রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
উত্তর : ইসলামে যেকোন প্রাণীর ছবি, মূর্তি বা ভাস্কর্য নিষিদ্ধ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হল, এগুলোর পূজা করা, শ্রদ্ধা জানানো এবং এগুলোর কাছে মঙ্গল কামনা করা। আর এগুলো শিরকের প্রধান উৎস। তাই এগুলো তৈরি করা ভয়াবহ অপরাধ। হাদীছে এসেছে, অঙ্কিত ছবির মধ্যে আত্মা দিতে বাধ্য করা হবে, কিন্তু সে আত্মা দিতে পারবে না (বুখারী হা/২২২৫)। অবশেষে জীবনে যত ছবি তুলেছে সমস্ত ছবির মধ্যে আল্লাহ জীবন দিয়ে দিবেন। তখন সেগুলো একই সঙ্গে মেশিনের মত অনন্তকাল তাকে জাহান্নামে শাস্তি দিতে থাকবে (ছহীহ মুসলিম হা/২১১০)। তবে প্রাণীর ছবি ছাড়া গাছপালা বা কোন অন্য সব জিনিসের ছবি নির্মাণ করা যায় (ছহীহ বুখারী, হা/২২২৫)।

ইসলাম কেন মূর্তি-ভাষ্কর্য তৈরীকে নিষেধ করেছে তা একটু বিবেক দিয়ে ভাবলেই বুঝা যায়। কারণ মূর্তি তৈরির বিষয়টি শুধু তাত্ত্বিক নয়; বরং তা বিশ্বাসের সাথে সম্পৃক্ত। সৃষ্টির দায়িত্ব কেবল মহান আল্লাহর। আর একে যারা চিত্রিত করতে চায় তা অবশ্যই আল্লাহর ইচ্ছার বিরোধী।

মহান আল্লাহ বলেন, ‘তিনিই সেই আল্লাহ, যিনি তোমদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে, যেমন তিনি চেয়েছেন (সূরা আলে ‘ইমরান : ৬)। আল্লাহ তা‘আলা আরো বলেন, ‘আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আকার-অবয়ব তৈরী করেছি (সূরা আল-‘আরাফ : ১১)। উপরিউক্ত আয়াত ও হাদীছ প্রমাণ করে সৃষ্টিকর্ম কেবল সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য; কোন সৃষ্টির জন্য নয়। সুতরাং কারো জন্যই এ সীমালংঘন করা জায়েয নেই।

প্রশ্নকারী : শাহিনুর রহমান, সিরাজগঞ্জ।




প্রশ্ন (১২) : কুরআন পুরাতন হওয়ায় অনেক পৃষ্ঠা ছিঁড়ে গেছে। এখন করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : এশার ছালাতের পর দু’রাক‘আত নফল ছালাত দু’শ রাক‘আত ছালাতের ছওয়াবের সমান। কথাটির সত্যতা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : হারাম পদ্ধতিতে ইলম অর্জন করে সে-ই ইলম দ্বারা প্রাইভেট বা টিউশনির মাধ্যমে অর্থ উপার্জন করলে তা হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ছালাত আদায় করার সময় শুধু রুকূ‘ পেলেই কি পুরো রাকা‘আত পাওয়া হবে, না-কি পরবর্তীতে ঐ রাক‘আত আবার পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : অনেক মসজিদে ইমাম ফরয ছালাতের সালাম ফিরানোর পরে মুনাজাত শেষ করে মাথার হাত রেখে কী যেন পড়ে। এর পক্ষে কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য কী? কোন ব্যক্তির মাঝে যদি উক্ত বৈশিষ্ট্যসমূহের কোন একটি অনুপস্থিত থাকে, তাহলে সে কি মুক্তিপ্রাপ্ত দল হতে বের হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বইয়ের ইবাদত অধ্যায়ের পাঠ-২ এ লিখা আছে, ‘উৎপন্ন শস্যের যাকাত ধান, গম, যব, খেজুর ইত্যাদি শস্য সেচ প্রদান ছাড়া বৃষ্টির পানিতে জন্মালে ‘প্রয়োজনের অতিরিক্ত’ সব ফসলের দশ ভাগের এক ভাগ যাকাত আদায় করতে হবে। একে উশর বলে। আর সেচ ব্যবস্থায় উৎপন্ন ফসলের বিশ ভাগের এক ভাগ যাকাত আদায় করতে হয়’। প্রশ্ন হল- ‘প্রয়োজনের অতিরিক্ত’ কথাটি কি সঠিক? এর ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : সমকামী অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে ক্ষমা পাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : মুমিন ও‌ মুসলিমের মধ্যে কোন পার্থক্য আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : স্ত্রীর ভরণ-পোষণ না দিলে স্বামী গুনাহগার হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : জনৈক ব্যক্তি প্রেম করে মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে কোটে বিবাহ করেছে। তাদের বিবাহ কি সম্পূর্ণ হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : যে ঘরে কুরআন আছে, সে ঘরে সম্পূর্ণ নগ্ন হয়ে কাপড় পরিবর্তন করা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ