মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
উত্তর : শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ)-এর উপস্থিতিতে পবিত্র মক্কায় ১২/০৪/১৩৯৮ হিজরীতে এ সম্পর্কে  বিজ্ঞ আলিমদের নিয়ে একটি আন্তর্জাতিক উলামা সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সকলের সম্মতিক্রমে ৬১নং রেজুলেশন জারি করা হয়। সেখানে গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল প্রশ্নে উল্লেখিত বিষয়টি। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি ও শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যে ব্যক্তি এমন একটি দেশে বসবাস করে, যেখানে গ্রীষ্মকালে সূর্যাস্ত হয় না, আবার শীতকালে সূর্যোদয় হয় না, অথবা এমন একটি দেশ যেখানে ছয় মাস দিন আর ছয় মাস রাত থাকে। তাদের উপর প্রত্যেক ২৪ ঘণ্টায় পাঁচ ওয়াক্তের ছালাত আদায় করা অপরিহার্য। এ ক্ষেত্রে তাদের করণীয় হল, সর্বাধিক নিকটস্ত যেসব দেশে রাত ও দিন স্বাভাবিক গতিতে আবর্তিত হয়, সেসব দেশের সময় অনুযায়ী তাদের সময় নির্ধারণ করা। যেমন মি‘রাজের রজনীতে মহান আল্লাহ বলেন,يَا مُحَمَّدُ إِنَّهُنَّ خَمْسُ صَلَوَاتٍ كُلَّ يَوْمٍ وَلَيْلَةٍ ‘হে মুহাম্মাদ! তাদের উপর দিনে ও রাতে পাঁচ ওয়াক্ত ছালাত নির্ধারণ করা হল’ (ছহীহ মুসলিম, হা/১৬২; মুসনাদে আহমাদ, হা/১২৫২৭)।

দাজ্জাল সম্পর্কে বর্ণিত হাদীছে যখন ছাহাবীগণ রাসূল (ﷺ)-কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! সে পৃথিবীতে কয়দিন অবস্থান করবে? উত্তরে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, চল্লিশ দিন পর্যন্ত। এর প্রথম দিনটি হবে এক বছরের সমান, দ্বিতীয় দিনটি এক মাসের সমান এবং তৃতীয় দিনটি এক সপ্তাহের সমান হবে। অবশিষ্ট দিনগুলো তোমাদের দিনসমূহের মতই হবে। আমরা প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! যেদিন এক বছরের সমান হবে, সেটাতে এক দিনের ছালাতই কি আমাদের জন্য যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা এদিন হিসাব করে তোমাদের দিনের (২৪ ঘণ্টা) পরিমাণ নির্দিষ্ট করে নিবে (ছহীহ মুসলিম, হা/২৯৩৭)।

উপরিউক্ত হাদীছে রাসূলুল্লাহ (ﷺ) এক বছরের সমান যে দিনটি হবে, সেই দিনে পাঁচ ওয়াক্ত ছালাত আদায়ের অনুমতি দেননি, বরং তিনি প্রত্যেক ২৪ ঘণ্টায় পাঁচ ওয়াক্তের ছালাত আদায় করতে বললেন। অনুরূপভাবে তাদের উপর রামাযান মাসের ছিয়াম পালন করাও অপরিহার্য এবং তারা ছিয়াম পালনের জন্য রামায়ান মাসের শুরু এবং শেষ নির্ধারণ করবে, সেই সাথে সাহারী এবং ইফতারের সময়ও নির্ধারণ করবে। এ ক্ষেত্রে তারা তাদের সর্বাধিক নিকটস্থ যেসব দেশে রাত ও দিন স্বাভাবিক গতিতে আবর্তিত হয়, সেসব দেশের সময় অনুযায়ী তাদের সময় নির্ধারণ করবে এবং সেই প্রতিবেশী দেশের সময় অনুয়ায়ী পুরো এক মাসের ছিয়াম পালন করবে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৬/১৩৬ পৃ.; মাজমূঊ ফাতাওয়া লিইবনি বায, ১০/৩৯৪ ও ১৫/২৯২-৩০০ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১০৬৫২৭)।

শায়খ  আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি সেখানে রাত ও দিন হয়ে থাকে, সেক্ষেত্রে তা লম্বা হোক অথবা খাটো, তা কিন্তু রাত ও দিন হিসাবেই ধর্তব্য হবে। এমনকি যদি ধরে নেয়া হয়, রাত মাত্র ৪ ঘণ্টা আর দিন ২০ ঘণ্টা, তবুও রাতকে রাত এবং দিনকে দিন হিসাবেই ধরতে হবে। তবে যদি সেখানে রাত ও দিনের ব্যাপার না থাকে, সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের সময় অনুযায়ী সময় হিসাব করতে হবে। যেমন সুমেরু ও কুমেরুর অঞ্চলসমূহ (মাজমূঊ ফাতাওয়া লিইবনি উছাইমীন, ১৬/৩০৯ পৃ.; লিক্বাউল বাব আল-মাফতূহ, লিক্বা নং-২০৪)।

প্রশ্নকারী : উমর, স্পেন।





প্রশ্ন (৪০) : প্রচলিত আছে যে, বিলাল (রাযিয়াল্লাহু আনহু) আযান সঠিকভাবে দিতে না পারার জন্য তাকে বাদ দিয়ে নতুন মুয়াযিযন নিয়োগ দেয়। তখন বিলাল (রাযিয়াল্লাহু আনহু) আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ তুমি আমাকে তোতলা বানিয়েছ। এটার জন্য দায়ী তুমি। আর আমার মুয়াযিযন না থাকার দায়ী তুমি। নতুন মুয়াযিযন ফজরের আযান দিল, তখন জিবরীল (আলাইহিস সালাম) এসে বলেন, আজ কি আযান হয়নি? তখন লোকজন বলল, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তখন জিবরীল (আলাইহিস সালাম) বলেন, বিলাল আযান না দিলে সকাল হবে না এবং সূর্যও উঠবে না। প্রশ্ন হল- উক্ত ঘটনার কি কোন দলীল আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : আমার মা ই‘তিকাফে ঢুকেছেন, তিনি ইস্তিঞ্জার নিয়তে বের হয়েছিলেন এবং আমাকে (সন্তান) খাওয়ার জন্য একটি কমলা দিয়েছেন এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কথা বলেছেন, জিজ্ঞেস করেছেন- ছালাত পরেছি কী না? প্রশ্ন হল- ই‘তিকাফ হয়েছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : হ্যাচারিতে মাছের কৃত্রিম প্রজননের জন্য ইঞ্জেকশনের মাধ্যমে বিভিন্ন হরমোন প্রবেশ করানো হয়। বর্তমানে প্রাকৃতিক উৎস হতে মাছের পোনার পরিমাণ ক্রমশঃ কম হওয়ার কারণে এ পদ্ধতির কদর বাড়ছে। এভাবে অপ্রাকৃতিক পদ্ধতিতে পোনা উৎপাদন কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ইসলামী শরী‘আতে চুল কাটার বিধান ও পদ্ধতি কীরূপ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : ‘ফাজায়েলে দরূদ শরীফ’ নামক বইয়ের ৬৪ নং পৃষ্ঠায় বলা হয়েছে যে, রাসূলুল্লাহ ফ বলেছেন, আমার উপর দরূদ পাঠকারীর জন্য পুলসিরাতে নূর হবে। আর যে ব্যক্তি জুমু‘আর দিন ৮০ বার দরূদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরে গোনাহ ক্ষমা করে দেয়া হবে’ মর্মে বর্ণিত কথা কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : টিন শীট দিয়ে তৈরি মসজিদ নির্মাণ করা হয়েছে এখন তা ভেঙ্গে ইট দিয়ে তৈরি করা হবে তাহলে আগের টিনের ঘর কি বিক্রি করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : স্বামী মারা গেলে স্ত্রীর ইদ্দত ৪ মাস ১০ দিন। বৃদ্ধ নারী বা যার সন্তান হওয়ার সম্ভবনা নেই তার ক্ষেত্রেও কি এটিই প্রযোজ্য? আর উক্ত ইদ্দত চলাকালীন কী কী কাজ থেকে বিরত থাকতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ইসলামের দৃষ্টিতে (السِيَاسَة) ‘রাজনীতি’ বলতে কী বোঝায়? কুরআন-হাদীছে এর ভিত্তি আছে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : অনেক মসজিদে ইমামরা মৃত পিতা-মাতার জন্য সম্মিলিতভাবে মুনাজাত করেন। এই সময় মুছল্লীরা ‘আমীন, আমীন’ বলে সাড়া দেন। কখনো ইমাম দরূদ শরীফ একবার, সূরা ফাতিহা একবার, ইখলাছ-ফালাক-নাস তিনবার করে পড়ার নির্দেশ দেন। এই পদ্ধতি কি শরী‘আয়তসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : মাইয়েতকে কবর দেয়ার সময় কবরের চার পাশে চারটি খেজুরের ডাল পোঁতা হয় এবং চার কুল পড়া হয়। এর কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ফুযাইল ইবনু ই‘যায (রাহিমাহুল্লাহ) বলেছেন, لَوْ أَنَّ لُوْطِيًّا اغْتَسَلَ بِكُلِّ قَطْرَةٍ مِّنَ السَّمَاءِ لَقِيَ اللهَ غَيْرَ طَاهِرٍ ‘সমকামী ব্যক্তি যদি আকাশের সমস্ত পানি দিয়ে গোসল করে তারপরও সে অপবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে’ (যাম্মুল লিওয়াত্ব, দুরী, পৃ. ১৪২; ইসলাম ওয়েব, ফৎওয়া নং-২৪৩৬৭৩)। প্রশ্ন হল- কোন সমকামী ব্যক্তি ভুল বোঝার পরে অনুতপ্ত হয়ে যদি ইখলাছের সাথে তওবাহ করে, তাহলে কি তার সমকামের পাপ ক্ষমা হবে এবং সে কি অপবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : প্রচলিত চার মাযহাব কি স্ব স্ব ইমাম সৃষ্টি করেছেন, না-কি তাঁদের মৃত্যুর পরে তৈরি হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ