রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : উক্ত মর্মে কোন বর্ণনা পাওয়া যায় না। তবে এর কাছাকাছি একটি যঈফ হাদীছ বর্ণিত হয়েছে। যেমন,

إِنَّ اللهَ تَعَالَى يُنْزِلُ فِيْ كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ عِشْرِيْنَ وَمِائَةَ رَحْمَةٍ يَنْزِلُ عَلَى هَذَا الْبَيْتِ سِتُّوْنَ لِلطَّائِفِيْنَ وَأَرْبَعُوْنَ لِلْمُصَلِّيْنَ وَعِشْرُوْنَ لِلنَّاظِرِيْنَ

‘নিশ্চয় আল্লাহ তা‘আলা এ মসজিদের (মক্কার মসজিদ) অধিবাসীদের জন্য প্রত্যেক দিন ও রাতে একশ’ বিশটি রহমত নাযিল করেন। ষাটটি ত্বাওয়াফকারীদের জন্য, চল্লিশটি ছালাত আদায়কারীদের জন্য আর বিশটি কা‘বার প্রতি দৃষ্টিদানকারীদের জন্য’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল কাবীর, হা/১১৪৭৫)। হাদীছটি যঈফ। ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ)  বলেন, আব্দুর রহমান ইবনু সাফারাহ হাদীছ জালকারী। ইমাম ত্বাবারাণী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আব্দুর রহমান ইবনু সাফারাহ্ ছাড়া আওযাঈ থেকে এ হাদীছ কেউ বর্ণনা করেনি’। আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, আব্দুর রহমান ইবনু সাফারাহ মিথ্যুক ও হাদীছ জালকারী। ইবনু মান্দাহ (রাহিমাহুল্লাহ) ও ইমাম যাহাবী (রাহিমাহুল্লাহ) বলেন, মাতরূক। ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছ ছহীহ নয় (আলবানী, সিলসিলাতুল আহাদীছিয যঈফাহ ওয়াল মাওযূ‘আহ, ১ম খণ্ড, পৃ. ৩৩৯-৩৪২, হা/১৮৭)।

প্রশ্নকারী : হারুনুর রশীদ, নওগাঁ।




প্রশ্ন (১১) : রামাযানের ক্বাযা বা ছুটে যাওয়া ছিয়াম কখন আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : আমি ছালাতের পদ্ধতি ও নিয়ম জানি না। আমি যদি জামা‘আতে ছালাত আদায় করি, তাহলে কি আমার ছালাত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : শরী‘আতে হালাল-হারাম ঘোষণা করার অধিকার কার? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : এক ব্যক্তির পৈত্রিক কিছু সম্পদ আত্মীয়-স্বজন অবৈধভাবে ভোগ করছে। ফিরিয়ে নিতে গেলে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যা শরী‘আতে নিষিদ্ধ। এখন সে কোনটা প্রাধান্য দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : পিতা কতদিন পর্যন্ত সন্তানের খরচ বহন করতে বাধ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : বাচ্চাদের জ্ঞান বৃদ্ধির জন্য কোন ছহীহ দু‘আ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : জনৈক ব্যক্তি বিয়ের পর মেয়েকে গর্ভবতী অবস্থায় পেয়েছে। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : মৃত ব্যক্তিকে দাফন করার পর আমাদের সমাজে অনেকে সম্মিলিত মুনাজাত করে। এটা করা কতটুকু জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কুরআনের তরজমা পড়লে কি কুরআন পড়ার ছাওয়াব হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) মনে মনে কুরআন তেলাওয়াত করলে ছওয়াব পাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : যেসব ইয়াতীম খানা এবং মাদরাসায় বিদ‘আতী কর্মকাণ্ড চলে, বিদ‘আতী শিক্ষক দ্বারা পাঠদান হয়। এমন প্রতিষ্ঠানগুলো আর্থিক সাহায্য চাইলে কি সাহায্য করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ইসলামী বইপুস্তক যেমন- ফিক্বহ, আক্বীদা, তাফসীর ইত্যাদি বিষয়ক বইপুস্তকের উপর অন্য কোন জিনিসপত্র রাখা কিংবা ইসলামী বইপুস্তক একটার উপর আরেকটি রাখার ব্যাপারে আলেমগণের বক্তব্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ