বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
উত্তর : আল্লাহর ওলী অর্থ আল্লাহর বন্ধু। আল্লাহ তা‘আলা বলেন,

اَلَاۤ اِنَّ اَوۡلِیَآءَ اللّٰہِ لَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَ لَا  ہُمۡ  یَحۡزَنُوۡنَ- الَّذِیۡنَ  اٰمَنُوۡا  وَ کَانُوۡا  یَتَّقُوۡنَ- لَہُمُ الۡبُشۡرٰی فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَ فِی الۡاٰخِرَۃِ ؕ لَا  تَبۡدِیۡلَ  لِکَلِمٰتِ اللّٰہِ ؕ ذٰلِکَ  ہُوَ  الۡفَوۡزُ  الۡعَظِیۡمُ.

‘মনে রেখো, আল্লাহর ওলী বা বন্ধুদের কোন ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। (তারা হল ঐ সকল লোক ) যারা ঈমান এনেছে এবং (আল্লাহকে) ভয় করে। তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কখনো হেরফের হয় না। এটাই হল মহা সফলতা’ (সূরা ইউনুস : ৬২, ৬৩ ও ৬৪)। তিনি আরও বলেন, اِنۡ  اَوۡلِیَآؤُہٗۤ  اِلَّا الۡمُتَّقُوۡنَ ‘তাঁর বন্ধু কেউ নয় একমাত্র মুত্তাক্বী ব্যক্তিগণ ছাড়া’ (সূরা আল-আনফাল : ৩৪)। ইমাম ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এখানে আল্লাহ তা‘আলা খবর দিচ্ছেন যে, ঐ সকল লোক তাঁর ওলী (বন্ধু) যারা ঈমান আনে এবং তাক্বওয়া বা আল্লাহভীতি অবলম্বন করে। যেমনটি আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং যে তাক্বওয়াবান হবে সে আল্লাহর ওলী হবে। ক্বিয়ামতের আসন্ন বিপর্যয় ও বিভীষিকাময় পরিস্থিতিতে তাদের কোন ভয় ও আশঙ্কা নেই এবং দুনিয়ায় ফেলে আসা কোন বিষয়ে তাদের দুশ্চিন্তার কোন কারণও নেই’ (মুহাম্মাদ আলী ছাবূনী, মুখতাছার তাফসীরে ইবনে কাছীর, ২য় খণ্ড, পৃ. ১৯৯, সূরা ইউনুস এর ৬২ নং আয়াতের ব্যাখ্যা দ্র.)।


প্রশ্নকারী : নাহিদ, বাংলাবাজার, ঢাকা।





প্রশ্ন (৩) : ছালাতে সূরা ফাতিহা কিংবা অন্য কোন দু‘আ পড়ার সময় যদি মাখরাজ বা তাজবীদে ভুল হয়, তাহলে কি সাহু সিজদাহ দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : হাদীছে বলা হয়েছে, যে ব্যক্তি কুরআনে নিজের মত পেশ করবে সে জাহান্নামে যাবে। যুগ যুগ ধরে মুফাসসিরগণ কুরআনের তাফসীর করতে কুরআন, হাদীছ, ছাহাবী, তাবেঈদের উক্তির পাশাপাশি নিজ চিন্তা, গবেষণা ও মত প্রকাশ করেন। তাহলে হাদীছে নিজ মত প্রকাশ করা বলতে কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : অত্যাচারী মুসলিম শাসকের বিরুদ্ধে অস্ত্র ধরা কি জায়েয? এ ব্যাপারে আহলে সুন্নত ওয়াল জামাআতের আক্বীদা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : যারা কোনো বিষয়ে সত্য জেনে তা জেনে বুঝে গোপন করে এবং এই ধারণা করে যে, তা প্রকাশ করলে সমাজে বিভ্রান্তি/ফিতনা হতে পারে তাদের বিধান কী? সত্যকে গোপন করে ইসলামের দাওয়াত দেয়া কতটুকু শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : কোন্ কোন্ শর্ত পূরণ করলে তওবাহ বিশুদ্ধ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : কেউ কসম করে বলল, ‘আমি তাকে বিয়ে করব না। অতঃপর সে তাকে বিয়ে করে নিল’। তার জন্য করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : পবিত্র কুরআনের সূরা ইবরাহীম এর ৩৪ নং আয়াতে মহান আল্লাহ তার নে‘মতের শুকরিয়া আদায় করার কঠিন নির্দেশ দিয়েছেন। সাথে সাথে একথাও বলেছেন যে, মানুষ অতিশয় যালিম এবং অকৃতজ্ঞ। প্রশ্ন হল- আমরা কিভাবে আল্লাহর নে‘মতের শুকরিয়া আদায় করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : যদি সূদ বা হারামে জড়িত থাকা অবস্থায় হারাম ছাড়া দু‘আ করে, তাহলে দু‘আ কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : মসজিদের নীচতলায় পুরুষ এবং দোতলায় মহিলারা ওয়াক্তিয়া ও জুমু‘আর ছালাত আদায় করে থাকে। এভাবে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : বর্তমান চলমান সংকটের (করোনা ভাইরাসের) কারণে অনেকেই ‘সময় বা যুগকে’ গালি দিচ্ছে, এভাবে সময় বা যুগকে গালি দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত এমন ইমামের পিছনে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : হিন্দুরা যেখানে হাঁটাচলা করে সেখানে কি ছালাত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ