রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : ছিয়াম রাখার জন্য একজন বিশ্বস্ত, ন্যায়পরায়ণ ও নির্ভরযোগ্য ব্যক্তির চাঁদ দেখার সাক্ষ্যই যথেষ্ট হবে। ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘লোকেরা রামাযানের চাঁদ অন্বেষণ করছিল। আমি রাসূল (ﷺ)-কে জানালাম যে, আমি চাঁদ দেখেছি। অতঃপর তিনি নিজেও ছিয়াম রাখলেন এবং লোকদেরকেও রামাযানের ছিয়াম পালনের নির্দেশ দিলেন’ (আবূ দাঊদ, হা/২৩৪২; সনদ ছহীহ, সহীহুল মুসনাদ, হা/৭৫৬)। উল্লেখ্য যে, যার সততা প্রসিদ্ধ এবং প্রশ্নবিদ্ধ নয়, বুদ্ধিমত্তায় কোন দুর্বলতার ইঙ্গিত নেই এবং যার মধ্যে ব্যক্তিস্বার্থের কোন লেশমাত্র নেই, এমন একজন মুসলিম ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা যাবে। যেমন আল্লাহ্ তা‘আলা বলেছেন, مِنْ رِّجَالِكُمْ ‘সাক্ষী মুসলিম হতে হবে’। অতঃপর তিনি বলেন, مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَاءِ ‘সাক্ষীদের মধ্যে যাদেরকে তোমরা পসন্দ কর’ (সূরা আল-বাক্বারাহ : ২৮২)। সাক্ষী নির্ভরযোগ্য, ‘আদিল’ (বিশ্বস্ত), যার দ্বীনদারী ও ন্যায়-নিষ্ঠার ব্যাপারে তোমরা পূর্ণ আস্থাবান হবে। যার কথার উপর আস্থা রাখা যায় অর্থাৎ ফাসিক ও ফাজির অর্থাৎ পাপাচারী হলে চলবে না।


প্রশ্নকারী : আল-আমীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়।





প্রশ্ন (৪২) : ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের খুশি করার জন্য গিফট ও টাকা দিয়ে থাকে। যাতে করে ঐ ডাক্তার প্রেসক্রিপশন করার সময় তাদের কোম্পানির ওষুধ লেখে। যদিও কোম্পানির ওষুধের মান ভালও হয়। উক্ত কোম্পানিতে চাকরি করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কোনটি  আগে- খিলাফত প্রতিষ্ঠা না-কি দ্বীনের শিক্ষা? বর্তমান সময়ে যখন কোন খলীফা নেই, তখন আমাদের অগ্রাধিকার কী হওয়া উচিত? আমরা কি আগে মানুষকে ইসলাম শিক্ষা দেব, তারপর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব? না-কি আগে রাষ্ট্র প্রতিষ্ঠা করব? না-কি উভয় কাজ একসঙ্গে করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর কবরের পাশে আযান দেয়া হাদীছ দ্বারা প্রমাণিত কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : যে ব্যক্তির জানাযা হয়েছে তার গায়েবানা জানাযা পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : নাবালগ ছেলে হজ্জের সময় কি তাকে ইহরামের কাপড় পরিয়েই হজ্জের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করাতে হবে? হজ্জের কার্যক্রমগুলো যেমন: ত্বাওয়াফ ইত্যদি কি তার পক্ষ থেকে অন্য কেউ পালন করিয়ে দিতে হবে, না-কি তাকে সাধারণ পোশাক পরালে চলবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : কোর্ট ম্যারেজ এবং কোর্টের মাধ্যমে ত্বালাক্ব দেয়া সম্পর্কে ইসলামের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : প্রয়োজনে কথা বলার সময় বেগানা নারী চেহারা দিকে তাকানো যাবে? তাকানো না গেলে অনেক সময় পিছন দিক থেকে ডাক দিলে কে ডাকছে দেখার জন্য তাকাতে হয়Ñ এটা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কোন দেশের রাষ্টপ্রধানের অন্যায়ের প্রতিবাদ করতে ইসলামে কোন নিষেধাজ্ঞা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : গ্রাম বা শহরে বিবাহ অনুষ্ঠানের খাওয়া-দাওয়া শেষে বর/কনে পক্ষকে উপহার দেয়ার চিরাচরিত নিয়মটা ইসলাম কতটুকু সমর্থন করে? সমাজ রক্ষার্থে ঐখানে গিয়ে বাধ্য হয়ে কোন উপহার দিলে পাপ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : ফের্কাবন্দীর পরিণতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : যারা আল্লাহর ঘর ধ্বংস করে (মসজিদ ভেঙ্গে দেয় বা আগুনে পুড়িয়ে দেয়) ইসলামী শরী‘আতে তাদের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : কুফরী কালাম বা যাদু টোনার পরিণাম কেমন হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ