রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : এক মুসলিম অন্য মুসলিমের ভাই (সূরা আল-হুজুরাত : ১০)। ঈমান গ্রহণ করার পর সবাই মুসলিম হয়ে যায়। পার্থক্যের কথা নেই। তবে প্রকৃত মুসলিম হওয়ার জন্য ইসলামের বিধি-বিধানকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। শুধু ছালাত নয়; আরো যে সমস্ত বিধান আছে তার সবই মেনে চলতে একজন মুসলিম বাধ্য। তবে ছালাতকে ইসলামী শরী‘আতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘ছালাতই একজন মুসলিম-মুশরিক বা কাফিরের মধ্যে পার্থক্য’ (ছহীহ মুসলিম, হা/২৫৬)। তাছাড়াও ছালাত ছাড়া অন্য কোন ইবাদত ছেড়ে দেয়াকে ছাহাবীরা কাফের মনে করতেন না (তিরমিযী, হা/২৬২২, সনদ ছহীহ)। ছালাত পড়া না পড়া অবশ্যই ঈমানের তারতম্য হবে, যা হাদীছে পার্থক্য বিদ্যমান (নাসাঈ, হা/৪৬৪, সনদ ছহীহ)।

উল্লেখ্য যে, ‘ছালাত জান্নাতের চাবি’ মর্মে বর্ণিত প্রসিদ্ধ হাদীছটি যঈফ (যঈফুল জামে‘, হা/৫২৬৫)। বরং জান্নাতের চাবি হল- ‘লা ইলা-হা ইল্লাল্লা-হ’ (ছহীহ বুখারী, ‘জানাযা’ অধ্যায়-২৩, অনুচ্ছেদ-১)।


প্রশ্নকারী : আব্দুল আলীম, মালদা, ভারত।





প্রশ্ন (১৮) : সন্তান জন্ম হওয়ার ৩০ মিনিট পরে মারা গেলে তার আক্বীক্বা দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : কাগজ নকল করে কোনো দেশের ভিসা করে টাকা উপার্জন করলে, সেই টাকা কি হারাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২): যে ব্যক্তির ডিউটি টাইম ফজর পর্যন্ত বিলম্বিত সে কি যোহর-আছর একত্রে আদায় করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : আমাদের দেশে অসংখ্য মহিলা গার্মেন্টস কর্মী কাজ করে থাকেন। তারা যখন কাজ করেন, তখন অনেক ক্ষেত্রেই পর্দার লঙ্ঘন হয়। তাদের ব্যাপারে ইসলামের দিক-নির্দেশনা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : জনৈক ব্যক্তি চাকুরীরত অবস্থায় মালিককে না জানিয়ে উত্ত প্রতিষ্ঠান থেকে কিছু পণ্য নিয়েছিল। লজ্জার কারণে মালিককে বলতেও পারছে না। কী পরিমাণ জিনিস নিয়েছে সেটাও জানা নেই। আনুমানিক যতটুকু ধারণা আছে তার উপর ভিত্তি করে কি টাকা দিলে হবে না-কি? এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : দাইয়ূছের পরিণতি কেমন হতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : প্রচলিত আছে যে, বিবাহের পূর্বে হজ্জ করা উচিত। উক্ত কথার পক্ষে কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : জুমু‘আর দিন কোন্ সময় সূরা কাহ্ফ পড়তে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : জনৈক আলেম বলেন, যে ব্যক্তি সফর অবস্থায় মৃত্যুবরণ করল সে শহীদ হয়ে মারা গেল। উক্ত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : জানাযার ছালাতে এক সালামে ছালাত শেষ করা যায়। প্রশ্ন হলো, অন্যান্য যে কোন ছালাতেও কি এক সালামে ছালাত শেষ করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : মাহরাম ছাড়া নারীর সফর করা হারাম। প্রশ্ন হল- শরী‘আতের দৃষ্টিতে মাহরামের শর্তাবলী কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ব্যবসায়িক উদ্দেশ্যে পাখি পোষা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ