রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : ইসলামের উদারতা ও সৌন্দর্যে মুগ্ধ করার উদ্দেশ্যে অমুসলিমদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং উপহার লেনদেন করাতে কোন আপত্তি নেই- যদি সে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ, ষড়যন্ত্র ও শত্রুতায় লিপ্ত না হয় বা ইসলামের শত্রুদেরকে সাহায্য-সহযোগিতা না করে। আল্লাহ তা‘আলা বলেন,

لَا یَنۡہٰىکُمُ اللّٰہُ  عَنِ الَّذِیۡنَ لَمۡ یُقَاتِلُوۡکُمۡ فِی الدِّیۡنِ وَ لَمۡ  یُخۡرِجُوۡکُمۡ  مِّنۡ  دِیَارِکُمۡ  اَنۡ  تَبَرُّوۡہُمۡ وَ تُقۡسِطُوۡۤا اِلَیۡہِمۡ ؕ اِنَّ  اللّٰہَ یُحِبُّ الۡمُقۡسِطِیۡنَ

‘দ্বীন-ইসলামের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করেনি, তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন’ (সূরা আল-মুমতাহিনা : ৮)।

এ প্রসঙ্গে শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি কোন কাফের মুসলিমদের উপর সীমালঙ্ঘন না করে, তাদের সাথে যুদ্ধ না করে এবং তাদেরকে তাদের বাড়ী থেকে বের করে না দেয়, তাহলে তাকে কুরবানীর গোশত কিংবা অন্যকিছু হাদিয়া দেয়া জায়েয’ (ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব, ১৩/২ পৃ.)। তবে এমন জিনিস উপহার দেয়া জায়েয নয়, যা মূলত হারাম অথবা যা অমুসলিমরা তাদের ধর্মীয় উপকরণ ও প্রতীক হিসাবে ব্যবহার করে। যেমন মদ, শূকরের গোশত, বাদ্যযন্ত্র, তাদের ধর্মীয় বই, হিন্দু-খ্রিষ্টানদের ধর্মীয় রীতি হিসাবে ব্যবহার্য সামগ্রী যেমন : শাখা, পৈতা, ক্রুশ বা অন্য কোন ধর্মীয় প্রতীক ইত্যাদি।


প্রশ্নকারী : নজরুল ইসলাম, যশোর।





প্রশ্ন (২৪) : কেউ যদি তার ঘরে বসবাস শুরু করার পর থেকেই রোগে ও মুছীবতে আক্রান্ত হয়, তাহলে উক্ত ঘরে বসবাস করাকে অমঙ্গলের কারণ হিসাবে মনে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬): কোন্ কোন্ সময় ছালাত আদায় করা যায় না? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : জামা‘আতে ছালাত আদায় করলে ছালাত আদায়কারীকে রুকুর বিনিময়ে তার ওজন পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ছাদাক্বাহ করার ছওয়াব দান করা হয়। এ বর্ণনাটি কি বিশুদ্ধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : হাদীছ থেকে জানা যায় যে, তিন শ্রেণীর মুসলিমদের হত্যা করা যায়। ১. বিবাহিত অবস্থায় যেনা করা ব্যক্তি, ২. হত্যার প্রতিশোধ বা ক্বিছাছের হত্যা, ৩. যারা জাম‘আত থেকে বের হয়ে যাবে। প্রশ্ন হল, হাদীছটি কি ছহীহ? আর জামা‘আত বলতে কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : কাউকে বিদায় দেয়ার সময় কোন দু‘আ পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : জনৈক মহিলার সাধারণত ৭ম দিনে হায়েয শেষ হয়। কিন্তু মাঝে ১/২ দিন স্রাব সম্পূর্ণ বন্ধ থাকে। প্রশ্ন হল- উক্ত এক বা দুই দিন সে ছলাত/ছিয়াম পালন করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : পানিতে বরই পাতা মিশিয়ে মৃত ব্যক্তিকে গোসল দেয়া হয় কেন? সাবান দিয়ে গোসল দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : কোন মুসলিম নামের সাথে prince ব্যবহার করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ইসলামের সর্বোত্তম  কাজ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : নেকির আশায় হাতের আঙ্গুলে গুণে গুণে দু‘আ ও যিকির করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : সমস্ত মুসলিমদের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার মত কোন দু‘আ আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : একটি হাদীছে বলা হয়েছে, ‘তোমরা নবীদের মাঝে কাউকে শ্রেষ্ঠত্ব দিও না’ (ছহীহ বুখারী, হা/৬৯১৬; আবূ দাঊদ, হা/৪৬৬৮)। প্রশ্ন হল- যদি তাই হল, তাহলে কি আমরা বলতে পারব না যে, আমাদের নবী (ﷺ) অন্য সব নবীদের চেয়ে শ্রেষ্ঠ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ