রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : নির্দিষ্ট করে শুধু মহিলাদের জন্য মসজিদ তৈরি করা যাবে না। কারণ মহিলাদের জন্য পৃথকভাবে মসজিদ তৈরি করার কোন দলীল নেই। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে তো ছিলই না, এমনকি ছাহাবী, তাবেঈ, তাবে‘ তাবেঈ এবং ‌তাদের পরবর্তী যুগেও এমনটি পাওয়া যায় না। এতে যদি কোন কল্যাণ থাকত তাহলে তারাই এ ব্যাপারে অগ্রগামী হতেন। তাই শায়েখ আলবানী (রাহিমাহুল্লাহ) এটাকে সুন্নাত বিরোধী বলে আখ্যায়িত করেছেন (https://youtu.be/_oM8nlFV9vU)।

তবে মহিলারা মসজিদে গিয়ে পৃথক পর্দার মধ্যে পুরুষদের সাথে ছালাত আদায় করতে পারবে (ছহীহ বুখারী, হা/৯০০)। তাছাড়া মসজিদের সাথে পৃথক দেওয়ালের মধ্যেও পুরুষদের সাথে মহিলারা ছালাত আদায় করতে পারে। এতে কোন বিধি-নিষেধ নেই (ইবনু উছায়মীন, ফাতাওয়া নুরুন আলাদ-দারব, প্রশ্ন নং- ১২৯)। যদিও মহিলাদের জন্য ঘরে ছালাত আদায় করাই উত্তম (আবূ দাউদ, হা/৫৬৭)। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উম্মু ওয়ারাক্বাহকে তার ঘরে মহিলাদের ইমামতি করার নির্দেশ দিয়েছিলেন (আবূ দাঊদ, হা/৫৯২)‌।


প্রশ্নকারী : মনীরা, বাগমারা, রাজশাহী।




প্রশ্ন (১৯) : তায়াম্মুমের নিয়ত করার ব্যাপারে ইমামগণ কেমন মতামত ব্যক্ত করেছেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ক্বিয়ামাতের দিন আল্লাহ তা‘আলাকে মুসলিম ও কাফির সবাই কি দেখতে পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : হারাম পথে উপার্জিত সম্পদ দ্বারা হজ্জ করলে হজ্জ হবে কি? সন্তানের হারাম পথে উপার্জিত অর্থ দিয়ে পিতা-মাতা হজ্জ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : শী‘আরা বলে, ‘নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আলী (রাযিয়াল্লাহু আনহু)-কে লক্ষ্য করে বলেছেন, নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমার দলের লোকদের পাপ আমার উপর চাপিয়ে দিয়েছেন। এরপর তিনি তা আমার জন্য মাফ করে দিয়েছেন’ (আশ-শী‘আ ওয়া আহলুল বাইত, পৃ. ২৫৪)। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৭) : একবার দরূদ পাঠ করলে ৮০ বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : কেঁচোর উৎপাদন ও তা বেচাকেনা করার বিধান কী? ব্লাক সোলজার পোকার লার্ভা ও তার দ্বারা তৈরিকৃত পাউডার যা হাস, মুরগী ও মাছের খাদ্য হিসাবে তৈরি করা হয়, এটা চাষ করা ও বাজারজাত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : একই পশুতে কুরবানী ও আক্বীক্বার নিয়ত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : যদি আমি আমার বাবার হারাম টাকা ব্যবহার করি। আর লাভের পর আমি টাকা ফেরত দিই অথবা গরীবদের দান করি, তাহলে কি এটা হালাল হবে? যদিও টাকা নেয়ার আর কোন বিকল্প নেই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : মেয়ে শিশুর কানে আযান দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : বিয়ের বয়স প্রায় ২০ বছর। মেয়েও অনেক বড় হয়েছে। কিন্তু বর্তমানে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় প্রচণ্ড অনীহা পরিলক্ষিত হচ্ছে। আবার মাঝে মাঝে নির্যাতনেরও স্বীকার হতে হয়। ভয় হয় যে, স্বামীর হক আদায় করা হচ্ছে না। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : যদি কোন ব্যক্তি ত্বাওয়াফ করার সময় সন্দেহে পড়ে যে কয় চক্কর হল, তাহলে কি সাহু সেজদা দিবে? কারণ বায়তুল্লাহ্‌কে ত্বাওয়াফ করা ছালাততুল্য। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : এক ছেলের বয়স ১৮ বছর। পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করে এবং যাবতীয় গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করে। কিন্তু হস্তমৈথুনের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারে না। তওবাহ করলেও পরে আবার উক্ত কর্মে লিপ্ত হয়। এ অবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ