রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : মুক্তাদী ইমামের পিছনে সূরা আল-ফাতিহা না পড়লে ছালাত হয় না যা বিশুদ্ধ হাদীছ দ্বারা প্রমাণিত। তবে রুকূ‘ পেলে রাক‘আত হবে যখন মুছল্লী মাসবূক হয়ে রুকূ‘ অবস্থায় জামা‘আতে শরীক হবে। এমতাবস্তায় তার এই রুকূ‘ রাকা‘আত হিসাবে গণ্য হবে। তাকে ঐ রাক‘আত আবার পুনরায় পড়তে হবে না । এর প্রমাণ আবূ বকর আছ-ছাকাফী (রাযিয়াল্লাহু আনহু) এ ঘটনায় পাওয়া যায়। আবূ বকর (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত যে, তিনি নবী (ﷺ)-এর নিকট এমতাবস্থায় পৌঁছালেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তখন রুকূ‘তে ছিলেন। তখন কাতার পর্যন্ত পৌঁছার পূর্বেই তিনি রুকূ‘তে চলে যান। এ ঘটনা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ব্যক্ত করা হলে তিনি বলেন, আল্লাহ তোমার আগ্রহ আরো বাড়িয়ে দিন। তবে এ রকম আর করবে না (ছহীহ বুখারী, হা/৭৮৩)।

শায়খ ইবনু উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, মাসবুক যখন ইমামের রুকূ‘র সাথে রুকূ‘ করে তখন তার রুকূ‘ রাক‘আত হিসাবে গণ্য হবে সূরা আল-ফাতিহা না পড়া সত্ত্বেও। এটাই জমহূর এর মতামত এবং এটাই প্রাধান্যযোগ্য মত ইনশাআল্লাহ। কেননা আবূ বকর ছাকাফীর হাদীছে রাসূলুল্লাহ (ﷺ) উক্ত কর্মের জন্য তাকে বলেছেন আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিক (জামা‘আতে ছালাত আদয়ের আগ্রহ)। উক্ত ঘটনায় লক্ষনীয় বিষয় হল, যদি মাসবূক ব্যক্তি ইমামের সঙ্গে রুকূ‘ পাওয়া রাক‘আত বলে গণ্য না হত তবে রাসূলুল্লাহ (ﷺ) আবূ বাকরা কে ঐ রাক‘আতটি পুনরায় আদায় করার নির্দেশ দিতেন, যে রাক‘আতে তিনি সূরা আল-ফাতিহা পড়েননি। অথচ রাসূলুল্লাহ (ﷺ) থেকে নির্দেশ দিয়েছেন মর্মে কোন কিছু বর্ণিত হয়নি। অতএব প্রমাণিত হল যে, রুকূ‘ পেলে রাকা‘আত হয় (ছালিহ আল-উছায়মীন, শারহুল মুমতি‘, ৪র্থ খণ্ড, পৃ. ১২৩)।


প্রশ্নকারী : ইউনুস, নাটোর।




প্রশ্ন (২৮) : দাঁতের কোন সমস্যা নেই তবে দাঁতগুলো হলদে। যার কারণে সংকোচবোধ হয়। এমতাবস্থায় স্থায়ীভাবে দাঁতকে সাদা রং করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : মেয়েরা হাতে-পায়ে আলতা দিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আমার স্ত্রী ২০২২ এর মার্চ মাসে সন্তান প্রসব করেন, সে জন্য এপ্রিলে ছিয়াম রাখতে পারেননি। পরের বছর সন্তানের বয়স কম থাকায় এবং বাচ্চা যথেষ্ট বুকের দুধ পাবে না, এই জন্য ২০২৩ এর ছিয়াম ও রাখেননি বা রাখতে পারেননি। এমতাবস্থায় আবার সে কনসেপ করে এবং এই রামাযানের (২০২৪) পরেই ডেলিভারি সম্ভব্য সময়। সে জন্য এই বছরের (২০২৪) ছিয়াম রাখতেও পারবে না। তাহলে তার মোট ৩ বারের ছিয়াম ক্বাযা হচ্ছে। এই অবস্থায় শারঈ বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : জনৈক ব্যক্তি বলেন, বড় বড় আলেমকে মাওলানা, হযরত না বলে শায়খ বলতে হবে। তার দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : কাউকে বিদায় দেয়ার সময় কোন দু‘আ পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : যারা রাসূল (ﷺ)-কে গালি দেয়, তাদের হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : নার্স মেয়েকে বিবাহ করা যাবে কি কিংবা স্ত্রীকে নার্সের চাকরি করতে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : প্রথম রাক‘আতে দ্বিতীয় সিজদার পর মাথা তোলার সময় তাকবীর দিয়ে জালসা ইস্তিরাহাতের জন্য বসতে হবে, না-কি জালসা ইস্তিরাহাতের পর তাকবীর দিয়ে দাঁড়াতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : আমি পূর্বে অনেক ছালাত ছেড়ে দিয়েছি, যা আমার হিসাবেও নেই। এখন আমি তাওবাহ করতে চাই। এক্ষেত্রে আমার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : জনৈক নারী উকিলের মাধ্যমে ত্বালাক্বনামা লিখিয়ে রাখে, কিন্তু বেশ কিছুদিন পরে তা স্বামীর নিকট পৌছায় এবং স্বামী তাতে স্বাক্ষর করেন। প্রশ্ন হল- ত্বালাক্বনামা লিখিত হওয়ার মাধ্যমে বা স্বামীর স্বাক্ষরের পূর্বেই কী ত্বালাক্ব পতিত হয়ে গেছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ফুযাইল ইবনু ই‘যায (রাহিমাহুল্লাহ) বলেছেন, لَوْ أَنَّ لُوْطِيًّا اغْتَسَلَ بِكُلِّ قَطْرَةٍ مِّنَ السَّمَاءِ لَقِيَ اللهَ غَيْرَ طَاهِرٍ ‘সমকামী ব্যক্তি যদি আকাশের সমস্ত পানি দিয়ে গোসল করে তারপরও সে অপবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে’ (যাম্মুল লিওয়াত্ব, দুরী, পৃ. ১৪২; ইসলাম ওয়েব, ফৎওয়া নং-২৪৩৬৭৩)। প্রশ্ন হল- কোন সমকামী ব্যক্তি ভুল বোঝার পরে অনুতপ্ত হয়ে যদি ইখলাছের সাথে তওবাহ করে, তাহলে কি তার সমকামের পাপ ক্ষমা হবে এবং সে কি অপবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : নেশাজাতীয় দ্রব্য ভক্ষণকারীকে সালাম দেয়া যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ