রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : যিলহজ্জ মাস শুরু হলে যিনি কুরবানী দিবেন তিনি কুরবানী করার পূর্র্বে নখ, চুল, শরীরের অতিরিক্ত পশম কাটতে পারবেন না (মুসলিম হা/১৯৭৭)। ইমাম ইবনে কুদামা (রাহিমাহুল্লাহ) বলেন, এই নিষেধাজ্ঞার দাবী হল, হারাম হওয়া। অর্থাৎ যে কুরবানী করতে চায় তার জন্য কুরবানীর পশু জবেহ করার পূর্ব পর্যন্ত নখ-চুল, শরীরের অতিরিক্ত চামড়া ইত্যাদি কাটা হারাম।

তবে জরুরী কোন সমস্যার কারণে এগুলো কাটা জায়েয আছে। শাইখ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, কারো যদি চুল, নখ ও চামড়া কাটার প্রয়োজন হয় তাহলে তাতে কোন অসুবিধা নেই। যেমন- আহত হওয়ার কারণে মাথার চুল কাটা বা নখ ভেঙ্গে যাওয়ার কারণে তা কেটে ফেলা জরুরী হলে অথবা চামড়ার কোন অংশ ঝুলে পড়ে কষ্ট দিলে তা কেটে ফেলা। এগুলোতে কোন অসুবিধা নেই (মাজমূউ ফাতাওয়া ২৫/১৬১ পৃ.)।

তাছাড়া ইসলামের একটি সুপ্রসিদ্ধ মূলনীতি হল, الضرورات تبيح المحظورات ‘যরূরী প্রয়োজন নিষিদ্ধ বিষয়কে বৈধ করে দেয়’। আল্লাহ তা‘আলা বলেন, আল্লাহ কারো উপর তার সাধ্যাতীত কোন কাজের দায়িত্ব অর্পণ করেন না (সূরা বাকারাহ ২৮৬)। অন্য বলেন, অতএব, তোমরা তোমাদের সাধ্যানুযায়ী আল্লাহকে ভয় করো (সূরা তাগাবুন ১৬)।


প্রশ্নকারী : আব্দুল্লাহ নাফি, রাজবাড়ী।





প্রশ্ন (৩৯) : যারা রাসূল (ﷺ)-কে গালি দেয়, তাদের হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কোন নারী কতদিন দুধ পান করালে দুগ্ধমাতা হিসাবে গণ্য হবে? কোন নারী যদি তার বুকের দুধ কাউকে পান করান তাহলে কি সেই নারীর মেয়ের সাথে দুধপানকারীর ছেলের বিবাহ হারাম হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : অনেকেই নিজেকে আহলেহাদীছ দাবি করে আবার প্রচলিত রাজনৈতিক দলকেও সাপোর্ট করে। এই নীতি কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কোন দেশের রাষ্টপ্রধানের অন্যায়ের প্রতিবাদ করতে ইসলামে কোন নিষেধাজ্ঞা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : হায়েয অবস্থায় স্ত্রী তার মৃত স্বামীকে গোসল করাতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : ব্যভিচার বৃদ্ধি পেলে দরিদ্রতা আসে। এ কথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : ছিয়াম পালনে অক্ষম ব্যক্তিকে ফিদইয়া দিতে বলা হয়েছে। এর পরিমাণ সম্পর্কে কেউ বলছে এক ছা‘ আবার কেউ আধা ছা‘। কোনটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : জুমু‘আ মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা না থাকার কারণে মূল মসজিদ থেকে প্রায় ১০০ মিটার দূরে ওয়াক্তিয়া মসজিদে শুধু মহিলাদের জন্য জুমু‘আর ব্যবস্থা করা যাবে কি? যেখানে একজন পুরুষ খুৎবা দিবে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : দুই ভ্রু এর আকৃতি পরিবর্তন না করে ভ্রু-এর নিচের লোম অপসারণ করা কি জায়েয? এই লোম একেবারে সামান্য এবং ভ্রু থেকে আলাদা। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ভুল করে বুকের দুধ খেলে কি দুধমাতা সাব্যস্ত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩): ছাদাক্বাহ করার ফযীলত বর্ণনায় বলা হয় যে, দান সম্পদকে হ্রাস করে না। আল্লাহ তা‘আলা ক্ষমার মাধ্যমে বান্দার সম্মান বৃদ্ধি করেন এবং যে আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে আল্লাহ তাকে উন্নত করেন। এ বর্ণনাটি সঠিক! - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : সৌন্দর্যের জন্য প্লাস্টিক-সার্জারী করা বৈধ কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ