রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : প্রথমতঃ জামহূর আলেমের মতানুযায়ী সাধারণত কাফিরদেরকে সম্পদের যাকাত, উশর বা যাকাতুল ফিতর দেয়া নাজায়েয। এমনকি তারা যদি দরিদ্র, মুসাফির কিংবা ঋণগ্রস্ত হয় তবুও। মোটকথা তাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না (আল-ইজমা’, পৃ. ৮; আল-মুগনী, ২/৪৮৭ ও ৪/১০৬; শারহুল মুসলিম, ১/১৯৭ পৃ.)।

দ্বিতীয়তঃ وَالْمُؤَلَّفَةِ قُلُوْبُهُمْ ‘এবং যাদের অন্তর আকৃষ্ট করতে হয়’। অর্থাৎ ইসলামের পথে আকৃষ্ট করার জন্য বা ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য অমুসলিমদের যাকাত বা টাকা দেয়া জায়েয (আল-মাউসূ‘আতুল ফিক্বহিয়্যাহ, ১৪/২৩৩; আল-মুগনী, ৪/১০৮; আশ-শারহুল মুমতি‘, ৬/১৪৩-১৪৫ পৃ.)। আল্লাহ তা‘আলা বলেছেন, নিশ্চয় ছাদাক্বাসমূহ (যাকাত) তো শুধু ফক্বীর, মিসকীন, নিঃস্ব, অভাবগ্রস্তদের জন্য এবং ছাদাক্বাহ (আদায়ের) কাজে নিযুক্ত কর্মচারীদের জন্য এবং যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য এবং দাসমুক্তির জন্য, ঋণ ভারাক্রান্তদের জন্য, আল্লাহর পথে (সংগ্রামকারী) এবং (বিপদগ্রস্ত) মুসাফিরদের জন্য। এ হল আল্লাহর পক্ষ হতে নির্ধারিত (বিধান)। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়’ (সূরা আত-তাওবাহ : ৬০)।


প্রশ্নকারী : আসাদুল ইসলাম, সাতক্ষীরা।





প্রশ্ন (২৪) : শরী‘আতের আলোকে ট্রাফিক আইন মেনে চলা কি যরূরী। বিশেষ করে সিগন্যালের বাতি যখন লাল থাকে এবং অপর দিকে কোন গাড়ি না থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : আমার মা অসহায়। তাকে দেখার কেউ নেই। অন্যদিকে আমার স্বামী স্বাবলম্বী হওয়া সত্ত্বেও মাকে সহযোগিতা করতে চায় না। আমি কি স্বামীর সংসার থেকে গোপনে আমার মাকে সহযোগিতা করতে পারব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : ইসলামের দৃষ্টিতে মধ্যমপন্থার মূল্যায়ন কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : জুমু‘আর ফরয ছালাতের পর বাড়িতে দুই রাক‘আত অথবা মসজিদে ৪ রাক‘আত অথবা মসজিদে দুই বা চার অথবা চার ও দুই রাক‘আত ছালাত আদায় করা হয়। এটি কি সুন্নাতে মুওয়াক্কাদা না-কি সুন্নাতে গায়রে মুওয়াক্কাদা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ইলিয়াসী তাবলীগের ফাযায়েলে আমল বইয়ে বলা হয়েছে, আদম (আলাইহিস সালাম) হিন্দুস্তান থেকে পায়ে হেঁটে এক হাযার বার হজ্জ করেছেন (ফাজায়েলে হজ্জ, পৃ.দ ৪০)। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মোবাইলে ত্বালাক্ব দিলে ত্বালাক্ব পতিত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) শস্যের যাকাত কখন ফরয হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মহিলার ইমামতিতে তারাবীর ছালাত আদায় করা যাবে কি? মহিলারা ইমাম হয়ে রামাযান মাসে তারাবী বা ঈদের ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : ‘তোমরা তিনটি কারণে আরবকে ভালবাসবে। প্রথমত, আমি হলাম আরবী, দ্বিতীয়ত, কুরআন মাজীদের ভাষা হল আরবী এবং তৃতীয়ত, জান্নাতীদের ভাষাও হবে আরবী। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : স্ত্রীকে ত্বালাক্ব দেয়ার পর যদি স্ত্রী জানতে না পারে এবং স্বামী লিখিতও না দেয়, তাহলে ত্বালাক্ব হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : তাফসীর ইবনু আব্বাস কি ছহীহ সনদে প্রমাণিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : স্বামী-স্ত্রীর মাঝে ভালবাসা বৃদ্ধির জন্য তাবীয-কবয করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ