রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : মহিলারা স্বামীকে মুগ্ধ করার জন্য সাজসজ্জা গ্রহণ করতে পারে। হাত-পা আকর্ষণীয় করে এবং নিজেকে সাজিয়ে স্বামীকে উপহার দেয়া দাম্পত্য জীবন সুখময় হওয়ার একটি মাধ্যম। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মহিলাদের হস্তদ্বয় ও পাদ্বয়কে রঙ্গিন করা বৈধ’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ২৯তম খণ্ড, পৃ. ৪৭)। তিনি আরো বলেন, ‘মহিলাদের নখগুলোকে মেহেদী বা অন্য কোন পবিত্র বস্তু দ্বারা সুশোভিত করা দোষণীয় নয়। তবে শর্ত হচ্ছে, বস্তুটা যেন অপবিত্র না হয় এবং ওযূ-গোসলের পানির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। যদি অঙ্গ-প্রত্যঙ্গে ওযূ বা গোসলের পানি পৌঁছতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে তা ওযূ বা গোসলের পূর্বে অপসারিত করা অপরিহার্য’ (ইবনু বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ  দারব,  ৫ম খণ্ড, পৃ. ২৪৩-২৪৪)। তদানুরূপ ছিয়াম থাকা অবস্থায় মহিলাদের জন্য হাতে মেহেদী, পায়ে আলতা অথবা চুলে (কালো ছাড়া অন্য রঙের) খিযাব ব্যবহার বৈধ। এগুলো ছিয়ামের উপর কোন (মন্দ) প্রভাব ফেলে না (ফাতাওয়া ইসলামিয়্যাহ, ২য় খণ্ড, পৃ. ১২৭)। শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মেহেদী দ্বারা পদযুগল ও হস্তদ্বয়কে রঙ্গিন করা মহিলাদের বৈশিষ্ট্য’ (লিক্বাউল বাব আল-মাফতূহ, লিক্বা নং ১২৬)। এতদ্ব্যতীত মেহেদী বা এ জাতীয় বস্তুগুলো মহিলাদের সৌন্দর্য ও লাবণ্য বৃদ্ধির অন্যতম উপকরণ এবং এগুলো তাদের নারীসুলভ পরিচয় বহন করে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ২৪তম খণ্ড, পৃ. ১০৬)।


প্রশ্নকারী : আজাদুল ইসলাম, কালিয়াকৈর, গাজীপুর।





প্রশ্ন (২) : ইসলামে বায়ে মুয়াজ্জালের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : প্রচলিত নির্বাচনে অংগ্রহণ করা এবং ভোট দেয়ার সুযোগ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আরাফার মাঠে অবস্থানের জন্য কি পবিত্রতা অর্জন করা শর্ত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : আপ্যায়নের উদ্দেশ্যে কাকে দাওয়াত দেয়া বেশি উত্তম? আলেমগণকে, না গরীব-মিসকীনদেরকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : মসজিদে যখন আযান হয়, আযান চলাকালীন অবস্থায় মসজিদে প্রবেশের সময়, মসজিদে প্রবেশের দু‘আ পড়ে মসজিদে প্রবেশ করতে হবে, না-কি আযানের জবাব দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : যিলহজ্জের দশ তারিখের বিশেষ কোন বৈশিষ্ট্য আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : সূরা আল-বাক্বারার ২৫৬ নম্বর আয়াতে ত্বাগূত অস্বীকার করার কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে ত্বাগূত অর্থ কি? এবং ত্বাগূতের ফায়ছালা নেয়ার পরিণাম কী হতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩): সেবামূলক হাসপাতালে অথবা শিশু ক্যান্সার হাসপাতালে যাকাতের অর্থ প্রদান করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : রামাযান মাসে তারাবীহর ছালাত সর্বনিম্ন দুই রাক‘আত পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : ‘তোমরা রাতের বেলায় রাস্তার মধ্যভাগে অবস্থান নেয়া থেকে সাবধান থাক। কেননা উহা হল, সাপ ও হিংস্র প্রাণীদের আশ্রয়স্থল’ মর্মে বর্ণিত হাদীছ কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ব্যবসার ক্ষেত্রে সুন্নাহ কী? কীভাবে নবী (ﷺ) ব্যবসা করতেন, পণ্যের বিবরণ দিতেন, বিনিময় করতেন এবং ফিরিয়ে দিতেন... ইত্যাদি। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : তাক্বদীর সম্পর্কে মনে কু-চিন্তার উদয় হলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ