعِثْتُ رَحْمَةً ‘আমি অভিশাপকারী হিসাবে প্রেরিত হইনি। বরং রহমত হিসাবে প্রেরিত হয়েছি’ (ছহীহ মুসলিম, হা/২৫৯৯; মিশকাত, হা/৫৮১২)। তবে ধর্মীয় কারণে ও জাতীয় স্বার্থে বদদু‘আ করা যায়। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ৭০ জন ছাহাবীকে প্রতারণার মাধ্যমে হত্যাকারী রে‘ল ও যাকওয়ান গোত্রের বিরুদ্ধে বদদু‘আ করেন ও একমাস যাবৎ কুনূতে নাযেলাহ পাঠ করেন (ছহীহ বুখারী, হা/২৮০১)। ইসলামের দাওয়াত সম্বলিত রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর চিঠি ইরানের বাদশাহ পারভেয ছিঁড়ে ফেললে তিনি তার বিরুদ্ধেও বদদু‘আ করেছিলেন (মুসনাদে আহমাদ, হা/১৫৬৯৩; সিলসিলা ছহীহাহ, হা/১৪২৯)।  


প্রশ্নকারী : আহমাদ, বগুড়া।




প্রশ্ন (২০) : সালাম ফেরানোর পর ইমাম ছাহেব দীর্ঘ সময় মুছাল্লায় বসে থাকতে পারবেন কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : আক্বীক্বার সপ্তম দিনে যদি যিলহজ্জ মাসের চাঁদ উদিত হয়, তাহলে আক্বীক্বা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ব্যবসার উদ্দেশ্যে বিড়াল কেনা-বেচা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : যে ব্যক্তি জুম‘আর দিনে সূরা কাহ্ফ পাঠ করবে, সে ৮ দিন পর্যন্ত সকল প্রকার অনিষ্ট থেকে মুক্ত থাকবে, যদিও তার মাঝে দাজ্জাল এসে যায়। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : অহীর নামে মিথ্যা প্রচার করার পরিণাম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : কোন পণ্যের দাম ৩৯ টাকা কিন্তু ক্রেতা আমাকে ৪০ টাকা দিলে আমি আর ফেরত দেইনি বা তিনিও ফেরত চাননি। পরবর্তীতে মনে খটকা লাগল যে, তাকে ১ টাকা ফেরত দেয়া উচিত কিন্তু ততক্ষণে তিনি চলে গেছেন। প্রশ্ন হল, এই ১ টাকা কি উনাকে যেভাবেই হোক ফেরত দিতে হবে, না দিতে পারলে কি আমি ক্বিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ঘুষের বিনিময়ে চাকরি নিলে সেই চাকরির বেতন কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : মসজিদের পশ্চিম দিকে কবর থাকলে ঐ মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : তারাবীহর ছালাতে কুরআন খতম করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : জান্নাতে কি রাত দিন হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : কোন গায়র মাহরাম ড্রাইভারের সাথে মহিলার একাকিনী কোথাও যাওয়া কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : জনৈক আলেম বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক জুমু‘আর দিন তার মাতা-পিতা অথবা তাদের মধ্যে কোন একজনের কবর যিয়ারত করবে, তাকে ক্ষমা করে দেয়া হবে এবং মাতা-পিতার প্রতি সদ্ব্যবহারকারী বলে লেখা হবে’ (বায়হাক্বী, শু‘আবুল ঈমান হা/৭৯০১)। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ