রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : শাফা‘আত বা সুপারিশ দুই প্রকারের। যথা : (১) খাছ বা নির্দিষ্ট : অর্থাৎ এমন শাফা‘আত, যা রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য নির্দিষ্ট ও নির্ধারিত। এর অনেকগুলো স্তর বা প্রকার আছে। সব থেকে বড় ও সম্মানিত শাফা‘আত হল ‘মাক্বামে মাহমূদ’, আল্লাহ তা‘আলা তাঁকে তা প্রদান করার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, وَ مِنَ الَّیۡلِ فَتَہَجَّدۡ بِہٖ نَافِلَۃً  لَّکَ ٭ۖ عَسٰۤی اَنۡ  یَّبۡعَثَکَ رَبُّکَ مَقَامًا مَّحۡمُوۡدًا ‘আর রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় আপনার প্রতিপালক আপনাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে’ অর্থাৎ মাক্বামে মাহমূদে’ (সূরা বানী ইসরাঈল : ৭৯)। এটি এমন একটি শাফা‘আত, যার মাধ্যমে তিনি ক্বিয়ামতের দিন তাওহীদপন্থীদের ও ঈমানদারদের কষ্ট লঘুকরণার্থে বা দূরীকরণার্থে সুপারিশ করবেন।
(২) ‘আম বা অনির্দিষ্ট : অর্থাৎ এমন শাফা‘আত, যা রাসূলুল্লাহ (ﷺ) এবং সকল মুমিনদের জন্য সাধারণ। এরও অনেকগুলো প্রকার আছে। যথা : (ক) এমন মুমিন বা তাওহীদপন্থী ব্যক্তি, যে কোন পাপের কারণে জাহান্নামের অধিকারী হয়ে গেছে। জানাযার ছালাতের মাধ্যমে তার জন্য যদি এমন চল্লিশজন বা ততধিক মুমিন ব্যক্তি বা তাওহীদপন্থী ব্যক্তি সুপারিশ করেন, তাহলে তার পক্ষে তাদের সুপারিশ মঞ্জুর করা হয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,

‏مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوْتُ فَيَقُوْمُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُوْنَ رَجُلًا لَا يُشْرِكُوْنَ بِاللهِ شَيْئًا إِلَّا شَفَّعَهُمُ اللهُ فِيْهِ.‏

‘কোন মুসলিম ব্যক্তি মারা গেলে, তার জানাযার ছালাতে যদি এমন চল্লিশজন ব্যক্তি অংশগ্রহণ করে, যারা কখনো কোন কিছুকে আল্লাহর সাথে শরীক করেননি তবে মহান আল্লাহ তার অনুকূলে তাদের সুপারিশ কবুল করেন’। অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেন, ‘আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, অন্তত চল্লিশজন মুমিন অপর মুমিন ব্যক্তির সুপারিশ করলে, আল্লাহ তাদের সুপারিশ কবুল করেন’ (ছহীহ মুসলিম, হা/৯৪৮, ২০৮৮)। অন্য হাদীছে একশ’ জনের কথা এসেছে (ছহীহ মুসলিম, হা/৯৪৭, ২০৮৭)।

(খ) ঈমানদার ও তাওহীদপন্থী জাহান্নামীদের জাহান্নাম থেকে মুক্তির জন্য সুপারিশ (ছহীহ বুখারী, হা/৭৪৩৯; ছহীহ মুসলিম, হা/১৮৩; নাসাঈ, হা/৫০১০; ইবনু মাজাহ, হা/৬০)। (গ) মুমিনদের পদমর্যাদা বৃদ্ধির জন্য সুপারিশ। আর এটি এক মুমিন অপর মুমিনদের জন্য করে থাকেন (ছহীহ মুসলিম, হা/৯২০; মুসনাদে আহমাদ, হা/২৬৫৪৩)। অনুরূপভাবে জানাযার ছালাতে দু‘আ করা হয়ে থাকে (আল-ক্বাউলুল মুফীদ ‘আলা কিতাবিত তাওহীদ, ১/৩৩১ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১১৯৩১)।


প্রশ্নকারী : আব্দুর রহমান, রাজশাহী।





প্রশ্ন (১৮) : কেউ যদি কবিরাজ দ্বারা টাকার বিনিময়ে জাদু করায়, তাহলে সে কি কাফির হয়ে যায়? শরী‘আতে জাদুর বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মসজিদে ফজরের ছালাতের পর পঠিতব্য দু‘আ পাঠ শেষ হওয়ার আগেই এবং ছুটে যাওয়া সুন্নাত শেষ হওয়ার আগেই, একজন মাইক নিয়ে প্রতিদিন হাদীছ শুনায়, ছালাত শিখায়। এ সময় এভাবে শিক্ষা দেয়া কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : এশার ছালাত নির্দিষ্ট ওয়াক্তে না পড়ে ঘুমাতে যাওয়ার আগে পড়া কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : নিজের মামাতো বোনের মেয়েকে কি বিবাহ করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : মুসলিমদের প্রথম কিবলা কোনটি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কারো মেয়ের নাম ‘আনাবিয়া’ ও ‘আব্দিয়া’ রাখা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : জনৈক আলেম বলেছেন, ফিরাঊনের স্ত্রী আছিয়া এবং ঈসা (আলাইহিস সালাম)-এর মা মারইয়ামের সাথে জান্নাতে মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর বিবাহ হবে’। ঘটনা কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : একই কাতারে ইমাম মুক্তাদিরা দাঁড়িয়ে ছালাত আদায় করতে পারবে কি? অনেক সময় দু’জন দাঁড়িয়ে ছালাত শুরু করে পরবর্তীতে তাদের সাথে আরো লোকজন শামিল হয়। এমতাবস্থায় ইমাম সামনে না যেয়ে বা মুক্তাদিদের পিছনে না ঠেলে যদি একই কাতারে থেকে ছলাত শেষ করে তাহলে কি সেটা নাজায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : কোন কারণে গর্ভের সন্তান নষ্ট হয়ে গেলে এবং সিজারের মাধ্যমে সন্তান ভূমিষ্ট হলে ঐ মহিলাদ্বয়ের ইদ্দতকাল কতদিন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) :  ফেতনার যুগে দ্বীনি ইলম অর্জনের উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) :  একটি মসজিদের পশ্চিম দিকে পারিবারিক কবরস্থান আছে। কবরস্থানটি মসজিদের জমির আওতাবহির্ভূত। মসজিদের ক্বিবলার ওয়াল হতে আনুমানিক ১৫ থেকে ২০ ফিট দূরে বেশ কয়েকটি কবর আছে। মসজিদের ক্বিবলার ওয়াল ছাড়া সামনে আর আলাদা ভাবে কোন ওয়াল বা চলাচলের রাস্তা নেই। উক্ত মসজিদে ছালাত আদায় শুদ্ধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : একটি হিমাগারে অগ্রিম ভাড়া দিয়েছি ৬,০০,০০০ টাকা। আলু সংরক্ষণ করলে ডেলিভারি নেয়ার সময় ভাড়া দিতে হবে না। আর যদি আলু সংরক্ষণ না করি তাহলে ৮ মাস পরে আমাকে ৮,০০,০০০ টাকা ফেরত দিবে। আলু সংরক্ষণ না করে ৮,০০,০০০ টাকা ফেরত নেয়া বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ