বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
উত্তর : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ১১ জন স্ত্রী ছিলেন। তারা হলেন : খাদীজা বিনতে খুওয়াইলিদ, যয়নাব বিনতে খুযায়মা, সওদা বিনতে যাম‘আহ, আয়েশা বিনতে আবূ বকর, হাফছাহ বিনতে ওমর, যায়নাব বিনতে খুযায়মাহ, উম্মু সালামা, যায়নাব বিনতে জাহাশ, জুওয়াইরিয়্যাহ বিনতে হারিছ, ছাফিয়্যাহ বিনতে হুওয়াই, উম্মু হাবীবাহ ও মাইমূনাহ বিনতে হারিছ (রাযিয়াল্লাহু আনহুন্না) (মুনাযিরাতু বাইনাল ইসলাম ওয়ান নাছরানিয়্যাহ, পৃ. ৩৩)। এছাড়া দু’জন মহিলার সাথে তাঁর বিবাহ হয়েছিল। আসমা বিনতে নু‘মান আল-কিনদিয়্যাহ, ‘আমরাহ বিনতে ইয়াযীদ আল-কিলাবিয়্যাহ (আস-সীরাতুন নাবাবিয়্যাহ লি ইবনি হিশাম, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৬১)। আরেকজন মারিয়া ক্বিবতিয়্যাত নামক স্ত্রী ছিল (ফাতাওয়া আশ-শাবাকাতুল ইসলামিয়্যাহ, প্রশ্ন নং-২৭৮৯৮)।

রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পুত্র তিনজন এবং কন্যা চারজন্য মোট ৭জন সন্তান ছিল। পুত্র সন্তানগণের নাম হল- কাসিম, আব্দুল্লাহ ও ইবরাহীম। কন্যা সন্তানের নাম হল- যায়নাব, রুক্বাইয়া, উম্মে কুলছূম ও ফাতিমা। শুধু ইবরাহীম ব্যতীত সকলেই খাদীজা (রাযিয়াল্লাহু আনহা)-এর গর্ভে জন্মগ্রহণ করে। আর মারিয়া ক্বিবতিয়্যার গর্ভে ইবরাহীম জন্মগ্রহণ করে (ফাতাওয়া আশ-শাবাকাতুল ইসলামিয়্যাহ, প্রশ্ন নং-১৬৯৯)।


প্রশ্নকারী : মিজানুর ইসলাম, পশ্চিবঙ্গ, ভারত।





প্রশ্ন (১) : প্রবাসী ব্যক্তি ফিতরা কি প্রবাসেই আদায় করবে? না-কি দেশে পরিবারের মাধ্যমে আদায় করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কিছু উন্নত জাতের গরু আছে যা বাংলাদেশে পাওয়া যায় না। সেগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসে। একজন খামারি সীমান্ত পথে অবৈধভাবে এনে এই গরু বিক্রয় করছে। এটা জানার পরেও তা ক্রয় করা আমার জন্য বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : জনৈক খত্বীব বলেন, মধ্য শা‘বানের রাত্রির দু‘আ ফেরত দেয়া হয় না। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : পানিতে বরই পাতা মিশিয়ে মৃত ব্যক্তিকে গোসল দেয়া হয় কেন? সাবান দিয়ে গোসল দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : জনৈক ব্যক্তির পিতার মৃত্যুর পর মাসহ মোট পাঁচ ভাই ও চার বোন আছে। মৃত্যুবরণের সময় নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা, বসতভিটায় ২০ শতাংশ জমি ও ৫৪ শতাংশ আবাদি জমি রেখে গেছেন। প্রশ্ন হল- উক্ত সম্পত্তি মা, ভাই ও বোন তথা ১০ জনের মধ্যে কিভাবে বণ্টন হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : পালক সন্তান কি সম্পদের ওয়ারিছ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : যেকোন কাজ আল্লাহর জন্য করতে চাইলেও মনের মধ্যে রিয়া প্রভাব বিস্তার করে। যেমন ছালাতের ক্ষেত্রে, দান-ছাদাক্বার ক্ষেত্রে। এমতাবস্থায় কী করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : জন্ম হওয়ার দুই দিন পরে মৃত্যুবরণ করলে তার জানাযার ছালাতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : মুনাজাতের পর মুখে হাত মাসাহ করা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : রাগের মাথায় ত্বালাক্ব দিলে কি ত্বালাক্ব পতিত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : লালন তথা বাউল গোষ্ঠীর উৎপত্তি ও আক্বীদা সম্পর্কে জানতে চাই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : সব শী‘আ কি কাফের? অনেক আলেমও বলে থাকেন যে, শী‘আরা কাফের। কিন্তু সালাফী আলেমগণ ঐভাবে বলতে নিষেধ করেন, কারণ অনেক শী‘আ আছে যারা কাফের নয়। প্রকৃত বিষয়টি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ