মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
উত্তর : উক্ত দাবী সঠিক নয়। কারণ উক্ত মর্মে যে বর্ণনা প্রচলিত আছে তা নিতান্তই দুর্বল। এর সনদে ক্বাসিম ইবনু আব্দির রহমান নামে একজন যঈফ রাবী আছে (সিলসিলা যঈফাহ, হা/৫০৯২; যঈফ তারগীব, হা/৬৯২)।

উল্লেখ্য যে, আদম (আলাইহিস সালাম) বেঁচেই ছিলেন ৯৪০ কিংবা ৯৬০ বছর (তিরমিযী, হা/৩৩৬৮ ও ৩০৭৬; মিশকাত, হা/৪৬৬২ ও ১১৮, সনদ হাসান ছহীহ)। তিনি এক হাযার বার হজ্জ করলেন কিভাবে? আর হজ্জের বিধান নাযিল হয়েছে ইবরাহীম (আলাইহিস সালাম)-এর সময় (সূরা আল-হজ্জ: ২৭)। আদম (আলাইহিস সালাম) কিভাবে হজ্জ করলেন? তাছাড়া ইবরাহীম (আলাইহিস সালাম)-এর পূর্বের নবী-রাসূলগণ হজ্জ করেছেন এ সম্পর্কে যেমন ছহীহ বর্ণনা নেই, তেমনি কা‘বা ঘর নির্মাণেরও কোন সঠিক ভিত্তি নেই (ইবনু কাছীর, আল-বিদায়া ওয়ান নিহায়াহ, ১/১৮৮ পৃ.)। বরং ইবরাহীম (আলাইহিস সালাম)-ই সর্বপ্রথম কা‘বা ঘর নির্মাণ করেছেন এবং এর ৪০ বছর পর বায়তুল মাক্বদিছ নির্মাণ করেছেন (ছহীহ বুখারী, হা/৩৩৬৬)।

উল্লেখ্য যে, ফেরেশতাগণ প্রথম কা‘বা নির্মাণ করেন অতঃপর আদম (আলাইহিস সালাম) করেন এবং নূহ (আলাইহিস সালাম)-এর প্লাবনে ধ্বংস হয়ে যায় মর্মে যত বর্ণনা রয়েছে, সবই ইসরাঈলী বর্ণনা, যার কোন সত্যতা পাওয়া যায় না (আলবানী, আছ-ছামারুল মুস্তাত্বাব, পৃ. ৫১২; সিলসিলা যঈফাহ হা/৬৪১১-এর আলোচনা দ্র.)।


প্রশ্নকারী : আনোয়ার, যশোর।





প্রশ্ন (৫) : হালাল রিযিকের জন্য কোন্ কোন্ আমল করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : জনৈক আলিম বলেন, ‘ইবরাহীম (আলাইহিস সালাম) মুসলিম জাতির পিতা নন। বরং সকলের জাতির পিতা আদম (আলাইহিস সালাম)। আবার কেউ কেউ বলেন, নবী-রাসূলগণের পিতা হচ্ছেন ইবরাহীম (আলাইহিস সালাম)। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : অত্যাচারী মুসলিম শাসকের বিরুদ্ধে অস্ত্র ধরা কি জায়েয? এ ব্যাপারে আহলে সুন্নত ওয়াল জামাআতের আক্বীদা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : ‘শীতকাল মুমিনদের জন্য বসন্তকাল’ কথাটি কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : বেকারত্ব দূর করা এবং রিযিক্বে বরকত হওয়ার জন্য কোন্ আমল করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : ওড়না ছাড়া মেয়ে শিশু ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : অসাবধানতাবসত পেশাবের ফোঁটা শরীরে বা কাপড়ে লেগে গেলে করণীয় কী? আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মুসলিম বিদ্বেষী ও সাম্প্রদায়িক অমুসলিমদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ঈমানের শাখা কয়টি ও কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩): ইসলামে মুদারাবা কি হালাল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মৃত দাদার পক্ষ থেকে হজ্জ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : ছালাতের সময় কোন্ কোন্ সূরা ও আয়াতের জবাব প্রদান করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ