রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : ধর্ষণের সন্তান ও ব্যভিচারের সন্তানের বিধান একই। আর সেটা হল- ঐ সন্তান তার মায়ের বংশের দিকে সম্বন্ধিত হবে (ইসলাম ওয়েব, ফাতাওয়া নং-৭৫০১, ২৮৯২৭৬)। ধর্ষণের সন্তান বলেই যে, ইসলাম বিদ্বেষী হবে এমন দাবী সঠিক নয়। কেননা শতশত বৈধ পিতা-মাতার এমন সন্তানও আল্লাহদ্রোহী ও ইসলাম বিদ্বেষী হয়। মূলত এজন্য অভিভাবকগণ দায়ী। তারা যদি সুস্থ-স্বাভাবিকভাবে সন্তানদেরকে লালন-পালন করত, তাহলে হয়তো তারা ভালো হতে পারত। কেননা প্রতিটি নবজাতকই ফিতরাত (তাওহীদের) উপর জন্মলাভ করে। অতঃপর তার পিতা-মাতার কারণে সে ইয়াহূদী, খ্রিষ্টান বা অগ্নিপূজারী হয় (ছহীহ বুখারী, হা/১৩৮৫; ছহীহ মুসলিম, হা/২৬৫৮)।

উল্লেখ্য, শক্তি প্রয়োগ করে, জোরপূর্বকভাবে কোন মহিলার মান-সম্ভ্রম, ইজ্জত-আব্রু ছিনিয়ে নেয়াকে ধর্ষণ বলে।  শরী‘আতের দৃষ্টিতে সামগ্রিকভাবে ধর্ষণ একটি মহাপাপ ও গর্হিত অপরাধ। এর শাস্তি সরাসরি মৃত্যুদ-। আল্লাহ তা‘আলা বলেন, ‘যারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হল তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি (সূরা আল-মায়িদাহ : ৩৩; বিস্তারিত দ্র. : ইসলাম সুওয়াল জাওয়াব, ফাতাওয়া নং-৭২৩৩৮)। উল্লেখ্য যে, ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) বলেন, ধর্ষিতাকে মোহরে মিসল দিতে হবে (আল-মুয়াত্ত্বা, ২য় খণ্ড, পৃ. ৭৩৪)। তবে এক্ষেত্রে ধর্ষক এককভাবে শাস্তি ভোগ করবে, ধর্ষিতার কোন শাস্তি হবে না’ (সূরা আন-নূর : ৩৩; ছহীহ বুখারী, হা/৬৯৪৯)।

প্রশ্নকারী : মাহমুদুল হাসান, সঊদী আবর।





প্রশ্ন (১৫) : ছালাতের সময় নারীদের পায়ের পাতা ঢেকে রাখা ওয়াজিব কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ছালাতে ‘জালসায়ে ইস্তিরাহা’ করার বিধান কী? রাসূল (ﷺ) কি এটি সবসময় করতেন? কিছু আলেম বলছেন যে, রাসূল (ﷺ) যখন বৃদ্ধ হন তখন তিনি বয়সের ভারে সিজদাহ হতে দাঁড়াতে না পেরে একটু বসে তারপর হাতের উপর ভর করে উঠতেন। আবার কিছু বলছেন, রাসূল (ﷺ) এটি সবসময় করতেন। এক্ষণে এ বিষয়ে সঠিক ফায়ছালা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ঘুষের বিনিময়ে চাকরি নিলে সেই চাকরির বেতন কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ইসলামে মূর্তি পূজা করা নিষেধের দলীল কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : আমার এলাকার বাসিন্দারা মাযহাবের অনুসারী এবং তারা খুবই কট্টরপন্থী। বাপ-দাদার আমলকেই তারা ইসলাম মনে করে। কুরআন-হাদীছ অনুযায়ী আমল করার কথা বললে তারা ফিতনা মনে করে। তারা বুঝে না বুঝতেও চায় না; বরং হাসি-ঠাট্টা, গালাগালি করে এবং নানা যুক্তি দেখিয়ে ছহীহ হাদীছ অস্বীকার করে। এক্ষণে গ্রামবাসীকে কিভাবে বুঝানো যাবে? এভাবে শরী‘আতকে অস্বীকার করলে তার বিধান কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : দোকানের ভাড়া বাবদ ভাড়াটিয়ার নিকট অনেক টাকা পাওয়া যাবে। সে তার বিভিন্ন সমস্যার কারণে দিতে পারছে না। এমতাবস্থায় যদি তাকে দোকান ছাড়তে বলা হয় এবং তাতে যদি সে কষ্ট পায়, তাহলে কি দোকানের মালিকের গুনাহ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : প্রবাসে অবৈধভাবে বসবাসকারী অনেকে ঋণগ্রস্ত অবস্থায় আছে, যাদের দেশে এসে জীবন ধারণের কোন ব্যবস্থা নেই। তাদের ক্ষেত্রে অবৈধভাবে প্রবাসে থেকে অর্থ উপার্জন করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : হারাম উপার্জনকারীর বাড়িতে দাওয়াত খাওয়া ও দেয়া কোন উপহার গ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : জনৈক খত্বীব বলেছেন, কেউ যদি ২১ বার বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়ে ঘুমায়, তাহলে তার প্রতি নিশ্বাসে নেকি লিখা হয়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : যে ব্যক্তি ছালাত ছেড়ে দিল সে শিরক করল। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : টিন শীট দিয়ে তৈরি মসজিদ নির্মাণ করা হয়েছে এখন তা ভেঙ্গে ইট দিয়ে তৈরি করা হবে তাহলে আগের টিনের ঘর কি বিক্রি করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : প্রচলিত তাবলীগ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ